ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝোড়ো বাতাসের পর ঢাকায় বজ্রপাতসহ ভারী বৃষ্টি সংবিধান সংশোধন কমিটির মতবিনিময়ে যাচ্ছে না জামায়াত-এনসিপিসহ কয়েক দল গিটার হাতে বিয়ার গ্রিলস, মিউজিশিয়ান হওয়ার গল্প কতটা সত্য আট মাসে নিখোঁজের পর ৩৬ শিশুর মরদেহ উদ্ধার সরকারের কর্মকাণ্ডের ভারেই একদিন পড়ে যেতে পারে: নাসীরুদ্দীন পাটওয়ারী ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার হুমকির অভিযোগ, বিএনপি নেতা গ্রেপ্তার সৌদিকে এফ-৩৫ বিক্রির অনুমোদন, ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন তিন দফা সময় বাড়িয়েও শেষ হয়নি ব্রিজের কাজ, দুর্ভোগে হাজারো কৃষক সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক, মক্কা চুক্তির কথা স্মরণ করাল আঙ্কারা কুবিতে অপ্রতিমের প্রথম জানাজা, দাফন দক্ষিণ বাগমারায়
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আশ্রয়ণ প্রকল্পের ঘর টেকসই নয়, বেশিরভাগে মানুষ থাকে না: ত্রাণমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:৪৭:২২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ সময় দেখুন

বিগত সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মিত ঘরগুলো টেকসই নয় এবং এসব ঘরের বেশিরভাগে বর্তমানে মানুষ বসবাস করেন না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি দাবি করেন, অনেক জায়গায় এসব ঘর ভবঘুরেদের আড্ডাস্থলে পরিণত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ  গিটার হাতে বিয়ার গ্রিলস, মিউজিশিয়ান হওয়ার গল্প কতটা সত্য

মন্ত্রী বলেন, নতুন আশ্রয়ণ প্রকল্পের আওতায় যেসব হতদরিদ্র মানুষের নিজস্ব ২ থেকে ১০ শতক জমি রয়েছে, তাদের সেই জমিতেই ঘর নির্মাণ করে দেবে সরকার। এসব ঘরে সৌরবিদ্যুতের সুবিধা থাকবে। পাশাপাশি বাসিন্দাদের মাশরুম চাষসহ বিভিন্ন আয়মুখী কর্মকাণ্ডের প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি বলেন, সমাজ থেকে কাউকে বিচ্ছিন্ন না করে নিজস্ব জমিতে ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাইলট প্রকল্প হিসেবে দেশের ২৫টি উপজেলায় দৃষ্টিনন্দন ঘর নির্মাণ করা হবে।

আরও পড়ুনঃ  আমির হামজার বক্তব্যে ক্ষুব্ধ এমপি ফরিদা ইয়াসমিন, মানহানির মামলার হুঁশিয়ারি

২০টি খালকে মডেল করার পরিকল্পনা

অনুষ্ঠানে দেশের খাল পুনরুদ্ধার নিয়েও কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। তিনি বলেন, শুধু খাল খনন করলেই হবে না, এগুলোকে বহুমুখী ব্যবহারের উপযোগী করতে হবে। দীর্ঘদিন সংস্কারের অভাবে পলি জমে অনেক খাল নষ্ট হয়ে গেছে।

আরও পড়ুনঃ  সাত মাসে নারীদের ধর্ষণের ৪০০ ঘটনা, শিশু সহিংসতা ৬০৬

মন্ত্রী জানান, প্রাথমিকভাবে দেশের ২০টি খালকে মডেল খাল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ১৯ নভেম্বর লালমনিরহাটে একটি মডেল খাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মন্ত্রণালয়ের ভাবমূর্তি রক্ষায় কর্মকর্তাদের মানসিকতার পরিবর্তন এবং দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঝোড়ো বাতাসের পর ঢাকায় বজ্রপাতসহ ভারী বৃষ্টি

আশ্রয়ণ প্রকল্পের ঘর টেকসই নয়, বেশিরভাগে মানুষ থাকে না: ত্রাণমন্ত্রী

আপডেটের সময়: ১২:৪৭:২২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বিগত সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মিত ঘরগুলো টেকসই নয় এবং এসব ঘরের বেশিরভাগে বর্তমানে মানুষ বসবাস করেন না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি দাবি করেন, অনেক জায়গায় এসব ঘর ভবঘুরেদের আড্ডাস্থলে পরিণত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ  গিটার হাতে বিয়ার গ্রিলস, মিউজিশিয়ান হওয়ার গল্প কতটা সত্য

মন্ত্রী বলেন, নতুন আশ্রয়ণ প্রকল্পের আওতায় যেসব হতদরিদ্র মানুষের নিজস্ব ২ থেকে ১০ শতক জমি রয়েছে, তাদের সেই জমিতেই ঘর নির্মাণ করে দেবে সরকার। এসব ঘরে সৌরবিদ্যুতের সুবিধা থাকবে। পাশাপাশি বাসিন্দাদের মাশরুম চাষসহ বিভিন্ন আয়মুখী কর্মকাণ্ডের প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি বলেন, সমাজ থেকে কাউকে বিচ্ছিন্ন না করে নিজস্ব জমিতে ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাইলট প্রকল্প হিসেবে দেশের ২৫টি উপজেলায় দৃষ্টিনন্দন ঘর নির্মাণ করা হবে।

আরও পড়ুনঃ  কনসার্ট শেষে জবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

২০টি খালকে মডেল করার পরিকল্পনা

অনুষ্ঠানে দেশের খাল পুনরুদ্ধার নিয়েও কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। তিনি বলেন, শুধু খাল খনন করলেই হবে না, এগুলোকে বহুমুখী ব্যবহারের উপযোগী করতে হবে। দীর্ঘদিন সংস্কারের অভাবে পলি জমে অনেক খাল নষ্ট হয়ে গেছে।

আরও পড়ুনঃ  ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির মামলায় ইসরায়েলি নাগরিকের সাড়ে ১৩ বছরের সাজা