ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: গণপূর্তমন্ত্রী প্রকাশ্যে আরবদের বিরোধিতা, গোপনে সহযোগিতা চেয়েছেন নেতানিয়াহু! জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার সহায়তা, সিআইএফের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, প্রাণ গেল এক ব্যক্তির প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার বিএনপি নেতা আব্দুর রহিম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশ সুপার গ্রেপ্তার সৌদি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের ইসরায়েলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আইসিসির বিরুদ্ধেই নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৪৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৪২ সময় দেখুন

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন প্রশাসনের পরিকল্পনা সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রস্তাবিত পদক্ষেপ কার্যকর হলে এবার আইসিসির নির্দিষ্ট কর্মকর্তা নয়, পুরো প্রতিষ্ঠানই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে। এর ফলে যুক্তরাষ্ট্রের নাগরিক ও প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ অনুমতি ছাড়া আইসিসির সঙ্গে আর্থিক লেনদেনসহ বিভিন্ন ধরনের বাণিজ্যিক কার্যক্রম সীমিত হয়ে যেতে পারে।

আরও পড়ুনঃ  নগ্ন ছবির বিনিময়ে সামরিক গোপনীয়তা পাচার, অভিযুক্ত ভারতীয় উইং কমান্ডার

ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে আইসিসির কার্যক্রমের বিরোধিতা করে আসছে। বিশেষ করে গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে আদালতের নেওয়া পদক্ষেপ এবং আফগানিস্তানে মার্কিন বাহিনীর কর্মকাণ্ডসংক্রান্ত তদন্ত নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আদালতের বিরোধ রয়েছে। চলতি বছরের আগস্টেও আইসিসির প্রেসিডেন্ট তোমোকো আকানে ও জ্যেষ্ঠ ট্রায়াল আইনজীবী আবদুলায়ে সেয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।

নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হলে আদালটির দৈনন্দিন কার্যক্রমেও প্রভাব পড়তে পারে। বিশেষ করে অর্থনৈতিক লেনদেন, তথ্যপ্রযুক্তি সেবা, বিমা, তদন্ত কার্যক্রম এবং কর্মীদের বেতন-ভাতা পরিশোধের মতো ক্ষেত্রে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুনঃ  গাজায় শীতের নির্মম আঘাত, প্রাণ গেল ৯ মাসের শিশু কিনানের

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর আগে আইসিসিকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করার উদ্যোগের কথা জানিয়েছিলেন। ওয়াশিংটন আদালটির সদস্য দেশগুলোকে আইসিসি থেকে সরে আসার জন্য চাপ দেওয়ার পাশাপাশি আদালতের সঙ্গে কাজ করা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলেছে।

আরও পড়ুনঃ  বিদেশি বিনিয়োগ সুরক্ষায় বাণিজ্যিক আদালত আইন সংশোধন করছে সরকার

২০০২ সালে প্রতিষ্ঠিত আইসিসি গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচার করে। যুক্তরাষ্ট্র অবশ্য আদালটির সদস্য নয়। ফলে আইসিসিকে ঘিরে ওয়াশিংটনের সাম্প্রতিক পদক্ষেপ আন্তর্জাতিক বিচারব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র ও আদালটির মধ্যকার বিরোধকে আরও বিস্তৃত করতে পারে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তবে নিষেধাজ্ঞার চূড়ান্ত পরিধি ও কার্যকর হওয়ার সময় সম্পর্কে এখনো বিস্তারিত জানানো হয়নি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: গণপূর্তমন্ত্রী

আইসিসির বিরুদ্ধেই নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন

আপডেটের সময়: ০৯:৪৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন প্রশাসনের পরিকল্পনা সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রস্তাবিত পদক্ষেপ কার্যকর হলে এবার আইসিসির নির্দিষ্ট কর্মকর্তা নয়, পুরো প্রতিষ্ঠানই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে। এর ফলে যুক্তরাষ্ট্রের নাগরিক ও প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ অনুমতি ছাড়া আইসিসির সঙ্গে আর্থিক লেনদেনসহ বিভিন্ন ধরনের বাণিজ্যিক কার্যক্রম সীমিত হয়ে যেতে পারে।

আরও পড়ুনঃ  পুতিনের লক্ষ্য ১৫০ বছর আয়ু, দীর্ঘায়ুর রহস্য খুঁজতে বানরের ওপর গবেষণা রাশিয়ায়

ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে আইসিসির কার্যক্রমের বিরোধিতা করে আসছে। বিশেষ করে গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে আদালতের নেওয়া পদক্ষেপ এবং আফগানিস্তানে মার্কিন বাহিনীর কর্মকাণ্ডসংক্রান্ত তদন্ত নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আদালতের বিরোধ রয়েছে। চলতি বছরের আগস্টেও আইসিসির প্রেসিডেন্ট তোমোকো আকানে ও জ্যেষ্ঠ ট্রায়াল আইনজীবী আবদুলায়ে সেয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।

নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হলে আদালটির দৈনন্দিন কার্যক্রমেও প্রভাব পড়তে পারে। বিশেষ করে অর্থনৈতিক লেনদেন, তথ্যপ্রযুক্তি সেবা, বিমা, তদন্ত কার্যক্রম এবং কর্মীদের বেতন-ভাতা পরিশোধের মতো ক্ষেত্রে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুনঃ  বাড়িতে হামলার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা নুসরাতের, দোষীদের শনাক্তের দাবি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর আগে আইসিসিকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করার উদ্যোগের কথা জানিয়েছিলেন। ওয়াশিংটন আদালটির সদস্য দেশগুলোকে আইসিসি থেকে সরে আসার জন্য চাপ দেওয়ার পাশাপাশি আদালতের সঙ্গে কাজ করা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলেছে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার বিএনপি নেতা আব্দুর রহিম