ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঢাকা ইপিজেডে প্যাক্সার বাংলাদেশের স্মার্ট ওয়্যারহাউজ উদ্বোধন ওমরাহ পালনে সৌদি আরবের পথে চিফ হুইপ দেশে প্রথম বৈদ্যুতিক ট্রেন, ৫২ কিলোমিটার রুটে বদলে যাবে রেলযাত্রা  হচ্ছে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়, উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এএসআই ক্লোজ মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সঙ্গে রাখতে হবে বৈধ কাগজপত্র বরিস জনসনের ট্রেন সীমান্ত পার হতেই রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা যশোরে আ. লীগের ২৭ নেতাকর্মীসহ ১৫৫ জন কারাগারে বিশ্বকাপ জিতেও ইয়ামালের আক্ষেপ, ‘আরও ভালো করতে পারতাম’
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

৫১ লাখ ভিউ ছাড়াল ফারহানের নাটক, বিসিএস ক্যাডার চরিত্র নিয়ে দর্শকের প্রশ্ন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ সময় দেখুন

প্রেম ও বিচ্ছেদের গল্প নিয়ে নির্মিত নাটক ‘পথের সাথীকে চিনে নিও’ দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। ইউটিউবে মুক্তির পর নাটকটির ভিউ ছাড়িয়েছে ৫১ লাখ। তবে প্রশংসার পাশাপাশি নাটকটির একটি অংশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে সমালোচনা। বিশেষ করে বিসিএস ক্যাডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ নিয়ে নাটকে দেখানো কিছু তথ্যের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন দর্শকরা।

বিসিএস ক্যাডার থেকে ইউএনও—গল্পে যেভাবে দেখানো হয়েছে

জুবায়ের ইবনে বকর পরিচালিত নাটকটি গত ১০ সেপ্টেম্বর বাংলাভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। এতে মইন খান চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান।

গল্পে মইন একজন দরিদ্র তরুণ। প্রেমিকার সঙ্গে তার সম্পর্ক ভেঙে যাওয়ার পর জীবনের মোড় ঘুরে যায়। কঠোর পরিশ্রম করে বিসিএস ক্যাডার হন তিনি। এরপর নাটকে দেখানো হয়, চাকরিতে যোগ দেওয়ার প্রথম দিনেই তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব নেন।

আরও পড়ুনঃ  জিয়াউর রহমান হত্যা মামলা: ৪৫ বছর পর মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ

এই দৃশ্য নিয়েই মূলত দর্শকদের একাংশের আপত্তি।

প্রশাসন ক্যাডারের পদায়ন নিয়ে প্রশ্ন

সচেতন দর্শকদের দাবি, বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরিতে যোগ দেওয়ার পরপরই সরাসরি ইউএনও হিসেবে দায়িত্ব নেওয়ার বিষয়টি বাস্তব প্রশাসনিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রশাসন ক্যাডারে নিয়োগের পর বিভিন্ন ধাপ ও দায়িত্ব পালনের মধ্য দিয়ে ইউএনও হিসেবে দায়িত্ব পাওয়ার সুযোগ তৈরি হয় বলে তারা উল্লেখ করছেন।

আরও পড়ুনঃ  ১৮০ দিনের কর্মসূচিতে মৎস্য-প্রাণিসম্পদ খাতে দৃশ্যমান অগ্রগতি

ফলে নাটকে বিষয়টি যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য দেখা গেছে।

‘অ্যাসোসিয়েট ম্যাজিস্ট্রেট’ নিয়েও সমালোচনা

শুধু ইউএনও পদে যোগ দেওয়ার বিষয়টিই নয়, নাটকে মইনের পদবিকে ‘অ্যাসোসিয়েট ম্যাজিস্ট্রেট’ হিসেবে উল্লেখ করা নিয়েও প্রশ্ন তুলেছেন দর্শকরা।

তাদের দাবি, বাংলাদেশের সরকারি প্রশাসনিক কাঠামোয় ‘অ্যাসোসিয়েট ম্যাজিস্ট্রেট’ নামে কোনো পদ নেই। এ ছাড়া নাটকের একটি নামফলকে ‘উত্তরা’কে উপজেলা হিসেবে দেখানো হয়েছে বলেও দর্শকদের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য

