ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াতে যোগ দিলে বিকিনি ছবিতেও প্রশংসা জুটত, মন্তব্য মেঘনা আলমের তৃতীয় সন্তানের মা হলেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি ইনফান্তিনোর বিপক্ষে ফিফা সভাপতি পদে লড়বেন জাপানের কোজো তাশিমা ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত ২ লাখ স্থায়ী বসবাসের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা সংসদ অধিবেশনের শেষ দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের উদ্যোগ শ্যানন বিমানবন্দরে ৬ কোটি ডলারের মার্কিন সামরিক বিমান ভাঙচুর, আইরিশ নাগরিকের বিরুদ্ধে মামলা ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা বিইউপিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ, আবেদন শুরু ১ ডিসেম্বর
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অবসর নেওয়া মেসিকে নিয়েই আর্জেন্টিনার দল ঘোষণা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৬ সময় দেখুন

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েও আবার আর্জেন্টিনার স্কোয়াডে জায়গা পেলেন লিওনেল মেসি। সেপ্টেম্বর-অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই তিন ম্যাচের জন্য ঘোষিত দলে রাখা হয়েছে দেশটির ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলারকে।

গত আগস্টের শেষ দিনে আচমকাই আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিদায়ী বার্তায় তিনি জানিয়েছিলেন, জাতীয় দলকে দেওয়ার মতো আর কিছু নেই তাঁর।

তবে সেই অবসরের পরও স্কোয়াডে মেসির নাম রেখেছেন কোচ লিওনেল স্কালোনি।

আরও পড়ুনঃ  গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ৫৬ কারখানা বন্ধ

তিন ম্যাচের সূচি

আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তের প্রতিবেদন অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

এরপর ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। আন্তর্জাতিক বিরতির শেষ ম্যাচটি হবে ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে।

তবে বিভিন্ন আর্জেন্টাইন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মেসি এই তিন ম্যাচের মধ্যে শুধু বেনিনের বিপক্ষে ম্যাচটিতেই মাঠে নামবেন।

মেসির জন্য বিদায়ী ম্যাচ

৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচটিকে মূলত মেসির আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ হিসেবে আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যম।

আরও পড়ুনঃ  ‘স্বপ্ন দেখতে তো কোনো খরচ নেই’, ব্রাজিলের জার্সিতে ফেরার আশা নেইমারের

অর্থাৎ জাতীয় দলের হয়ে মেসির শেষ উপস্থিতি হতে পারে ওই ম্যাচেই। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের পর বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর পরিকল্পনা করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।

আর্জেন্টিনার স্কোয়াড

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেস, হুয়ান মুসো, হেরোনিমো রুইয়ি।

ডিফেন্ডার: অগাস্তিন গিয়ায়ে, লেয়ান্দ্রো বালের্দি, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, হুয়ান ফয়েথ, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, রোমান ভেগা।

আরও পড়ুনঃ  সরকারি চাকরিতে থেকেও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কি না, তদারকি করছে সরকার

মিডফিল্ডার: এনসো ফের্নান্দেস, আলেক্সিস মাক-আলিস্তার, ভালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এক্সেকুইয়েল পালাসিওস, রদ্রিগো দে পল, নিকো পাস।

ফরোয়ার্ড: ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, মাতিয়াস সৌলে, জিউলিয়ানো সিমেওনে, নিকোলাস গনসালেস, জিয়ানলুকা প্রেসতিয়ান্নি, হোসে মানুয়েল লোপেস, সান্তিয়াগো কাস্ত্রো, হুলিয়ান আলভারেস, লাওতারো মার্তিনেস ও লিওনেল মেসি।

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরও স্কোয়াডে মেসির অন্তর্ভুক্তি তাই আলাদা মাত্রা পেয়েছে। এখন অপেক্ষা ৬ অক্টোবরের সেই ম্যাচের, যেখানে আর্জেন্টিনার জার্সিতে মেসিকে শেষবারের মতো দেখা যেতে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াতে যোগ দিলে বিকিনি ছবিতেও প্রশংসা জুটত, মন্তব্য মেঘনা আলমের

অবসর নেওয়া মেসিকে নিয়েই আর্জেন্টিনার দল ঘোষণা

আপডেটের সময়: ১০:০৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েও আবার আর্জেন্টিনার স্কোয়াডে জায়গা পেলেন লিওনেল মেসি। সেপ্টেম্বর-অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই তিন ম্যাচের জন্য ঘোষিত দলে রাখা হয়েছে দেশটির ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলারকে।

গত আগস্টের শেষ দিনে আচমকাই আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিদায়ী বার্তায় তিনি জানিয়েছিলেন, জাতীয় দলকে দেওয়ার মতো আর কিছু নেই তাঁর।

তবে সেই অবসরের পরও স্কোয়াডে মেসির নাম রেখেছেন কোচ লিওনেল স্কালোনি।

আরও পড়ুনঃ  ওল্ড ট্রাফোর্ডে নতুন অধ্যায়, ম্যানইউর দায়িত্বে আর্জেন্টাইন কোচ পচেত্তিনো

তিন ম্যাচের সূচি

আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তের প্রতিবেদন অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

এরপর ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। আন্তর্জাতিক বিরতির শেষ ম্যাচটি হবে ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে।

তবে বিভিন্ন আর্জেন্টাইন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মেসি এই তিন ম্যাচের মধ্যে শুধু বেনিনের বিপক্ষে ম্যাচটিতেই মাঠে নামবেন।

মেসির জন্য বিদায়ী ম্যাচ

৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচটিকে মূলত মেসির আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ হিসেবে আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যম।

আরও পড়ুনঃ  এ বছর সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছি: কেয়া পায়েল

অর্থাৎ জাতীয় দলের হয়ে মেসির শেষ উপস্থিতি হতে পারে ওই ম্যাচেই। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের পর বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর পরিকল্পনা করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।

আর্জেন্টিনার স্কোয়াড

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেস, হুয়ান মুসো, হেরোনিমো রুইয়ি।

ডিফেন্ডার: অগাস্তিন গিয়ায়ে, লেয়ান্দ্রো বালের্দি, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, হুয়ান ফয়েথ, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, রোমান ভেগা।

আরও পড়ুনঃ  ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান