ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইরান যুদ্ধের প্রভাবে চরম মানসিক চাপে মার্কিন নৌসেনারা ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ছাত্রদলের বিক্ষোভ, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ সঞ্চয়পত্রের উৎসে কর পুনর্বহালসহ ৪ দাবি ঢাকা ট্যাক্সেস বারের রিমান্ড শেষে কারাগারে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ২ গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ বগুড়ায় নিষিদ্ধ রাসায়নিক দিয়ে তৈরি ৩০ কেজি জিলাপি ধ্বংস নিজেদের স্বার্থেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত: রিজভী গ্যাস সংকটে চট্টগ্রামে কারখানায় বন্ধ হয়ে যাচ্ছে উৎপাদন দিল্লির আমন্ত্রণে তারেক রহমান কি ভারত সফরে যাবেন?
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

লালমনিরহাটে জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষকের ওপর হামলা, প্রধান অভিযুক্ত গ্রেফতার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১৯ সময় দেখুন

লালমনিরহাটে মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষক আরিফুল ইসলামের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত রহিদুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (১২ আগস্ট) রাতে রাজধানীর হাতিরঝিলের নয়াটোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন রংপুর র‌্যাব-১৩-এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

গ্রেফতার রহিদুল ইসলাম লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

আরও পড়ুনঃ  দুই সপ্তাহের গ্যাস সংকটে লক্ষ্মীপুরে নাকাল জনজীবন, সিএনজি ভাড়া বেড়েছে ৪ গুণ

মামলার এজাহার সূত্রে জানা যায়, লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আরিফুল ইসলাম নিজ এলাকায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে মানুষকে সচেতন করছিলেন। তিনি জড়িতদের এসব কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানান এবং তা না করলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর কথা বলেন।

এরপর গত ১ আগস্ট কলেজ থেকে বাড়ি ফেরার পথে আরিফুল ইসলামের ওপর হামলা হয়। অভিযোগ রয়েছে, রহিদুল ইসলামের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়।

আরও পড়ুনঃ  প্রায় এক দশকের প্রেমের পর বিয়ের বন্ধনে রোনালদো-জর্জিনা

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরিফুলকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

এদিকে গত ৬ আগস্ট আরিফুল ইসলামের স্ত্রী অস্ত্রোপচারের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেন। স্বামী হাসপাতালে চিকিৎসাধীন থাকায় স্ত্রী ও নবজাতক সন্তানকে নিয়ে পরিবারটি কঠিন সময় পার করছে।

এ ঘটনায় আরিফুল ইসলামের বাবা আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে গত ২ আগস্ট আদিতমারী থানায় রহিদুল ইসলামকে প্রধান করে ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অন্য আট আসামি আদালত থেকে জামিনে মুক্ত হলেও রহিদুল এতদিন পলাতক ছিলেন।

আরও পড়ুনঃ  বেতন না পেয়ে ‘জীবন নিয়ে আতঙ্কে’ বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার হাতিরঝিলের নয়াটোলা এলাকা থেকে রহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

রংপুর র‌্যাব-১৩-এর সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, কলেজ শিক্ষক আরিফুল ইসলামের ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার প্রধান অভিযুক্ত রহিদুল ইসলামকে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইরান যুদ্ধের প্রভাবে চরম মানসিক চাপে মার্কিন নৌসেনারা

লালমনিরহাটে জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষকের ওপর হামলা, প্রধান অভিযুক্ত গ্রেফতার

আপডেটের সময়: ০৮:৫৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

লালমনিরহাটে মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষক আরিফুল ইসলামের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত রহিদুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (১২ আগস্ট) রাতে রাজধানীর হাতিরঝিলের নয়াটোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন রংপুর র‌্যাব-১৩-এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

গ্রেফতার রহিদুল ইসলাম লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

আরও পড়ুনঃ  বেতন না পেয়ে ‘জীবন নিয়ে আতঙ্কে’ বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ

মামলার এজাহার সূত্রে জানা যায়, লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আরিফুল ইসলাম নিজ এলাকায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে মানুষকে সচেতন করছিলেন। তিনি জড়িতদের এসব কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানান এবং তা না করলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর কথা বলেন।

এরপর গত ১ আগস্ট কলেজ থেকে বাড়ি ফেরার পথে আরিফুল ইসলামের ওপর হামলা হয়। অভিযোগ রয়েছে, রহিদুল ইসলামের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়।

আরও পড়ুনঃ  শুটিংয়ের সময় হঠাৎ নাকে পরা নথ গিলে ফেললেন শেহনাজ গিল

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরিফুলকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

এদিকে গত ৬ আগস্ট আরিফুল ইসলামের স্ত্রী অস্ত্রোপচারের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেন। স্বামী হাসপাতালে চিকিৎসাধীন থাকায় স্ত্রী ও নবজাতক সন্তানকে নিয়ে পরিবারটি কঠিন সময় পার করছে।

এ ঘটনায় আরিফুল ইসলামের বাবা আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে গত ২ আগস্ট আদিতমারী থানায় রহিদুল ইসলামকে প্রধান করে ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অন্য আট আসামি আদালত থেকে জামিনে মুক্ত হলেও রহিদুল এতদিন পলাতক ছিলেন।

আরও পড়ুনঃ  সঞ্চয়পত্রের উৎসে কর পুনর্বহালসহ ৪ দাবি ঢাকা ট্যাক্সেস বারের