ঢাকা ১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের বৈঠক ফায়ার সার্ভিসের নতুন ডিজি সুলতানুল আফরীন জুনায়েদ ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত দেড় বছর পর নিখোঁজ কিশোরী নিঝুমের রহস্য উদঘাটন রাজস্ব আয়ে নতুন রেকর্ড মোংলা সমুদ্রবন্দরের জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী সরকারি কেনাকাটায় বদল, শিথিল হলো অভিজ্ঞতা ও টার্নওভারের শর্ত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পাসপোর্ট হারালে প্রথমবার দণ্ড নেই, দ্বিতীয়বার থেকে ১০ হাজার টাকা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৪৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ সময় দেখুন

পাসপোর্ট হারানো, চুরি বা নষ্ট হওয়ার ঘটনায় পুনঃইস্যুর ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে সরকার। প্রথমবার পাসপোর্ট হারানো বা নষ্ট হলে নির্ধারিত পাসপোর্ট ফি পরিশোধ করেই নতুন পাসপোর্টের জন্য আবেদন করা যাবে। এ ক্ষেত্রে আলাদা কোনো দণ্ড ফি দিতে হবে না। তবে একই ব্যক্তির পাসপোর্ট দ্বিতীয়বার বা পরবর্তী সময়ে হারানো, চুরি কিংবা নষ্ট হলে প্রতিবার নির্ধারিত ফির সঙ্গে অতিরিক্ত ১০ হাজার টাকা দণ্ড ফি দিতে হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন-৪ শাখা থেকে জারি করা এক পরিপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব মোহাম্মদ নুরুজ্জামান। পরিপত্র জারির দিন থেকেই নতুন নির্দেশনা কার্যকর হয়েছে।

আরও পড়ুনঃ  ন্যাশনাল ব্যাংকের আমানত তুলতে না পেরে হাইকোর্টে ৪ গ্রাহক

নতুন ব্যবস্থায় পাসপোর্ট হারানো, চুরি বা নষ্ট হওয়ার ঘটনা গোপন রাখার সুযোগ থাকছে না। ঘটনা ঘটার পর দ্রুত অনলাইনে রিপোর্ট করার পাশাপাশি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। সংশ্লিষ্ট থানা ৭২ ঘণ্টার মধ্যে জিডির তথ্য যাচাই করে প্রতিবেদন পাঠাবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন না এলেও জিডির কপি দিয়ে পুনঃইস্যুর আবেদন করা যাবে।

আরও পড়ুনঃ  ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,২৩৬

এরপর আগের পাসপোর্টের তথ্য বাতিল করে ‘লস্ট সার্কুলার’ জারির মাধ্যমে নতুন পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। হারানো বা চুরি হওয়া পাসপোর্টের তথ্য ইমিগ্রেশন ম্যানেজমেন্ট সিস্টেমেও হালনাগাদ করবে স্পেশাল ব্রাঞ্চ। প্রয়োজন হলে ইন্টারপোলকেও বিষয়টি জানানো হবে।

বিদেশে থাকা অবস্থায় পাসপোর্ট হারালে অনলাইন রিপোর্ট করার পাশাপাশি সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন বা কনস্যুলেটকে জানাতে হবে। সেখান থেকেই পুনঃইস্যুর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

নতুন পাসপোর্টে আগের পাসপোর্টটি হারানো হিসেবে রিপোর্ট করা হয়েছিল—এ তথ্য স্পষ্টভাবে উল্লেখ থাকবে। পরে পুরোনো পাসপোর্টটি পাওয়া গেলেও সেটি আর সক্রিয় করে বিদেশ ভ্রমণে ব্যবহার করা যাবে না।

আরও পড়ুনঃ  সোনার দাম বাড়ল, ভরিতে সর্বোচ্চ ১,৬৯১ টাকা বেশি

পরিপত্রে আরও বলা হয়েছে, হারানো বা চুরি হওয়া পাসপোর্ট পুনঃইস্যুর ক্ষেত্রে আবেদনকারীর নাম, জন্মতারিখ, বাবা ও মায়ের নামের মতো মৌলিক পরিচয় পরিবর্তনের সুযোগ থাকবে না। তবে আইনসম্মত সংশোধনের বিষয়গুলো আলাদাভাবে বিবেচনা করা হবে।

