ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দায়িত্বে গাফিলতি হলে ছাড় নয়, কঠোর ব্যবস্থা: রিজভী

সরকারের দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা হলে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (৮ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে রোটারিয়ান এম নাজমুল হাসান সম্পাদিত ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়ন যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন ও ‘আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আমলা কিংবা রাজনৈতিক ব্যক্তি—দায়িত্ব পালনে কেউ অবহেলা করলে প্রধানমন্ত্রী শক্ত হাতে ব্যবস্থা নিচ্ছেন। একই সঙ্গে যারা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন, তাদের উৎসাহিতও করা হচ্ছে।

আরও পড়ুনঃ  বন্যাদুর্গতদের জন্য ৫০০ ঘর বানিয়ে দিচ্ছেন সালমান খান

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের গত পাঁচ মাসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে রিজভী বলেন, নতুন প্রকাশিত বইটিতে সরকারের বিভিন্ন উদ্যোগ, কর্মকাণ্ড ও সংশ্লিষ্ট পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং ভবিষ্যতে হেলথ কার্ড চালুর উদ্যোগের পাশাপাশি গ্যাস সংকট মোকাবিলায় নেওয়া বিভিন্ন পদক্ষেপও রয়েছে।

তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় আসার পর সেগুলো বাস্তবায়নে তিনি মাঠপর্যায়ে কাজ করছেন। দিন-রাত কাজ করার পাশাপাশি প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হচ্ছে কি না, প্রধানমন্ত্রী নিজেই তা পর্যবেক্ষণ করছেন।

আরও পড়ুনঃ  শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী

বই পড়ার গুরুত্ব তুলে ধরে রিজভী বলেন, বই মানুষের জ্ঞানের পরিধি বাড়ায়। বই পড়ার মাধ্যমে মানুষ নতুন কিছু শেখার পাশাপাশি নতুন চিন্তা ও আবিষ্কারের সুযোগ পায়। তার ভাষায়, বই মানুষের মনের জগতের ‘পাসপোর্ট’ হিসেবে কাজ করে।

সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে তিনি বলেন, যারা সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং সরকারি কর্মকাণ্ডে বাধা দেওয়ার চেষ্টা করছে, তাদের প্রচেষ্টা ব্যর্থ করতে বইটি ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড ও জনগণের প্রতি তার দায়িত্বশীলতার তথ্য-উপাত্ত ও পরিসংখ্যানসমৃদ্ধ এই গ্রন্থ ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  যে ৭ অভ্যাস আপনার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে

রিজভী আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনকল্যাণ, জনস্বার্থ ও সামাজিক নিরাপত্তার পরিধি বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের বিস্তারিত তথ্য বইটিতে তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান নাজমুল হাসান। সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি সাইদুর রহমান। এ সময় সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, ছাত্রদলের সহসভাপতি তৌহিদ আউয়ালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও অতিথিরা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দায়িত্বে গাফিলতি হলে ছাড় নয়, কঠোর ব্যবস্থা: রিজভী

আপডেটের সময়: ০১:১৮:১৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

সরকারের দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা হলে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (৮ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে রোটারিয়ান এম নাজমুল হাসান সম্পাদিত ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়ন যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন ও ‘আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আমলা কিংবা রাজনৈতিক ব্যক্তি—দায়িত্ব পালনে কেউ অবহেলা করলে প্রধানমন্ত্রী শক্ত হাতে ব্যবস্থা নিচ্ছেন। একই সঙ্গে যারা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন, তাদের উৎসাহিতও করা হচ্ছে।

আরও পড়ুনঃ  বন্যাদুর্গতদের জন্য ৫০০ ঘর বানিয়ে দিচ্ছেন সালমান খান

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের গত পাঁচ মাসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে রিজভী বলেন, নতুন প্রকাশিত বইটিতে সরকারের বিভিন্ন উদ্যোগ, কর্মকাণ্ড ও সংশ্লিষ্ট পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং ভবিষ্যতে হেলথ কার্ড চালুর উদ্যোগের পাশাপাশি গ্যাস সংকট মোকাবিলায় নেওয়া বিভিন্ন পদক্ষেপও রয়েছে।

তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় আসার পর সেগুলো বাস্তবায়নে তিনি মাঠপর্যায়ে কাজ করছেন। দিন-রাত কাজ করার পাশাপাশি প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হচ্ছে কি না, প্রধানমন্ত্রী নিজেই তা পর্যবেক্ষণ করছেন।

আরও পড়ুনঃ  বিদেশি অতিথিদের সামনে হেনস্তা হলাম, খুব ব্যথিত হয়েছি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি