ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উত্তরা ও তুরাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০ কিমের সঙ্গে ‘গোপন যোগাযোগের’ দাবি অস্বীকার করলেন বোন কিম ইয়ো-জং আশুলিয়ায় নিখোঁজের তিন ঘণ্টা পর ছাদে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পকে ঘিরে হোয়াইট হাউসে কৌতূহল কুমিল্লায় বিনার আঞ্চলিক কর্মশালা, কৃষকদের জন্য ‘ফসল সুরক্ষা’ অ্যাপের গুরুত্ব তুলে ধরা ইরানকে চাপে ফেলতে ট্রাম্পের ‘অর্থনৈতিক ডি-ডে’ ঘোষণা গোল ও অ্যাসিস্টে মেসির ঝলক, তবু ফিলাডেলফিয়ার সঙ্গে ড্র মায়ামির আজ রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে ইসলামে অতিথি আপ্যায়নের গুরুত্ব, মহানবীর সুন্নত পালনে যা করণীয় যশোরে ব্যাংক অ্যাকাউন্টের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, চীনা নাগরিকসহ আটক ২
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি: রিজভী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৬ সময় দেখুন

জনগণের ভোটে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারই জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, অঙ্গীকার ও ওয়াদা রক্ষা করাই বিএনপির সংস্কৃতি।

বুধবার রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী।

আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ

রিজভী বলেন, ২০০৮ সালের নির্বাচনের আগে শেখ হাসিনা ঘরে ঘরে চাকরি ও বিনামূল্যে সার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তাঁর আমলে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের বেকারত্বের হার সবচেয়ে বেশি ছিল বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  লিবিয়া থেকে দেশে ফিরলেন আটক ১৭৪ বাংলাদেশি

রিজভীর অভিযোগ, প্রতারণা, ভণ্ডামি ও মিথ্যা আশ্বাস আওয়ামী লীগের নীতি ও সংস্কৃতিতে পরিণত হয়েছিল। বিপরীতে বিএনপির সংস্কৃতি হলো দেওয়া অঙ্গীকার ও ওয়াদা রক্ষা করা।

সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা তুলে ধরেন

সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি প্রসঙ্গে রিজভী বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বর্তমানে সংসদ সদস্য। জনগণের মধ্যে এসব কর্মসূচি বাস্তবায়ন করা সংগঠনের অন্যতম দায়িত্ব।

তিনি জানান, ইতোমধ্যে পরিবারের নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ দেওয়া হয়েছে। প্রায় ১৩ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত সুদ ও আসল মওকুফ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  এক্সিলারেটের এলএনজি টার্মিনাল আবার বন্ধ, গ্যাস সরবরাহে বাড়ছে চাপ

রিজভী আরও বলেন, নির্বাচনের আগে তারেক রহমান মোয়াজ্জিন, ইমাম ও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ধর্মগুরুদের সম্মানী ভাতা দেওয়ার যে অঙ্গীকার করেছিলেন, তা বাস্তবায়ন করা হচ্ছে।

গাছ লাগানো ও খাল খননের অগ্রগতি

রিজভী জানান, ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রার বিপরীতে গত ছয় মাসে প্রায় ৩ কোটি গাছ লাগানো হয়েছে। একই সময়ে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যের মধ্যে প্রায় ১০ হাজার কিলোমিটার খাল খনন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক

আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে রিজভী বলেন, বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। কোনো শর্তের ভিত্তিতে বন্ধুত্ব হতে পারে না।

আরও পড়ুনঃ  বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় বিএনপি সরকার: প্রধানমন্ত্রী

তিনি বলেন, পারস্পরিক সম্মান, সমতা এবং একে অপরের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতেই অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বজায় রাখা হবে।

জনকল্যাণমূলক কাজই নীতি: রিজভী

রিজভী বলেন, জনকল্যাণমূলক কাজই তারেক রহমানের নীতি। এসব কার্যক্রম এগিয়ে নেওয়ার দায়িত্ব জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের।

জিলানী ও রাজিবের নেতৃত্বে সংগঠনটি ভবিষ্যতেও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েলসহ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

উত্তরা ও তুরাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০

অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি: রিজভী

আপডেটের সময়: ০৮:৩৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

জনগণের ভোটে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারই জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, অঙ্গীকার ও ওয়াদা রক্ষা করাই বিএনপির সংস্কৃতি।

বুধবার রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী।

আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ

রিজভী বলেন, ২০০৮ সালের নির্বাচনের আগে শেখ হাসিনা ঘরে ঘরে চাকরি ও বিনামূল্যে সার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তাঁর আমলে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের বেকারত্বের হার সবচেয়ে বেশি ছিল বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে ৭০ অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়: গয়েশ্বর

রিজভীর অভিযোগ, প্রতারণা, ভণ্ডামি ও মিথ্যা আশ্বাস আওয়ামী লীগের নীতি ও সংস্কৃতিতে পরিণত হয়েছিল। বিপরীতে বিএনপির সংস্কৃতি হলো দেওয়া অঙ্গীকার ও ওয়াদা রক্ষা করা।

সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা তুলে ধরেন

সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি প্রসঙ্গে রিজভী বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বর্তমানে সংসদ সদস্য। জনগণের মধ্যে এসব কর্মসূচি বাস্তবায়ন করা সংগঠনের অন্যতম দায়িত্ব।

তিনি জানান, ইতোমধ্যে পরিবারের নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ দেওয়া হয়েছে। প্রায় ১৩ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত সুদ ও আসল মওকুফ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  লিবিয়া থেকে দেশে ফিরলেন আটক ১৭৪ বাংলাদেশি

রিজভী আরও বলেন, নির্বাচনের আগে তারেক রহমান মোয়াজ্জিন, ইমাম ও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ধর্মগুরুদের সম্মানী ভাতা দেওয়ার যে অঙ্গীকার করেছিলেন, তা বাস্তবায়ন করা হচ্ছে।

গাছ লাগানো ও খাল খননের অগ্রগতি

রিজভী জানান, ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রার বিপরীতে গত ছয় মাসে প্রায় ৩ কোটি গাছ লাগানো হয়েছে। একই সময়ে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যের মধ্যে প্রায় ১০ হাজার কিলোমিটার খাল খনন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক

আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে রিজভী বলেন, বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। কোনো শর্তের ভিত্তিতে বন্ধুত্ব হতে পারে না।

আরও পড়ুনঃ  ১৮০ দিনে পুঁজিবাজার সংস্কারে সরকারের যত উদ্যোগ