ঢাকা ০১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধের হুমকি ট্রাম্পের সফর ঘিরে ম্যানিলায় বিক্ষোভ, পোড়ানো হলো কুশপুত্তলিকা আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার সাইবেরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৯ মেহেরপুরে কৃষকদল নেতার বাড়ি থেকে ৯৪ লাখ টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার ধর্ম অবমাননার অভিযোগে ফেনীতে যুবককে মারধর, পুলিশের গাড়িতে হামলা ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে পার্ক করা স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নেত্রকোনায় পরিত্যক্ত রেল স্টেশনে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নেপালের ভয়াবহ বন্যায় ৯১ বছরের গুণা মায়ার অবিশ্বাস্য বেঁচে ফেরা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:১৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৪ সময় দেখুন

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে যেখানে প্রাণ হারিয়েছেন ১ হাজার ২৫২ জন, নিখোঁজ রয়েছেন হাজারো মানুষ, সেখানেই বেঁচে থাকার এক অসাধারণ নজির গড়েছেন ৯১ বছরের বৃদ্ধা গুণা মায়া বোহারা।

কাদা-পলিমাটিতে পুরো শরীর মাখামাখি। চারপাশে ধ্বংসস্তূপ। সেই অবস্থায় একটি জিসিবি এক্সকাভেটরের স্কুপে বসে উদ্ধার করা হচ্ছে তাঁকে—এই দৃশ্য এখন নেপালের ভয়াবহ বন্যার মধ্যে বেঁচে থাকার প্রতীক হয়ে উঠেছে।

কাদার নিচে থেকেও হার মানেননি

নুয়াকোটের নদীতীরবর্তী শহর দেবীঘাটের ‘সিনিয়র সিটিজেন্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ বৃদ্ধাশ্রমের বাসিন্দা ছিলেন গুণা মায়া। গত সপ্তাহে পাহাড়ি ঢল, কাদা ও পাথরের স্রোত যখন জনপদের দিকে ধেয়ে আসে, তখন ওই বৃদ্ধাশ্রমের সাত বাসিন্দা ঘটনাস্থলেই প্রাণ হারান।

আরও পড়ুনঃ  নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার তদারকি চলছে: বাণিজ্যমন্ত্রী

শারীরিক প্রতিবন্ধকতা এবং হাতে আঘাত থাকা সত্ত্বেও গুণা মায়া হাল ছাড়েননি। প্রবল পানির স্রোতের মধ্যে নিজের মাথা পানির ওপরে রাখার চেষ্টা করতে করতে প্রায় দুই থেকে তিন ঘণ্টা লড়াই করেন তিনি।

একপর্যায়ে ঘরের জানালা খুলে নিজেকে কাদার নিচে পুরোপুরি তলিয়ে যাওয়া থেকে রক্ষা করেন ৯১ বছরের এই বৃদ্ধা।

কাদার ভেতর থেকে উদ্ধার

পরে স্থানীয় স্বেচ্ছাসেবকেরা ঘটনাস্থলে পৌঁছে কাদার মধ্যে শুধু তাঁর মাথাটি ভাসমান অবস্থায় দেখতে পান। এরপর এক্সকাভেটরের সাহায্যে জীবিত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর স্থানীয় একটি আয়ুর্বেদিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় গুণা মায়াকে। পরে বেঁচে যাওয়া অন্যান্য প্রবীণদের সঙ্গে তাঁকেও হেলিকপ্টারে করে রাজধানী কাঠমান্ডুর একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার বিএনপি নেতা আব্দুর রহিম

সেখানে তাঁদের জন্য খাবার, পোশাক, নার্সিং সেবা ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। শারীরিক আঘাত থাকলেও গুণা মায়াসহ উদ্ধার হওয়া প্রবীণদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে।

ধ্বংসস্তূপের মাঝেও চলছে উদ্ধার অভিযান

বৃদ্ধাশ্রম থেকে উদ্ধার হওয়া এক প্রবীণ ভয়াবহ সেই সময়ের স্মৃতিচারণ করে জানান, সকালে নাস্তার সময় হঠাৎ ঘরের ছাদ কাঁপতে শুরু করে। এরপর উঁচু জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করলেও কাদার ভয়াবহ স্রোতে তাঁদের বেশ কয়েকজন সঙ্গী প্রাণ হারান।

