ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মিয়ানমারে পাচারকালে ৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ আটক ২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস ট্রাম্পের ভাষণ শুনে জাতিসংঘে বদলে দেয়া হয় ইরানি প্রেসিডেন্টের বক্তব্য পাঁচ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা আছে: মুশতাক ১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্তদের শুভেচ্ছা জানালেন অ্যাটর্নি জেনারেল কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক ডিজেলের দাম বৃদ্ধি যেভাবে খাদ্য নিরাপত্তাকে বড় ঝুঁকিতে ফেলছে বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি দেওয়ার প্রতিষ্ঠান নয় : ইউজিসি সদস্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১১ জেলে উদ্ধার; নিখোঁজ ২

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ সময় দেখুন

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে তালতলীর ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামের একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১১ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একই দিন সকাল ৮টার দিকে কুয়াকাটা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি

নিখোঁজ দুই জেলে হলেন তালতলী উপজেলার নিশানবাড়িয়া এলাকার মৃত হরমুজ আলীর ছেলে মো. নবী হোসেন (৪৫) এবং বড়বগী ইউনিয়নের মৃত মো. মনির হোসেনের ছেলে মো. রকিবুল (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে তালতলীর বাসিন্দা মো. আল-আমীন ও গোলাম রাব্বির যৌথ মালিকানাধীন ‘এফবি জান্নাত-জুনায়েদ’ ট্রলার নিয়ে ১৩ জন জেলে মাছ শিকারের উদ্দেশ্যে সমুদ্রে যান। পরে সমুদ্র উত্তাল হয়ে উঠলে মাছ শিকার শেষে তারা দ্রুত উপকূলের দিকে রওনা দেন।

আরও পড়ুনঃ  বিয়ের পর ‘পেশেন্ট জিরো’ নিয়ে আসছেন টেলর সুইফট

মঙ্গলবার সকালে কুয়াকাটা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে উত্তাল ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। পরে সাগরে ভাসতে থাকা অবস্থায় অন্য একটি ট্রলারের জেলেরা ১১ জনকে জীবিত উদ্ধার করেন। তবে ট্রলারে থাকা অপর দুই জেলে নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুনঃ  প্রাথমিক শিক্ষকদের নিয়োগপত্র ২৪ সেপ্টেম্বরের মধ্যে, পদায়ন ৪ অক্টোবর

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার বলেন, ট্রলারডুবির ঘটনায় ১১ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে অভিযান চলছে। তবে বৈরী আবহাওয়ার কারণে সাগর এখনও উত্তাল রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মিয়ানমারে পাচারকালে ৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ আটক ২

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১১ জেলে উদ্ধার; নিখোঁজ ২

আপডেটের সময়: ১০:০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে তালতলীর ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামের একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১১ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একই দিন সকাল ৮টার দিকে কুয়াকাটা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সাক্ষাৎ

নিখোঁজ দুই জেলে হলেন তালতলী উপজেলার নিশানবাড়িয়া এলাকার মৃত হরমুজ আলীর ছেলে মো. নবী হোসেন (৪৫) এবং বড়বগী ইউনিয়নের মৃত মো. মনির হোসেনের ছেলে মো. রকিবুল (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে তালতলীর বাসিন্দা মো. আল-আমীন ও গোলাম রাব্বির যৌথ মালিকানাধীন ‘এফবি জান্নাত-জুনায়েদ’ ট্রলার নিয়ে ১৩ জন জেলে মাছ শিকারের উদ্দেশ্যে সমুদ্রে যান। পরে সমুদ্র উত্তাল হয়ে উঠলে মাছ শিকার শেষে তারা দ্রুত উপকূলের দিকে রওনা দেন।

আরও পড়ুনঃ  মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা দেখছেন ট্রাম্প

মঙ্গলবার সকালে কুয়াকাটা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে উত্তাল ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। পরে সাগরে ভাসতে থাকা অবস্থায় অন্য একটি ট্রলারের জেলেরা ১১ জনকে জীবিত উদ্ধার করেন। তবে ট্রলারে থাকা অপর দুই জেলে নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুনঃ  ন্যাশনাল ব্যাংকের আমানত তুলতে না পেরে হাইকোর্টে ৪ গ্রাহক

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার বলেন, ট্রলারডুবির ঘটনায় ১১ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে অভিযান চলছে। তবে বৈরী আবহাওয়ার কারণে সাগর এখনও উত্তাল রয়েছে।