ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রোহিঙ্গারা দেশে ফিরুক, তা কোনোভাবেই চায় না মিয়ানমার: সামি হামদি ট্রাম্পের হুমকি: লেক অন্টারিওর নাম হতে পারে ‘লেক আমেরিকা’ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পাঁচ দিনের কর্মসূচি, ১ সেপ্টেম্বর সমাধিতে শ্রদ্ধা জেদ্দা-চট্টগ্রাম ফ্লাইটে অসুস্থ নারী, মাসকটে জরুরি অবতরণের পর মৃত্যু পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজার ধ্বংসস্তূপে মিলল ২০ ফিলিস্তিনির দেহাবশেষ মৃণাল সেনের চরিত্রে চঞ্চল, দুই বছর পর ওটিটিতে আসছে ‘পদাতিক’ রংপুরে একই পরিবারের ৪ হত্যা: প্রকৃত আসামিদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম নিম্নমানের ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মুন্সিগঞ্জে কৃষিমন্ত্রী: প্রয়োজনের চেয়ে বেশি সার মজুদ, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা

মুন্সিগঞ্জের গজারিয়ায় কৃষকদের জন্য সারের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন উর রশিদ। একই সঙ্গে বাজারে কৃত্রিম সার সংকট তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন তিনি।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে গজারিয়ায় সুফলভোগীদের মধ্যে সনদ ও বকনা গরু বিতরণ এবং পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

বাজারে পর্যাপ্ত সার রয়েছে

কৃষিমন্ত্রী বলেন, বর্তমানে বাজারে কৃষকদের প্রয়োজনের তুলনায় বেশি সার মজুদ রয়েছে। তবে একটি পক্ষ কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ায় ইইউ রাষ্ট্রদূতের উদ্বেগ

তিনি বলেন, “মার্কেটে এই মুহূর্তে যত সারের প্রয়োজন, তার চেয়ে বেশি সার মজুদ আছে। একটি পক্ষ আছে, যারা দুই নম্বর; তারা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। ইনশাআল্লাহ, তারা সফল হবে না।”

কৃষকদের সারের সরবরাহ ও মজুদ নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

আরও পড়ুনঃ  শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতে ১০ বাস পাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

কৃষিপণ্য হবে বড় রফতানি খাত

কৃষিপণ্যকে দেশের অর্থনীতির অন্যতম প্রধান রফতানি খাত হিসেবে গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন কৃষিমন্ত্রী।

তিনি বলেন, আগামীতে বাংলাদেশের সর্বোচ্চ রফতানিযোগ্য পণ্য হবে কৃষিপণ্য। কৃষির উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ ও রফতানির মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

কৃষক ন্যায্য মূল্য পাবেন: কৃষিমন্ত্রী

কৃষকের উৎপাদন খরচ কমানো এবং উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন আমিন উর রশিদ।

আরও পড়ুনঃ  আলুর দামে ধস, প্রতি বস্তায় ৪৬০ টাকা লোকসানে ফুলবাড়ীর কৃষক

তিনি বলেন, “বিএনপি সরকার কৃষকের সরকার। সরকারের প্রধান লক্ষ্য হলো কৃষক যেন তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান এবং উৎপাদন খরচ কমানো যায়।”

অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন

মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সুফলভোগীদের মধ্যে সনদ ও বকনা গরু বিতরণের পাশাপাশি পোনামাছ অবমুক্ত করা হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রোহিঙ্গারা দেশে ফিরুক, তা কোনোভাবেই চায় না মিয়ানমার: সামি হামদি

মুন্সিগঞ্জে কৃষিমন্ত্রী: প্রয়োজনের চেয়ে বেশি সার মজুদ, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা

আপডেটের সময়: ০৫:৪১:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

মুন্সিগঞ্জের গজারিয়ায় কৃষকদের জন্য সারের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন উর রশিদ। একই সঙ্গে বাজারে কৃত্রিম সার সংকট তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন তিনি।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে গজারিয়ায় সুফলভোগীদের মধ্যে সনদ ও বকনা গরু বিতরণ এবং পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

বাজারে পর্যাপ্ত সার রয়েছে

কৃষিমন্ত্রী বলেন, বর্তমানে বাজারে কৃষকদের প্রয়োজনের তুলনায় বেশি সার মজুদ রয়েছে। তবে একটি পক্ষ কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে।

আরও পড়ুনঃ  ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসছিলেন ১২ জেলে, উদ্ধার করল কোস্টগার্ড

তিনি বলেন, “মার্কেটে এই মুহূর্তে যত সারের প্রয়োজন, তার চেয়ে বেশি সার মজুদ আছে। একটি পক্ষ আছে, যারা দুই নম্বর; তারা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। ইনশাআল্লাহ, তারা সফল হবে না।”

কৃষকদের সারের সরবরাহ ও মজুদ নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

আরও পড়ুনঃ  আলুর দামে ধস, প্রতি বস্তায় ৪৬০ টাকা লোকসানে ফুলবাড়ীর কৃষক

কৃষিপণ্য হবে বড় রফতানি খাত

কৃষিপণ্যকে দেশের অর্থনীতির অন্যতম প্রধান রফতানি খাত হিসেবে গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন কৃষিমন্ত্রী।

তিনি বলেন, আগামীতে বাংলাদেশের সর্বোচ্চ রফতানিযোগ্য পণ্য হবে কৃষিপণ্য। কৃষির উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ ও রফতানির মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

কৃষক ন্যায্য মূল্য পাবেন: কৃষিমন্ত্রী

কৃষকের উৎপাদন খরচ কমানো এবং উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন আমিন উর রশিদ।

আরও পড়ুনঃ  ডিজিটাল স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ, চালু হচ্ছে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’