ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভারত থেকে এলো ১৮ রেলকোচের প্রথম চালান, পরীক্ষা হবে সৈয়দপুরে চীনের সহায়তায় আধুনিকায়ন হবে ৮ কারিগরি প্রতিষ্ঠান, গড়ে উঠবে যৌথ বিশ্ববিদ্যালয় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটরের সহযোগী নিহত, আহত ১ শিশু হাসপাতালে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর আজ স্বাভাবিক সময়েই চলবে ব্যাংক লেনদেন, এরপর টানা ৫ দিন বন্ধ জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর পূর্ণ আজ মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী, শুনলেন পথচারীদের কথা হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৮৯ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা বা উঁকি দেওয়ার গুঞ্জন হাস্যকর: বিমানমন্ত্রী আগামী দুই বছরে স্বর্ণের দামে নতুন রেকর্ডের সম্ভাবনা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নরসিংদীর পলাশে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ আহত ১০

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২৫ সময় দেখুন

নরসিংদীর পলাশ উপজেলায় পৃথক ঘটনায় শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর থেকে সকাল পর্যন্ত উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আটিয়াগাঁও এবং ডাঙ্গা ইউনিয়নের খিলপাড়া-কান্দাপাড়া ও কামতাল গ্রামে এসব ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁদের সবাইকে জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে।

### ভোর থেকে সকাল পর্যন্ত আক্রমণ

আহত ব্যক্তিরা জানান, ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত বিভিন্ন এলাকায় কয়েকটি শিয়াল একের পর এক মানুষের ওপর আক্রমণ করে। এ সময় কেউ ফজরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন, আবার কেউ বাড়ির আঙিনা কিংবা আশপাশে কাজ করছিলেন। তখনই শিয়ালের কামড়ে তাঁরা আহত হন। তবে শিয়ালের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুনঃ  আজ মহাসপ্তমী: নবপত্রিকা পূজা, অঞ্জলি ও আরাধনায় মুখর হবে পূজামণ্ডপ

### আহতদের মধ্যে নারী-পুরুষ উভয়ই

আহত ব্যক্তিরা হলেন মো. সাইফুল্লাহ (৪০), হেলেনা বেগম (৪৫), হাফিজা বেগম (৬০), খালেক মিয়া (৪০), মো. আল আমিন (৪০), তাসলিমা বেগম (৪৮), আনোয়ারা বেগম (৪৫), শাহিদা বেগম (৪৩), আবদুস সাত্তার (৬৫) ও সালেহা বেগম (৪৫)। তাঁরা ঘোড়াশাল পৌর এলাকা ও ডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা।

আরও পড়ুনঃ  দুর্গাপূজায় সারাদেশে প্রায় ১০ হাজার বিজিবি মোতায়েন, শান্তিপূর্ণ উৎসব নিশ্চিতে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা

আহত মো. আল আমিন জানান, ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে একটি শিয়াল হঠাৎ তাঁর পায়ে কামড় দেয়। আশপাশের লোকজন এগিয়ে এলে শিয়ালটি পালিয়ে যায়। পরে তিনি নরসিংদী সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা ও টিকা নেন। তাঁর ভাষ্য, এলাকায় শিয়াল নিয়ে আতঙ্ক বিরাজ করছে।

### একটি শিয়ালকে মেরে ফেলার দাবি স্থানীয়দের

আটিয়াগাঁও গ্রামের বাসিন্দা এইচ এম কাউসার হোসেন জানান, ভোরে ওই গ্রামের খালেক মিয়া ও আরও দুই নারীকে একটি শিয়াল কামড় দেয়। পরে স্থানীয় লোকজন শিয়ালটিকে ধাওয়া করে একটি বাড়ির পাশের গর্তে ফেলে হত্যা করেন বলে তিনি জানান।

আরও পড়ুনঃ  স্কুলে নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারি, ভিডিও ভাইরাল

### হাসপাতালে সবাইকে দেওয়া হয়েছে টিকা

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিপাশা মাসুক জানান, শিয়ালের কামড়ে আহত ১০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালের জলাতঙ্ক প্রতিরোধী টিকাকেন্দ্র থেকে তাঁদের প্রত্যেককে টিকা দেওয়া হয়েছে। চিকিৎসা ও টিকা নেওয়ার পর তাঁরা বাড়ি ফিরে গেছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভারত থেকে এলো ১৮ রেলকোচের প্রথম চালান, পরীক্ষা হবে সৈয়দপুরে

নরসিংদীর পলাশে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ আহত ১০

আপডেটের সময়: ০৭:২২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

নরসিংদীর পলাশ উপজেলায় পৃথক ঘটনায় শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর থেকে সকাল পর্যন্ত উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আটিয়াগাঁও এবং ডাঙ্গা ইউনিয়নের খিলপাড়া-কান্দাপাড়া ও কামতাল গ্রামে এসব ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁদের সবাইকে জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে।

### ভোর থেকে সকাল পর্যন্ত আক্রমণ

আহত ব্যক্তিরা জানান, ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত বিভিন্ন এলাকায় কয়েকটি শিয়াল একের পর এক মানুষের ওপর আক্রমণ করে। এ সময় কেউ ফজরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন, আবার কেউ বাড়ির আঙিনা কিংবা আশপাশে কাজ করছিলেন। তখনই শিয়ালের কামড়ে তাঁরা আহত হন। তবে শিয়ালের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুনঃ  দেশে তীব্র স্যালাইন সংকট, প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসিতে ঘুরছেন রোগীর স্বজনরা

### আহতদের মধ্যে নারী-পুরুষ উভয়ই

আহত ব্যক্তিরা হলেন মো. সাইফুল্লাহ (৪০), হেলেনা বেগম (৪৫), হাফিজা বেগম (৬০), খালেক মিয়া (৪০), মো. আল আমিন (৪০), তাসলিমা বেগম (৪৮), আনোয়ারা বেগম (৪৫), শাহিদা বেগম (৪৩), আবদুস সাত্তার (৬৫) ও সালেহা বেগম (৪৫)। তাঁরা ঘোড়াশাল পৌর এলাকা ও ডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা।

আরও পড়ুনঃ  দুর্গাপূজায় সারাদেশে প্রায় ১০ হাজার বিজিবি মোতায়েন, শান্তিপূর্ণ উৎসব নিশ্চিতে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা

আহত মো. আল আমিন জানান, ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে একটি শিয়াল হঠাৎ তাঁর পায়ে কামড় দেয়। আশপাশের লোকজন এগিয়ে এলে শিয়ালটি পালিয়ে যায়। পরে তিনি নরসিংদী সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা ও টিকা নেন। তাঁর ভাষ্য, এলাকায় শিয়াল নিয়ে আতঙ্ক বিরাজ করছে।

### একটি শিয়ালকে মেরে ফেলার দাবি স্থানীয়দের

আটিয়াগাঁও গ্রামের বাসিন্দা এইচ এম কাউসার হোসেন জানান, ভোরে ওই গ্রামের খালেক মিয়া ও আরও দুই নারীকে একটি শিয়াল কামড় দেয়। পরে স্থানীয় লোকজন শিয়ালটিকে ধাওয়া করে একটি বাড়ির পাশের গর্তে ফেলে হত্যা করেন বলে তিনি জানান।

আরও পড়ুনঃ  ফুলে সাজানো গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায় জানালেন শিক্ষক-শিক্ষার্থীরা