ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন বেনাভোলেন্ট অর্থ বার এসোসিয়েশন ফান্ডে অর্থ প্রদান করলেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। আইডি নম্বর S01731 দ্রুত দশম ওয়েজবোর্ড ঘোষণার দাবি সাংবাদিক নেতাদের জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্যে আলোচনায় ছিলেন আরাফাত প্রফেসর ইউনূসের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ ঝাড়খণ্ডে চাকরির পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ, অনশনে ছাত্রনেতা ভারতের টেস্ট দলে কাশ্মিরি পেসার আকিব নবি পাকিস্তানে থানায় আত্মঘাতী হামলা, নিহত ১৭ টাঙ্গুয়ার হাওরের ইসিএ এলাকায় ইঞ্জিনচালিত নৌযান নিষিদ্ধ ‘শেখ হাসিনার ভাষায় কথা বলছে বিরোধী দল’ চোখে ব্যান্ডেজ বেঁধে নাসীরউদ্দীনের প্রতীকী প্রতিবাদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বন্যা পরিস্থিতি আরও খারাপের শঙ্কা, কয়েক জেলায় নদীর পানি বিপৎসীমার ওপরে

দেশের মধ্যাঞ্চল ও সীমান্তবর্তী এলাকায় টানা ভারি বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সাতটি নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগামী কয়েক দিনে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

সোমবার (৪ মে) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, আগামী তিন দিনে আরও কয়েকটি নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এতে আগে থেকেই প্লাবিত হাওরাঞ্চলে নতুন করে ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে এবং কিছু নতুন এলাকাও পানির নিচে চলে যেতে পারে।

আরও পড়ুনঃ  দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

বর্তমানে সুনামগঞ্জের নালজুর নদী, নেত্রকোনার বাউলাই, সোমেশ্বরী ও মগরা নদীসহ একাধিক নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। হবিগঞ্জের সুতাং নদীর পানিও বিপৎসীমার অনেক ওপরে প্রবাহিত হচ্ছে।

আরও পড়ুনঃ  সার্জিও গোরের ঢাকা সফর: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে। দ্বিতীয় দিনে কুশিয়ারা নদীর কিছু অংশে বিপৎসীমা অতিক্রমের শঙ্কাও রয়েছে।

অন্যদিকে নেত্রকোনা ও কিশোরগঞ্জ অঞ্চলের ধনু-বাউলাই নদীর পানি স্থিতিশীল থাকলেও ওই এলাকার হাওরাঞ্চলে বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

হবিগঞ্জ ও মৌলভীবাজার অঞ্চলে মনু, খোয়াই ও জুড়ি নদীর পানি পরবর্তী সময়ে আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে কেন্দ্রটি।

আরও পড়ুনঃ  বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বেশ কয়েকটি বিভাগে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

বন্যা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে এবং স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন বেনাভোলেন্ট অর্থ বার এসোসিয়েশন ফান্ডে অর্থ প্রদান করলেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। আইডি নম্বর S01731

বন্যা পরিস্থিতি আরও খারাপের শঙ্কা, কয়েক জেলায় নদীর পানি বিপৎসীমার ওপরে

আপডেটের সময়: ০৫:৩২:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬

দেশের মধ্যাঞ্চল ও সীমান্তবর্তী এলাকায় টানা ভারি বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সাতটি নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগামী কয়েক দিনে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

সোমবার (৪ মে) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, আগামী তিন দিনে আরও কয়েকটি নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এতে আগে থেকেই প্লাবিত হাওরাঞ্চলে নতুন করে ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে এবং কিছু নতুন এলাকাও পানির নিচে চলে যেতে পারে।

আরও পড়ুনঃ  সাবেক এমপি আহসান উল্লাহ হত্যা মামলার আপিল শুনানি শুরু সুপ্রিম কোর্টে

বর্তমানে সুনামগঞ্জের নালজুর নদী, নেত্রকোনার বাউলাই, সোমেশ্বরী ও মগরা নদীসহ একাধিক নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। হবিগঞ্জের সুতাং নদীর পানিও বিপৎসীমার অনেক ওপরে প্রবাহিত হচ্ছে।

আরও পড়ুনঃ  ১ অক্টোবর যোগদান করবেন প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক