ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ইউরোপের বাজারে প্রবেশের সুযোগ কাজে লাগাতে কসোভোর সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা ও কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ, সবচেয়ে বেশি গোপালগঞ্জে মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশব্যাপী রেল যোগাযোগ সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী রাত ১টার মধ্যে ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আপাতত স্থগিত, পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি ২৩ নভেম্বর কপ-৩১ সম্মেলনে নীরব ভারত, পর্দার আড়ালে চলছে বড় কূটনীতি দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদারের নির্দেশ কারিগরি শিক্ষার মান ও প্রসার বাড়ানোর ওপর গুরুত্ব রাষ্ট্রপতির
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:১৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৪ সময় দেখুন

ইয়েমেনে সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। তবে হুথিদের এ দাবির বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ দাবি করেন হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।

বিবৃতিতে তিনি বলেন, ইয়েমেনের মারিব অঞ্চলের আকাশে স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সৌদি যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে।

আরও পড়ুনঃ  ১৯ নভেম্বর উদ্বোধন, ২০ নভেম্বর থেকে চলবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন

ইয়াহিয়া সারির দাবি, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযানে অংশ নেওয়ার সময় বিমানটি লক্ষ্যবস্তু করা হয়। তিনি বলেন, ‘দেশ ও জনগণের বিরুদ্ধে আগ্রাসনের জবাবে’ হুথি যোদ্ধারা সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মারিবের উত্তর-পশ্চিমে মাউন্ট হেলান এলাকার কাছে যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে বলে হুথিরা দাবি করেছে। তবে এ বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  আমাজনের জঙ্গল থেকে বেরিয়ে এলো বিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠী, চাইল খাবার

ইয়েমেনে ২০১৫ সাল থেকে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত চলছে। ওই বছর হুথিরা রাজধানী সানা দখল করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করলে সৌদি আরবের নেতৃত্বে একটি সামরিক জোট দেশটিতে হস্তক্ষেপ করে। এরপর থেকে দীর্ঘস্থায়ী সংঘাত অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার মধ্যে সৌদি আরব ও হুথিদের মধ্যকার পুরোনো বিরোধ আবারও আলোচনায় এসেছে। সৌদি কর্তৃপক্ষের দাবি, হুথিরা পবিত্র মক্কা নগরীর দিকে ড্রোন ছুড়েছে। এ ঘটনায় মঙ্গলবার মক্কায় সাময়িকভাবে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।

আরও পড়ুনঃ  দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার: শামা ওবায়েদ

তবে সৌদি কর্তৃপক্ষের এ অভিযোগ অস্বীকার করেছে হুথি গোষ্ঠী। তাদের দাবি, তারা কোনো পবিত্র স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায়নি।

মক্কায় নিরাপত্তা সতর্কতা জারির কয়েক মিনিট পরই তা প্রত্যাহার করা হয়। একই সময়ে সৌদি আরবের তাইফ ও জেদ্দা শহরেও সতর্কতা জারি করা হয়েছিল।

সূত্র: আল-জাজিরা

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

আপডেটের সময়: ০৪:১৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ইয়েমেনে সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। তবে হুথিদের এ দাবির বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ দাবি করেন হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।

বিবৃতিতে তিনি বলেন, ইয়েমেনের মারিব অঞ্চলের আকাশে স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সৌদি যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে।

আরও পড়ুনঃ  ঢাকার পরিচ্ছন্নতা ও সবুজায়নে যুক্ত হচ্ছেন ৩৯ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা

ইয়াহিয়া সারির দাবি, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযানে অংশ নেওয়ার সময় বিমানটি লক্ষ্যবস্তু করা হয়। তিনি বলেন, ‘দেশ ও জনগণের বিরুদ্ধে আগ্রাসনের জবাবে’ হুথি যোদ্ধারা সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মারিবের উত্তর-পশ্চিমে মাউন্ট হেলান এলাকার কাছে যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে বলে হুথিরা দাবি করেছে। তবে এ বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার: শামা ওবায়েদ

ইয়েমেনে ২০১৫ সাল থেকে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত চলছে। ওই বছর হুথিরা রাজধানী সানা দখল করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করলে সৌদি আরবের নেতৃত্বে একটি সামরিক জোট দেশটিতে হস্তক্ষেপ করে। এরপর থেকে দীর্ঘস্থায়ী সংঘাত অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার মধ্যে সৌদি আরব ও হুথিদের মধ্যকার পুরোনো বিরোধ আবারও আলোচনায় এসেছে। সৌদি কর্তৃপক্ষের দাবি, হুথিরা পবিত্র মক্কা নগরীর দিকে ড্রোন ছুড়েছে। এ ঘটনায় মঙ্গলবার মক্কায় সাময়িকভাবে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।

আরও পড়ুনঃ  শ্যানন বিমানবন্দরে ৬ কোটি ডলারের মার্কিন সামরিক বিমান ভাঙচুর, আইরিশ নাগরিকের বিরুদ্ধে মামলা