ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ অষ্টমবার বর্ষসেরা হয়ে ইতিহাস গড়ল বিটিএস, মামা অ্যাওয়ার্ডসে ৮০তম গ্র্যান্ড প্রাইজ মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার, বিশৃঙ্খলায় মদদ দেওয়ার অভিযোগ আয়কর রিটার্ন দাখিলে কোন হিসাবের জন্য লাগবে যেসব নথি নামের কারণে দলে জায়গা হয়নি সিরাজের, অভিযোগ কংগ্রেস এমপির ‘বেনাপোল দিয়ে টুস করে ঢুকে যাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে’: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, ছাড়াল আগের সব রেকর্ড ভুল করে সীমান্ত পেরোনোর পর বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ বক্স অফিস সাফল্যের মধ্যেই ‘রামায়ণ’ নিষিদ্ধের দাবি পাকিস্তানে দারিদ্র্য কমানোর দুই দশকের সাফল্য কেন ভেঙে পড়ল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জমি বিরোধের জেরে রূপগঞ্জে দুই কলেজছাত্রসহ আহত ৩

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২১:১৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৫২ সময় দেখুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি নিয়ে পূর্ববিরোধের জেরে দুই কলেজশিক্ষার্থীসহ তিনজনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অতর্কিত হামলায় তিনজন আহত

রোববার (৬ সেপ্টেম্বর) উপজেলার দাউদপুর ইউনিয়নের পলখান এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই এলাকার বাবুল মিয়ার দুই ছেলে কলেজশিক্ষার্থী আলতাফ হোসেন ও সিফাত এবং তাদের রক্ষা করতে গিয়ে আহত প্রতিবেশী সাত্তার।

আরও পড়ুনঃ  বাংলাদেশের ২০০ গজ ভেতরে ঢুকে অস্ত্রসহ আটক বিএসএফ সদস্য

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাবুল মিয়ার পরিবারের সঙ্গে প্রতিবেশী শাহীন আকন্দের পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শাহীন আকন্দ ও তার লোকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আলতাফ ও সিফাতের ওপর হামলা চালান বলে অভিযোগ।

এ সময় হামলাকারীরা দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকলে তাদের চিৎকার শুনে প্রতিবেশী সাত্তার এগিয়ে আসেন। পরে হামলাকারীরা তাকেও কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ১৯ নভেম্বর উদ্বোধন, ২০ নভেম্বর থেকে চলবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন

আলতাফকে ঢামেকে পাঠানো হয়েছে

হামলার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলতাফের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ

অন্য দুই আহতকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ

এ ঘটনায় আহতদের বাবা বাবুল মিয়া বাদী হয়ে শাহীন আকন্দসহ নয়জনকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ

জমি বিরোধের জেরে রূপগঞ্জে দুই কলেজছাত্রসহ আহত ৩

আপডেটের সময়: ০৮:২১:১৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি নিয়ে পূর্ববিরোধের জেরে দুই কলেজশিক্ষার্থীসহ তিনজনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অতর্কিত হামলায় তিনজন আহত

রোববার (৬ সেপ্টেম্বর) উপজেলার দাউদপুর ইউনিয়নের পলখান এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই এলাকার বাবুল মিয়ার দুই ছেলে কলেজশিক্ষার্থী আলতাফ হোসেন ও সিফাত এবং তাদের রক্ষা করতে গিয়ে আহত প্রতিবেশী সাত্তার।

আরও পড়ুনঃ  ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাবুল মিয়ার পরিবারের সঙ্গে প্রতিবেশী শাহীন আকন্দের পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শাহীন আকন্দ ও তার লোকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আলতাফ ও সিফাতের ওপর হামলা চালান বলে অভিযোগ।

এ সময় হামলাকারীরা দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকলে তাদের চিৎকার শুনে প্রতিবেশী সাত্তার এগিয়ে আসেন। পরে হামলাকারীরা তাকেও কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুনঃ  কপ-৩১ সম্মেলনে নীরব ভারত, পর্দার আড়ালে চলছে বড় কূটনীতি

আলতাফকে ঢামেকে পাঠানো হয়েছে

হামলার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলতাফের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আরও পড়ুনঃ  আইসিজের রায় বাংলাদেশের জন্য ইতিবাচক: শামা ওবায়েদ