ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

লালপুর-বাগাতিপাড়ায় সংরক্ষিত আসনের এমপিকে ঢুকতে না দেওয়ার হুমকির অভিযোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪০:২১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮ সময় দেখুন

নাটোরের লালপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংরক্ষিত নারী সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন তুলিকে লালপুর-বাগাতিপাড়ায় ঢুকতে না দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দলের এক নেতার বিরুদ্ধে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শ্রী সুন্দরী পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ বক্তব্য দেন মো. সিদ্দিক আলী মিষ্টু। তিনি লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

অনুষ্ঠানে সিদ্দিক আলী মিষ্টু অভিযোগ করেন, সানজিদা ইয়াসমিন তুলি জামায়াত, আওয়ামী লীগ এবং ধানের শীষের বিরুদ্ধে ভোট দেওয়া ব্যক্তিদের নিয়ে লালপুর-বাগাতিপাড়ায় উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছেন। এভাবে তাদের সঙ্গে নিয়ে উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে গেলে তাকে এলাকায় ঢুকতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  দুইবার দুই গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন ম্যানইউর

মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করার অনুরোধ জানান সিদ্দিক আলী মিষ্টু।

এ বক্তব্যের পর ওই রাতেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রতিক্রিয়া জানান সানজিদা ইয়াসমিন তুলি। তিনি লেখেন, তার মাধ্যমে লালপুর-বাগাতিপাড়ায় উন্নয়ন হচ্ছে—এ কথা অনেক বড় নেতা স্বীকার করেছেন। তবে অন্যের উসকানিতে কেউ রাজনৈতিকভাবে বলি হচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  ১৫ বছর পর দামেস্কের ঐতিহাসিক মসজিদে ফিরল জুমার জামাত

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে সিদ্দিক আলী মিষ্টুর বক্তব্য নিয়ে সমালোচনা শুরু হয়। তুলির অনুসারীরা তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তুলির অনুসারীদের দাবি, ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু হয় এবং তিনি ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সদস্য সচিবের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতেও দায়িত্ব পালন করেন বলে তারা জানান।

তাদের ভাষ্য, বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও দলীয় কর্মসূচিতেও সানজিদা ইয়াসমিন তুলি সক্রিয় ছিলেন। রাজনৈতিক প্রতিকূলতা, হামলা ও মামলাসহ নানা পরিস্থিতির মধ্যেও তিনি দলের কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে দাবি করেন তারা।

আরও পড়ুনঃ  ‘কনসার্ট ফর সলিডারিটি’ ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমাগম

তুলির অনুসারীরা আরও বলেন, তার পরিবারেরও দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে। তাদের দাবি, তার বাবা মরহুম আকতার হোসেন নাটোরের লালপুর উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং লালপুর উপজেলা বিএনপির সহসভাপতি ছিলেন।

তাদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় সানজিদা ইয়াসমিন তুলি বিএনপির মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হয়েছেন।

এ ঘটনায় সিদ্দিক আলী মিষ্টুকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন সানজিদা ইয়াসমিন তুলির অনুসারীরা। তবে এ বিষয়ে সিদ্দিক আলী মিষ্টুর বক্তব্য জানা যায়নি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

লালপুর-বাগাতিপাড়ায় সংরক্ষিত আসনের এমপিকে ঢুকতে না দেওয়ার হুমকির অভিযোগ

আপডেটের সময়: ০৭:৪০:২১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

নাটোরের লালপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংরক্ষিত নারী সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন তুলিকে লালপুর-বাগাতিপাড়ায় ঢুকতে না দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দলের এক নেতার বিরুদ্ধে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শ্রী সুন্দরী পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ বক্তব্য দেন মো. সিদ্দিক আলী মিষ্টু। তিনি লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

অনুষ্ঠানে সিদ্দিক আলী মিষ্টু অভিযোগ করেন, সানজিদা ইয়াসমিন তুলি জামায়াত, আওয়ামী লীগ এবং ধানের শীষের বিরুদ্ধে ভোট দেওয়া ব্যক্তিদের নিয়ে লালপুর-বাগাতিপাড়ায় উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছেন। এভাবে তাদের সঙ্গে নিয়ে উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে গেলে তাকে এলাকায় ঢুকতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  ‘কনসার্ট ফর সলিডারিটি’ ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমাগম

মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করার অনুরোধ জানান সিদ্দিক আলী মিষ্টু।

এ বক্তব্যের পর ওই রাতেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রতিক্রিয়া জানান সানজিদা ইয়াসমিন তুলি। তিনি লেখেন, তার মাধ্যমে লালপুর-বাগাতিপাড়ায় উন্নয়ন হচ্ছে—এ কথা অনেক বড় নেতা স্বীকার করেছেন। তবে অন্যের উসকানিতে কেউ রাজনৈতিকভাবে বলি হচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  বাংলাদেশের প্রথম এআই সিনেমায় অভিনয়ে সিনথিয়া

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে সিদ্দিক আলী মিষ্টুর বক্তব্য নিয়ে সমালোচনা শুরু হয়। তুলির অনুসারীরা তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তুলির অনুসারীদের দাবি, ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু হয় এবং তিনি ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সদস্য সচিবের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতেও দায়িত্ব পালন করেন বলে তারা জানান।

তাদের ভাষ্য, বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও দলীয় কর্মসূচিতেও সানজিদা ইয়াসমিন তুলি সক্রিয় ছিলেন। রাজনৈতিক প্রতিকূলতা, হামলা ও মামলাসহ নানা পরিস্থিতির মধ্যেও তিনি দলের কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে দাবি করেন তারা।

আরও পড়ুনঃ  ‘ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, সাংবাদিকদের দিকে অশোভন অঙ্গভঙ্গি