সর্বশেষ তথ্য অনুযায়ী, নেপালে এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৫২ জনে। নিখোঁজ রয়েছেন অন্তত ৪ হাজার ২১৬ জন। তিব্বত সীমান্তের চীনা অংশে আরও ৫৪১ জন নিখোঁজ থাকায় মোট নিখোঁজের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৭৫৭ জনে।

আরও পড়ুনঃ  সাইবেরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৯

এদিকে ধ্বংসস্তূপের মধ্যেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালি সেনাবাহিনী ও আন্তর্জাতিক উদ্ধারকারী দল ভারী সরঞ্জাম ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে কাজ করে যাচ্ছে।

ভয়াবহ এই বিপর্যয়ের মধ্যে ৯১ বছরের গুণা মায়ার বেঁচে ফেরার ঘটনা তাই শুধু একটি উদ্ধারকাহিনি নয়; এটি চরম প্রতিকূলতার মধ্যেও মানুষের বেঁচে থাকার অদম্য আকাঙ্ক্ষার এক অনন্য উদাহরণ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রাবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধের হুমকি

নেপালের ভয়াবহ বন্যায় ৯১ বছরের গুণা মায়ার অবিশ্বাস্য বেঁচে ফেরা

আপডেটের সময়: ০৬:১৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে যেখানে প্রাণ হারিয়েছেন ১ হাজার ২৫২ জন, নিখোঁজ রয়েছেন হাজারো মানুষ, সেখানেই বেঁচে থাকার এক অসাধারণ নজির গড়েছেন ৯১ বছরের বৃদ্ধা গুণা মায়া বোহারা।

কাদা-পলিমাটিতে পুরো শরীর মাখামাখি। চারপাশে ধ্বংসস্তূপ। সেই অবস্থায় একটি জিসিবি এক্সকাভেটরের স্কুপে বসে উদ্ধার করা হচ্ছে তাঁকে—এই দৃশ্য এখন নেপালের ভয়াবহ বন্যার মধ্যে বেঁচে থাকার প্রতীক হয়ে উঠেছে।

কাদার নিচে থেকেও হার মানেননি

নুয়াকোটের নদীতীরবর্তী শহর দেবীঘাটের ‘সিনিয়র সিটিজেন্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ বৃদ্ধাশ্রমের বাসিন্দা ছিলেন গুণা মায়া। গত সপ্তাহে পাহাড়ি ঢল, কাদা ও পাথরের স্রোত যখন জনপদের দিকে ধেয়ে আসে, তখন ওই বৃদ্ধাশ্রমের সাত বাসিন্দা ঘটনাস্থলেই প্রাণ হারান।

আরও পড়ুনঃ  নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার তদারকি চলছে: বাণিজ্যমন্ত্রী

শারীরিক প্রতিবন্ধকতা এবং হাতে আঘাত থাকা সত্ত্বেও গুণা মায়া হাল ছাড়েননি। প্রবল পানির স্রোতের মধ্যে নিজের মাথা পানির ওপরে রাখার চেষ্টা করতে করতে প্রায় দুই থেকে তিন ঘণ্টা লড়াই করেন তিনি।

একপর্যায়ে ঘরের জানালা খুলে নিজেকে কাদার নিচে পুরোপুরি তলিয়ে যাওয়া থেকে রক্ষা করেন ৯১ বছরের এই বৃদ্ধা।

কাদার ভেতর থেকে উদ্ধার

পরে স্থানীয় স্বেচ্ছাসেবকেরা ঘটনাস্থলে পৌঁছে কাদার মধ্যে শুধু তাঁর মাথাটি ভাসমান অবস্থায় দেখতে পান। এরপর এক্সকাভেটরের সাহায্যে জীবিত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর স্থানীয় একটি আয়ুর্বেদিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় গুণা মায়াকে। পরে বেঁচে যাওয়া অন্যান্য প্রবীণদের সঙ্গে তাঁকেও হেলিকপ্টারে করে রাজধানী কাঠমান্ডুর একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  বাংলাদেশি পণ্য আমদানি ও দক্ষ কর্মী নিয়োগে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান