চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ তার বিরুদ্ধে দায়ের করা ১২টি মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন।
জানা গেছে, রোববার (১৯ জুলাই) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনগুলোর শুনানি হওয়ার কথা রয়েছে।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ১৬ আগস্ট রাতে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে এম এ লতিফকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১৭ আগস্ট বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রামের আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, এম এ লতিফ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতির দায়িত্বও পালন করেছেন।
প্রতিবেদকের নাম 




















