ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পাঁচ দিনের কর্মসূচি, ১ সেপ্টেম্বর সমাধিতে শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, মৎস্য পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে দলের যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের দেওয়া ফ্রিজ বাসায় নেওয়ার পর সমালোচনা, বিভাগে ফেরত দিলেন শিক্ষক

ঘোষিত কর্মসূচির মধ্যে আগামী ১ সেপ্টেম্বর সকাল ৯টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। এতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন বলে জানানো হয়েছে।

এ ছাড়া ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

আরও পড়ুনঃ  এসএসসি পাসের পর কলেজে ভর্তির স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল আকিমুনের

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করবে দলটি।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, বিএনপির কাউন্সিল আয়োজনের প্রস্তুতি চলছে। দিন-তারিখ এখনো নির্ধারণ করা না হলেও খুব শিগগিরই কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

রিজভী বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বিএনপি এগিয়ে এসেছে। নিপীড়ন ও অত্যাচারের মুখেও দলটিকে দুর্বল করে আত্মসমর্পণে বাধ্য করা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  পাংশায় ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য আটক, উদ্ধার ৩০ পিস

এ সময় শরীয়তপুরে সাংবাদিক নির্যাতনের অভিযোগের প্রসঙ্গও উঠে আসে। রিজভী জানান, বিষয়টি বিএনপির নজরে এসেছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পাঁচ দিনের কর্মসূচি, ১ সেপ্টেম্বর সমাধিতে শ্রদ্ধা

আপডেটের সময়: ০৬:৪৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, মৎস্য পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে দলের যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের দেওয়া ফ্রিজ বাসায় নেওয়ার পর সমালোচনা, বিভাগে ফেরত দিলেন শিক্ষক

ঘোষিত কর্মসূচির মধ্যে আগামী ১ সেপ্টেম্বর সকাল ৯টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। এতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন বলে জানানো হয়েছে।

এ ছাড়া ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

আরও পড়ুনঃ  রংপুরে ৪ খুন: আদালতে সীমান্তের জবানবন্দি, মিলেছে আসামিদের বক্তব্যের সঙ্গে

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করবে দলটি।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, বিএনপির কাউন্সিল আয়োজনের প্রস্তুতি চলছে। দিন-তারিখ এখনো নির্ধারণ করা না হলেও খুব শিগগিরই কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

রিজভী বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বিএনপি এগিয়ে এসেছে। নিপীড়ন ও অত্যাচারের মুখেও দলটিকে দুর্বল করে আত্মসমর্পণে বাধ্য করা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  ‘যথেষ্ট হয়েছে’—ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে ফিফা কিংবদন্তিদের ক্ষোভ