ঢাকা ১১:২৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গাজার ধ্বংসস্তূপে মিলল ২০ ফিলিস্তিনির দেহাবশেষ

গাজা শহরের জেইতুন এলাকায় একটি ধ্বংসস্তূপ থেকে ২০ ফিলিস্তিনির দেহাবশেষ উদ্ধার করেছে বেসামরিক প্রতিরক্ষা দল। বুধবার (২৬ আগস্ট) ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার হওয়া ২০ ফিলিস্তিনি গাজায় যুদ্ধ চলাকালে ইসরায়েলি বোমাবর্ষণে নিহত হন। হামলায় ধ্বংস হয়ে যাওয়া একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে তাদের মরদেহ আটকে ছিল।

আরও পড়ুনঃ  ছাত্রীদের কাছে ইভটিজিংয়ের শিকার হওয়ার অজানা গল্প শোনালেন অমিতাভ বচ্চন

ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা নিহতদের উদ্ধারে গাজার বেসামরিক প্রতিরক্ষা দলগুলো নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে জেইতুন এলাকায় উদ্ধারকাজ চালানোর সময় এসব দেহাবশেষ পাওয়া যায়।

আরও পড়ুনঃ  ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, ব্যাহত ২.৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

এদিকে গাজায় ইসরায়েলি হামলার পর এখনও হাজার হাজার ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন। তাদের অনেকেই ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকছে নাসার দেড় টন ওজনের মহাকাশযান

উদ্ধারকারী দলগুলো সীমিত সক্ষমতা ও নানা প্রতিকূলতার মধ্যেও ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের সন্ধান এবং নিহতদের দেহাবশেষ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে সময় যত গড়াচ্ছে, ধ্বংসস্তূপের নিচ থেকে আরও মরদেহ উদ্ধারের আশঙ্কা তৈরি হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

গাজার ধ্বংসস্তূপে মিলল ২০ ফিলিস্তিনির দেহাবশেষ

আপডেটের সময়: ০৬:২৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

গাজা শহরের জেইতুন এলাকায় একটি ধ্বংসস্তূপ থেকে ২০ ফিলিস্তিনির দেহাবশেষ উদ্ধার করেছে বেসামরিক প্রতিরক্ষা দল। বুধবার (২৬ আগস্ট) ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার হওয়া ২০ ফিলিস্তিনি গাজায় যুদ্ধ চলাকালে ইসরায়েলি বোমাবর্ষণে নিহত হন। হামলায় ধ্বংস হয়ে যাওয়া একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে তাদের মরদেহ আটকে ছিল।

আরও পড়ুনঃ  ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, ব্যাহত ২.৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা নিহতদের উদ্ধারে গাজার বেসামরিক প্রতিরক্ষা দলগুলো নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে জেইতুন এলাকায় উদ্ধারকাজ চালানোর সময় এসব দেহাবশেষ পাওয়া যায়।

আরও পড়ুনঃ  রিয়াদে বড় বৈঠক, দুই দেশের মধ্যে নতুন সহযোগিতার অধ্যায়