ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বন্ড সুবিধার ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাও, ৯ কোটি টাকার রাজস্ব ঝুঁকি ৩১ অক্টোবর বায়তুল মোকাররম থেকে কুষ্টিয়া যাবে ১১ দলের লংমার্চ নাসীরুদ্দীনের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় এনসিপির মিছিলে পুলিশের বাধা সৌদিতে হুতিদের হামলায় প্রাণ গেল কুমিল্লার বাংলাদেশি সজিবের ঝিনাইদহে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা, প্রত্যেকে পেলেন ২ লাখ টাকা তিন কমিটি বাতিল ও চুক্তি বাস্তবায়নসহ পাহাড়ের সমস্যা সমাধানে ৮ দাবি আর্থিক শৃঙ্খলা ও বিনিয়োগকারীর আস্থা ধরে রাখতে সিএদের ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি সিস্টেম মাইগ্রেশনে ৬ দিন বন্ধ ১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও অনলাইন লেনদেন কাজী জাফর উল্ল্যাহ ও পরিবারের ১৭১ ব্যাংক হিসাবে ১৫৫ কোটি টাকা ফ্রিজ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পাবনায় শিবির-ছাত্রদল কর্মীদের সংঘর্ষ, আহত ৩; এলাকায় অতিরিক্ত পুলিশ

পাবনার সাঁথিয়ায় ছাত্রদল ও জামায়াত-শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনায় তিনজন আহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) বিকেলে সাঁথিয়া পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।

ঘটনার পর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও পথসভা করেন। অন্যদিকে পাল্টা অভিযোগ এনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও থানায় অবস্থান নেন। এতে এলাকায় উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে জামায়াত-শিবির সমর্থক আতিক ফকির এবং সাঁথিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম ও জিহাদ মল্লিক মোটরসাইকেলে পেট্রোল নিতে পাম্পে যান। সেখানে তাদের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়। এতে তিনজনই আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

আরও পড়ুনঃ  চেকপোস্টে দায়িত্ব পালনের সময় ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

পরে আতিক ফকিরকে মারধরের অভিযোগ তুলে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জড়ো হন। রাত সাড়ে ৮টার দিকে সাঁথিয়া পৌর সদরের গার্লস স্কুলের সামনে থেকে তারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে তিনমাথা মোড়ে পথসভায় স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতারা বক্তব্য দেন।

এদিকে, পাল্টা অভিযোগ এনে বিচার দাবিতে থানায় অবস্থান নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ অতিরিক্ত সদস্য মোতায়েন করে।

সাঁথিয়া পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. জীবন অভিযোগ করেন, পাম্পে তেল নিতে গেলে শাহ আলম ও জিহাদের ওপর আতিক ফকির হামলা করেন। তাদের মারধর ও খুর দিয়ে আঘাত করা হয়েছে বলেও দাবি করেন তিনি। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা আবার হামলার চেষ্টা করেন বলে অভিযোগ করেন জীবন। আহত দুই ছাত্রদল নেতাকে পরে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  অধ্যক্ষ নিয়োগের টানাপোড়েনের মধ্যে কলেজে পেট্রল ঢেলে আগুন

অন্যদিকে জেলা ইসলামী ছাত্রশিবিরের সমাজসেবা সম্পাদক শিখন মোল্লা দাবি করেন, আতিক ফকির পাম্পে তেল নিতে গেলে ছাত্রদলের কয়েকজন তার ওপর হামলা করেন এবং হাতুড়ি দিয়ে আঘাত করেন। এতে তার মাথায় ছয়টি সেলাই দিতে হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  সুন্দরবনে পর্যটক জাহাজে ডাকাতির খবর সঠিক নয়, জানাল বন বিভাগ

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে তেল নিতে যাওয়া দুই ছাত্রদল নেতার ওপর আতিক ফকিরকে হামলা করতে দেখা গেছে বলে জানান তিনি। ঘটনায় উভয় পক্ষের তিনজন আহত হয়েছেন।

ওসি আরও বলেন, পরবর্তী সময়ে জামায়াত-শিবিরের শোডাউনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষই লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বন্ড সুবিধার ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাও, ৯ কোটি টাকার রাজস্ব ঝুঁকি

পাবনায় শিবির-ছাত্রদল কর্মীদের সংঘর্ষ, আহত ৩; এলাকায় অতিরিক্ত পুলিশ

আপডেটের সময়: ০৫:৪৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

পাবনার সাঁথিয়ায় ছাত্রদল ও জামায়াত-শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনায় তিনজন আহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) বিকেলে সাঁথিয়া পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।

ঘটনার পর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও পথসভা করেন। অন্যদিকে পাল্টা অভিযোগ এনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও থানায় অবস্থান নেন। এতে এলাকায় উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে জামায়াত-শিবির সমর্থক আতিক ফকির এবং সাঁথিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম ও জিহাদ মল্লিক মোটরসাইকেলে পেট্রোল নিতে পাম্পে যান। সেখানে তাদের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়। এতে তিনজনই আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

আরও পড়ুনঃ  চেকপোস্টে দায়িত্ব পালনের সময় ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

পরে আতিক ফকিরকে মারধরের অভিযোগ তুলে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জড়ো হন। রাত সাড়ে ৮টার দিকে সাঁথিয়া পৌর সদরের গার্লস স্কুলের সামনে থেকে তারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে তিনমাথা মোড়ে পথসভায় স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতারা বক্তব্য দেন।

এদিকে, পাল্টা অভিযোগ এনে বিচার দাবিতে থানায় অবস্থান নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ অতিরিক্ত সদস্য মোতায়েন করে।

সাঁথিয়া পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. জীবন অভিযোগ করেন, পাম্পে তেল নিতে গেলে শাহ আলম ও জিহাদের ওপর আতিক ফকির হামলা করেন। তাদের মারধর ও খুর দিয়ে আঘাত করা হয়েছে বলেও দাবি করেন তিনি। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা আবার হামলার চেষ্টা করেন বলে অভিযোগ করেন জীবন। আহত দুই ছাত্রদল নেতাকে পরে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ১ হাজার ৯০২

অন্যদিকে জেলা ইসলামী ছাত্রশিবিরের সমাজসেবা সম্পাদক শিখন মোল্লা দাবি করেন, আতিক ফকির পাম্পে তেল নিতে গেলে ছাত্রদলের কয়েকজন তার ওপর হামলা করেন এবং হাতুড়ি দিয়ে আঘাত করেন। এতে তার মাথায় ছয়টি সেলাই দিতে হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  চলন্ত বাসে সন্তান প্রসব, পরিবহনের নামে শিশুর নাম; আজীবন ফ্রি ভ্রমণের ঘোষণা