আংশিক ক্ষতিগ্রস্ত পাসপোর্টের শনাক্তযোগ্য অংশ থাকলে সেটি জমা দিয়ে নতুন পাসপোর্ট নেওয়া যাবে। তবে পাসপোর্ট সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেলে হারানো পাসপোর্টের ক্ষেত্রে প্রযোজ্য নিয়ম অনুসরণ করতে হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

পাসপোর্ট হারালে প্রথমবার দণ্ড নেই, দ্বিতীয়বার থেকে ১০ হাজার টাকা

আপডেটের সময়: ০৯:৪৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

পাসপোর্ট হারানো, চুরি বা নষ্ট হওয়ার ঘটনায় পুনঃইস্যুর ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে সরকার। প্রথমবার পাসপোর্ট হারানো বা নষ্ট হলে নির্ধারিত পাসপোর্ট ফি পরিশোধ করেই নতুন পাসপোর্টের জন্য আবেদন করা যাবে। এ ক্ষেত্রে আলাদা কোনো দণ্ড ফি দিতে হবে না। তবে একই ব্যক্তির পাসপোর্ট দ্বিতীয়বার বা পরবর্তী সময়ে হারানো, চুরি কিংবা নষ্ট হলে প্রতিবার নির্ধারিত ফির সঙ্গে অতিরিক্ত ১০ হাজার টাকা দণ্ড ফি দিতে হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন-৪ শাখা থেকে জারি করা এক পরিপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব মোহাম্মদ নুরুজ্জামান। পরিপত্র জারির দিন থেকেই নতুন নির্দেশনা কার্যকর হয়েছে।

আরও পড়ুনঃ  সোনার দাম বাড়ল, ভরিতে সর্বোচ্চ ১,৬৯১ টাকা বেশি

নতুন ব্যবস্থায় পাসপোর্ট হারানো, চুরি বা নষ্ট হওয়ার ঘটনা গোপন রাখার সুযোগ থাকছে না। ঘটনা ঘটার পর দ্রুত অনলাইনে রিপোর্ট করার পাশাপাশি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। সংশ্লিষ্ট থানা ৭২ ঘণ্টার মধ্যে জিডির তথ্য যাচাই করে প্রতিবেদন পাঠাবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন না এলেও জিডির কপি দিয়ে পুনঃইস্যুর আবেদন করা যাবে।

আরও পড়ুনঃ  সংবিধান সংস্কার নিয়ে অবস্থান জানাতে দুপুরে সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোট

এরপর আগের পাসপোর্টের তথ্য বাতিল করে ‘লস্ট সার্কুলার’ জারির মাধ্যমে নতুন পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। হারানো বা চুরি হওয়া পাসপোর্টের তথ্য ইমিগ্রেশন ম্যানেজমেন্ট সিস্টেমেও হালনাগাদ করবে স্পেশাল ব্রাঞ্চ। প্রয়োজন হলে ইন্টারপোলকেও বিষয়টি জানানো হবে।

বিদেশে থাকা অবস্থায় পাসপোর্ট হারালে অনলাইন রিপোর্ট করার পাশাপাশি সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন বা কনস্যুলেটকে জানাতে হবে। সেখান থেকেই পুনঃইস্যুর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

নতুন পাসপোর্টে আগের পাসপোর্টটি হারানো হিসেবে রিপোর্ট করা হয়েছিল—এ তথ্য স্পষ্টভাবে উল্লেখ থাকবে। পরে পুরোনো পাসপোর্টটি পাওয়া গেলেও সেটি আর সক্রিয় করে বিদেশ ভ্রমণে ব্যবহার করা যাবে না।

আরও পড়ুনঃ  ৯৯৯-এ ফোন পেয়ে চট্টগ্রামে ২০ মাসের শিশুকে উদ্ধার