ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

স্বামী মারা যাওয়ার শোকে ১৫ বছর ‘স্বেচ্ছাবন্দী’, অবশেষে হাসপাতালে সালেহা

স্বামীর মৃত্যুর পর নিজেকে গুটিয়ে নিয়ে টানা ১৫ বছর জরাজীর্ণ একটি ঘরে ‘স্বেচ্ছাবন্দী’ জীবন কাটিয়েছেন সালেহা বেগম। দীর্ঘ এই বন্দিদশার অবসান হয়েছে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর। উপজেলা প্রশাসনের উদ্যোগে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকার ঝুঁকিপূর্ণ বসতঘর থেকে সালেহা বেগমকে বের করে আনেন তার ছেলে জিয়াউর রহমান।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ-সড়ক অবরোধ, বন্ধ দুই রুটের ট্রেন চলাচল

এ সময় উদ্ধার কার্যক্রমে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম। পরে সালেহাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

১৫ বছর ঘরবন্দী জীবন

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বামী আবুল কালামের মৃত্যুর পর থেকেই ওই জরাজীর্ণ ঘরে নিজেকে গুটিয়ে নেন সালেহা। এরপর দীর্ঘ ১৫ বছরে তিনি একবারের জন্যও ঘরের বাইরে বের হননি। কারও সঙ্গে কথা বলতেন না।

আরও পড়ুনঃ  পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসাছাত্রের মৃত্যু, আহত আরও একজন

অস্বাস্থ্যকর পরিবেশে বছরের পর বছর কীভাবে তিনি দৈনন্দিন জীবনযাপন করতেন, এমনকি গোসল বা অন্যান্য প্রয়োজনীয় কাজ কীভাবে করতেন—তা নিয়েও প্রতিবেশী ও স্বজনদের মধ্যে ছিল নানা প্রশ্ন।

দীর্ঘদিন ধরে তার মেয়ে লাকী বেগম নিয়মিত খাবার দিয়ে আসছিলেন। তবে ছেলে জিয়াউর রহমান নিজেই যক্ষ্মায় আক্রান্ত হওয়ায় মায়ের যথাযথ দেখাশোনা করতে পারছিলেন না।

উন্নত চিকিৎসা ও নতুন ঘরের উদ্যোগ

সালেহা বেগমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে। দীর্ঘদিন ধরে চলা এমন মানবিক সংকটের অবসানে সন্তোষ প্রকাশ করেন তারা।

আরও পড়ুনঃ  বোনের স্মৃতি বুকে ধরে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি!

স্থানীয়রা সালেহার উন্নত চিকিৎসার পাশাপাশি নিরাপদ ও স্থায়ী বসবাসের জন্য একটি নতুন ঘর নির্মাণের দাবি জানিয়েছেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সালেহা বেগমের চিকিৎসার যাবতীয় ব্যয় বহন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

তিনি আরও জানান, চিকিৎসার পাশাপাশি সালেহার নিরাপদ বসবাস নিশ্চিত করতে একটি নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

স্বামী মারা যাওয়ার শোকে ১৫ বছর ‘স্বেচ্ছাবন্দী’, অবশেষে হাসপাতালে সালেহা

আপডেটের সময়: ০৫:৪৮:০০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

স্বামীর মৃত্যুর পর নিজেকে গুটিয়ে নিয়ে টানা ১৫ বছর জরাজীর্ণ একটি ঘরে ‘স্বেচ্ছাবন্দী’ জীবন কাটিয়েছেন সালেহা বেগম। দীর্ঘ এই বন্দিদশার অবসান হয়েছে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর। উপজেলা প্রশাসনের উদ্যোগে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকার ঝুঁকিপূর্ণ বসতঘর থেকে সালেহা বেগমকে বের করে আনেন তার ছেলে জিয়াউর রহমান।

আরও পড়ুনঃ  কৃষক কার্ড করতে গিয়ে জানলেন সরকারি নথিতে তিনি মৃত!

এ সময় উদ্ধার কার্যক্রমে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম। পরে সালেহাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

১৫ বছর ঘরবন্দী জীবন

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বামী আবুল কালামের মৃত্যুর পর থেকেই ওই জরাজীর্ণ ঘরে নিজেকে গুটিয়ে নেন সালেহা। এরপর দীর্ঘ ১৫ বছরে তিনি একবারের জন্যও ঘরের বাইরে বের হননি। কারও সঙ্গে কথা বলতেন না।

আরও পড়ুনঃ  ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার অভিযোগ, সেই ইকরামকে প্রকাশ্যে গুলি