ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ড্রোনেও ইয়াবা ঢুকছে, পরিকল্পিতভাবে মাদক আনার অভিযোগ আইনমন্ত্রীর ঢাকা ইপিজেডে প্যাক্সার বাংলাদেশের স্মার্ট ওয়্যারহাউজ উদ্বোধন ওমরাহ পালনে সৌদি আরবের পথে চিফ হুইপ দেশে প্রথম বৈদ্যুতিক ট্রেন, ৫২ কিলোমিটার রুটে বদলে যাবে রেলযাত্রা  হচ্ছে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়, উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এএসআই ক্লোজ মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সঙ্গে রাখতে হবে বৈধ কাগজপত্র বরিস জনসনের ট্রেন সীমান্ত পার হতেই রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা যশোরে আ. লীগের ২৭ নেতাকর্মীসহ ১৫৫ জন কারাগারে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৩৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩০ সময় দেখুন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের বৈঠকের বিভিন্ন বিষয় জানান।

আরও পড়ুনঃ  দিল্লিতে পুতিন-মোদির বৈঠক, সহযোগিতা বাড়ানোর পাশাপাশি মধ্যপ্রাচ্য ও কৃষ্ণ সাগর নিয়ে আলোচনা

গণতন্ত্রের অন্যতম ভিত্তি স্থানীয় সরকার

রাষ্ট্রপতি বলেন, স্থানীয় সরকার গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি। জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়া এবং স্থানীয় পর্যায়ে গণতান্ত্রিক চর্চা জোরদারে জেলা পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।

দুর্নীতি থেকে বেরিয়ে আসার আহ্বান

জেলা পরিষদের প্রশাসকদের দায়িত্ব পালনে সক্রিয় ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ফ্যাসিস্ট আমলে রেখে যাওয়া দুর্নীতি ও অনিয়ম থেকে বেরিয়ে আসতে হবে।

আরও পড়ুনঃ  ‘বিদেশে কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন’: আসিফ মাহমুদ

তিনি জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রমে গতি আনা, স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা আরও কার্যকর করা এবং প্রশাসনিক কাজে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দেন।

প্রশাসকদের বিভিন্ন দাবি

সাক্ষাৎকালে জেলা পরিষদের প্রশাসকরা তাদের পদমর্যাদা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি ও সমস্যার কথা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।

তাদের বক্তব্য শুনে রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। জনগণের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

আরও পড়ুনঃ  ১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকার প্রশংসা

গণতন্ত্র পুনরুদ্ধার এবং দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জেলা পরিষদের প্রশাসকদের সক্রিয় অংশগ্রহণের কথাও স্মরণ করেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করা গেলে জনগণের অংশগ্রহণ আরও বাড়বে। একই সঙ্গে ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় স্থানীয় পর্যায়ের মানুষের সম্পৃক্ততাও জোরদার করা সম্ভব হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ড্রোনেও ইয়াবা ঢুকছে, পরিকল্পিতভাবে মাদক আনার অভিযোগ আইনমন্ত্রীর

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

আপডেটের সময়: ০৯:৩৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের বৈঠকের বিভিন্ন বিষয় জানান।

আরও পড়ুনঃ  চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশ, সর্বোচ্চ গোলদাতা রিমন

গণতন্ত্রের অন্যতম ভিত্তি স্থানীয় সরকার

রাষ্ট্রপতি বলেন, স্থানীয় সরকার গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি। জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়া এবং স্থানীয় পর্যায়ে গণতান্ত্রিক চর্চা জোরদারে জেলা পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।

দুর্নীতি থেকে বেরিয়ে আসার আহ্বান

জেলা পরিষদের প্রশাসকদের দায়িত্ব পালনে সক্রিয় ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ফ্যাসিস্ট আমলে রেখে যাওয়া দুর্নীতি ও অনিয়ম থেকে বেরিয়ে আসতে হবে।

আরও পড়ুনঃ  জাবিতে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৬