ঢাকা ১০:০৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রোহিঙ্গারা দেশে ফিরুক, তা কোনোভাবেই চায় না মিয়ানমার: সামি হামদি ট্রাম্পের হুমকি: লেক অন্টারিওর নাম হতে পারে ‘লেক আমেরিকা’ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পাঁচ দিনের কর্মসূচি, ১ সেপ্টেম্বর সমাধিতে শ্রদ্ধা জেদ্দা-চট্টগ্রাম ফ্লাইটে অসুস্থ নারী, মাসকটে জরুরি অবতরণের পর মৃত্যু পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজার ধ্বংসস্তূপে মিলল ২০ ফিলিস্তিনির দেহাবশেষ মৃণাল সেনের চরিত্রে চঞ্চল, দুই বছর পর ওটিটিতে আসছে ‘পদাতিক’ রংপুরে একই পরিবারের ৪ হত্যা: প্রকৃত আসামিদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম নিম্নমানের ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পাওনা টাকার চাপে অটোরিকশা ছিনতাই, চালক হত্যায় গ্রেপ্তার ২

গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক আতাউর রহমানকে (৬০) লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পাওনা টাকার চাপ সামলাতে না পেরে পরিকল্পনা করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে পিবিআই।

রোববার (২৩ আগস্ট) দুপুরে গাজীপুরের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেটের অভিযোগ, সরকারের বিরুদ্ধে জামায়াতের ক্ষোভ

গ্রেপ্তারকৃতরা হলেন কাপাসিয়ার চালার বাজার এলাকার রাজীব খান এবং নরোত্তমপুর গ্রামের নকিবুল হাসান রাকিব।

জানা গেছে, গত ২০ আগস্ট বিকেলে কাপাসিয়ার মির্জানগর এলাকা থেকে অটোরিকশা নিয়ে বের হন চালক আতাউর রহমান। পথে দুষ্কৃতকারীরা তাকে কৌশলে দক্ষিণগাঁও মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে হাতুড়ি ও লোহার রড দিয়ে তাকে মারধর করে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  মহানবীর আগমন বিশ্বমানবতার জন্য রহমতের বার্তা: রিজভী

ঘটনার পর তদন্তে নামে পিবিআই। ২১ আগস্ট রাতে কাপাসিয়ার চালার বাজার ও নরোত্তমপুর এলাকায় অভিযান চালিয়ে রাজীব খান ও নকিবুল হাসান ওরফে রাকিবকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ২২ আগস্ট নরসিংদীর মনোহরদী এলাকা থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

পিবিআই গাজীপুরের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার জানান, গ্রেপ্তার দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঋণের দায়ে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা থেকেই তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জবানবন্দিতে উঠে এসেছে।

এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িত অন্য ব্যক্তিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রোহিঙ্গারা দেশে ফিরুক, তা কোনোভাবেই চায় না মিয়ানমার: সামি হামদি

পাওনা টাকার চাপে অটোরিকশা ছিনতাই, চালক হত্যায় গ্রেপ্তার ২

আপডেটের সময়: ০৭:৫০:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক আতাউর রহমানকে (৬০) লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পাওনা টাকার চাপ সামলাতে না পেরে পরিকল্পনা করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে পিবিআই।

রোববার (২৩ আগস্ট) দুপুরে গাজীপুরের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেটের অভিযোগ, সরকারের বিরুদ্ধে জামায়াতের ক্ষোভ

গ্রেপ্তারকৃতরা হলেন কাপাসিয়ার চালার বাজার এলাকার রাজীব খান এবং নরোত্তমপুর গ্রামের নকিবুল হাসান রাকিব।

জানা গেছে, গত ২০ আগস্ট বিকেলে কাপাসিয়ার মির্জানগর এলাকা থেকে অটোরিকশা নিয়ে বের হন চালক আতাউর রহমান। পথে দুষ্কৃতকারীরা তাকে কৌশলে দক্ষিণগাঁও মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে হাতুড়ি ও লোহার রড দিয়ে তাকে মারধর করে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  তেহরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

ঘটনার পর তদন্তে নামে পিবিআই। ২১ আগস্ট রাতে কাপাসিয়ার চালার বাজার ও নরোত্তমপুর এলাকায় অভিযান চালিয়ে রাজীব খান ও নকিবুল হাসান ওরফে রাকিবকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ২২ আগস্ট নরসিংদীর মনোহরদী এলাকা থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  চার দিনে রিজার্ভ বাড়ল ১১৯ মিলিয়ন ডলার, ছাড়াল ৩৭ বিলিয়ন