ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ড্রোনেও ইয়াবা ঢুকছে, পরিকল্পিতভাবে মাদক আনার অভিযোগ আইনমন্ত্রীর ঢাকা ইপিজেডে প্যাক্সার বাংলাদেশের স্মার্ট ওয়্যারহাউজ উদ্বোধন ওমরাহ পালনে সৌদি আরবের পথে চিফ হুইপ দেশে প্রথম বৈদ্যুতিক ট্রেন, ৫২ কিলোমিটার রুটে বদলে যাবে রেলযাত্রা  হচ্ছে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়, উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এএসআই ক্লোজ মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সঙ্গে রাখতে হবে বৈধ কাগজপত্র বরিস জনসনের ট্রেন সীমান্ত পার হতেই রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা যশোরে আ. লীগের ২৭ নেতাকর্মীসহ ১৫৫ জন কারাগারে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিবারের অভিযোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ সময় দেখুন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার ও সুষ্ঠু তদন্তের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দিয়েছে সাগর সরওয়ারের পরিবার।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে লিখিত অভিযোগটি জমা দেন এ হত্যা মামলার বাদী নওশের রোমান।

পরিবারের অভিযোগ, হত্যাকাণ্ডের প্রায় ১৪ বছর পেরিয়ে গেলেও এখনো মামলার কোনো কার্যকর সুরাহা হয়নি। দীর্ঘদিন ধরে তদন্ত চললেও প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করা সম্ভব হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

২০১২ সালে নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি

অভিযোগে বলা হয়, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাত ২টা থেকে সকাল ৭টার মধ্যে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।

আরও পড়ুনঃ  তিন পাসপোর্টে ৬ দেশে ২৫ বার ভ্রমণ, কাস্টমস কর্মকর্তা আইয়ুব বরখাস্ত

হত্যাকাণ্ডের পর থেকেই ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে দীর্ঘ সময় ধরে বিভিন্ন সংস্থা তদন্ত করেও হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি।

একাধিক সংস্থার তদন্তেও মেলেনি সুরাহা

পরিবারের পক্ষ থেকে দেওয়া অভিযোগে বলা হয়েছে, শুরুতে থানা পুলিশ মামলাটির তদন্ত করে। পরে গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও (র‍্যাব) তদন্তে যুক্ত হয়। কিন্তু কোনো সংস্থাই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পারেনি।

আরও পড়ুনঃ  ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে মেয়র প্রার্থী করল এনসিপি

পরবর্তী সময়ে হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে দেওয়া হয়।

অভিযোগে দাবি করা হয়েছে, পিবিআই তদন্তের দায়িত্ব নেওয়ার পরও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। সংস্থাটি তদন্তে যুক্ত হওয়ার প্রায় দুই বছর হতে চললেও মামলার কোনো দৃশ্যমান নিষ্পত্তি হয়নি বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

প্রকৃত হত্যাকারীদের শনাক্তের দাবি

সাগর-রুনির পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা

তাদের প্রত্যাশা, দীর্ঘদিনের অমীমাংসিত এই হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, তা যথাযথ তদন্তের মাধ্যমে বের করা হবে। একই সঙ্গে প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

অভিযোগটি রেজিস্টারভুক্ত করার আবেদন

লিখিত অভিযোগে বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রেজিস্টারভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে পরিবার।

দীর্ঘ ১৪ বছরেও সাগর-রুনি হত্যার বিচার না হওয়ায় নতুন করে ট্রাইব্যুনালে পরিবারের এই অভিযোগ মামলাটির তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে ঘিরে আবারও আলোচনার জন্ম দিয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ড্রোনেও ইয়াবা ঢুকছে, পরিকল্পিতভাবে মাদক আনার অভিযোগ আইনমন্ত্রীর

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিবারের অভিযোগ

আপডেটের সময়: ০৭:৫৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার ও সুষ্ঠু তদন্তের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দিয়েছে সাগর সরওয়ারের পরিবার।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে লিখিত অভিযোগটি জমা দেন এ হত্যা মামলার বাদী নওশের রোমান।

পরিবারের অভিযোগ, হত্যাকাণ্ডের প্রায় ১৪ বছর পেরিয়ে গেলেও এখনো মামলার কোনো কার্যকর সুরাহা হয়নি। দীর্ঘদিন ধরে তদন্ত চললেও প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করা সম্ভব হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

২০১২ সালে নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি

অভিযোগে বলা হয়, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাত ২টা থেকে সকাল ৭টার মধ্যে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।

আরও পড়ুনঃ  অংক না পারায় ৭ শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

হত্যাকাণ্ডের পর থেকেই ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে দীর্ঘ সময় ধরে বিভিন্ন সংস্থা তদন্ত করেও হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি।

একাধিক সংস্থার তদন্তেও মেলেনি সুরাহা

পরিবারের পক্ষ থেকে দেওয়া অভিযোগে বলা হয়েছে, শুরুতে থানা পুলিশ মামলাটির তদন্ত করে। পরে গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও (র‍্যাব) তদন্তে যুক্ত হয়। কিন্তু কোনো সংস্থাই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পারেনি।

আরও পড়ুনঃ  ব্রিকসে যোগ দিতে পাকিস্তানের চেষ্টা, ভারতের আপত্তিতে আটকে সদস্যপদ