নাটকের এসব দৃশ্য ও সংলাপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে আলোচনা চলছে। কেউ নির্মাতাদের নাটক নির্মাণের আগে সংশ্লিষ্ট তথ্য যাচাইয়ের পরামর্শ দিয়েছেন। আবার কেউ বিষয়টি নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্যও করেছেন।

আরও পড়ুনঃ  ডিএনএ পরীক্ষায় মিলল চমকপ্রদ সত্য, দুই বন্ধু আসলে আপন দুই বোন

এক দর্শক রসিকতা করে লিখেছেন, ‘এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দিন শেষ, এবার আসছে অ্যাসোসিয়েট ম্যাজিস্ট্রেট!’

তবে দর্শকদের এসব সমালোচনা নিয়ে এখন পর্যন্ত নাটকের নির্মাতা বা অভিনয়শিল্পীদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তারকাবহুল নাটক

শাহজাহান সৌরভের গল্পে নির্মিত নাটকটিতে মুশফিক আর ফারহানের বিপরীতে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া। আরও রয়েছেন জয়নাল জ্যাক, মিলি বাসার ও আরকে রেজা।

প্রেম, বিচ্ছেদ ও জীবনে ঘুরে দাঁড়ানোর গল্প নিয়ে নির্মিত নাটকটি একদিকে যেমন বিপুল দর্শক টেনেছে, অন্যদিকে প্রশাসনিক চরিত্রের উপস্থাপন নিয়ে তৈরি হওয়া বিতর্কও এটিকে নতুন করে আলোচনায় এনেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঢাকা ইপিজেডে প্যাক্সার বাংলাদেশের স্মার্ট ওয়্যারহাউজ উদ্বোধন

৫১ লাখ ভিউ ছাড়াল ফারহানের নাটক, বিসিএস ক্যাডার চরিত্র নিয়ে দর্শকের প্রশ্ন

আপডেটের সময়: ০৭:৪৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রেম ও বিচ্ছেদের গল্প নিয়ে নির্মিত নাটক ‘পথের সাথীকে চিনে নিও’ দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। ইউটিউবে মুক্তির পর নাটকটির ভিউ ছাড়িয়েছে ৫১ লাখ। তবে প্রশংসার পাশাপাশি নাটকটির একটি অংশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে সমালোচনা। বিশেষ করে বিসিএস ক্যাডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ নিয়ে নাটকে দেখানো কিছু তথ্যের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন দর্শকরা।

বিসিএস ক্যাডার থেকে ইউএনও—গল্পে যেভাবে দেখানো হয়েছে

জুবায়ের ইবনে বকর পরিচালিত নাটকটি গত ১০ সেপ্টেম্বর বাংলাভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। এতে মইন খান চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান।

গল্পে মইন একজন দরিদ্র তরুণ। প্রেমিকার সঙ্গে তার সম্পর্ক ভেঙে যাওয়ার পর জীবনের মোড় ঘুরে যায়। কঠোর পরিশ্রম করে বিসিএস ক্যাডার হন তিনি। এরপর নাটকে দেখানো হয়, চাকরিতে যোগ দেওয়ার প্রথম দিনেই তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব নেন।

আরও পড়ুনঃ  ১৮০ দিনের কর্মসূচিতে মৎস্য-প্রাণিসম্পদ খাতে দৃশ্যমান অগ্রগতি

এই দৃশ্য নিয়েই মূলত দর্শকদের একাংশের আপত্তি।

প্রশাসন ক্যাডারের পদায়ন নিয়ে প্রশ্ন

সচেতন দর্শকদের দাবি, বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরিতে যোগ দেওয়ার পরপরই সরাসরি ইউএনও হিসেবে দায়িত্ব নেওয়ার বিষয়টি বাস্তব প্রশাসনিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রশাসন ক্যাডারে নিয়োগের পর বিভিন্ন ধাপ ও দায়িত্ব পালনের মধ্য দিয়ে ইউএনও হিসেবে দায়িত্ব পাওয়ার সুযোগ তৈরি হয় বলে তারা উল্লেখ করছেন।

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত যাচ্ছেন শি জিনপিং