ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভারতের প্রধান নির্বাচক প্রজ্ঞান ওঝা, নিয়োগ ঘিরে বিতর্ক ‘আমার কপালে সারাজীবন ঝামেলাই লেখা’: পরীমনি এফডিআই বাড়লেও নতুন বিদেশি বিনিয়োগ কমেছে ৪.৭৭ শতাংশ ‘স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর কাছে অব্যাহতি চেয়েছি’, পদত্যাগের কারণ জানালেন ইশরাক একই দিনে চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা, নিরাপত্তায় ২০ হাজার সদস্য আওয়ামী লীগ পরিচয় দিলে ভিক্ষাও নিতেন না মকবুল, বার্ধক্যে মানবেতর জীবন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান নাহিদকে উদ্দেশ করে ইশরাকের বক্তব্য, ‘মামলা করে দেন, নিজেই জেলে চলে যাব’ নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, আহত অন্তত ২৫ তারেক রহমানের পক্ষ থেকে সাইফুলকে আধুনিক কৃত্রিম পা সংযোজন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘তারেক জিয়া নন, তিনি আরেক জিয়া’: চিফ হুইপ নূরুল ইসলাম মণি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ২১ সময় দেখুন

তারেক রহমানের কর্মদক্ষতা, জনকল্যাণমূলক উদ্যোগ ও মানুষের প্রতি দায়িত্ববোধের প্রশংসা করে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি বলেছেন, “উনি তারেক জিয়া না, উনি আরেক জিয়া।”

শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বরগুনা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, তারেক রহমান গ্রামেগঞ্জে ঘোরেন, স্বাভাবিক জীবনযাপন করেন এবং সাধারণ মানুষের কষ্ট বোঝার চেষ্টা করেন। মানুষের স্বাবলম্বী হওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগও তিনি নিচ্ছেন বলে মন্তব্য করেন নূরুল ইসলাম মণি।

‘প্রতিশোধ নয়, দেশ গঠনই অগ্রাধিকার’

তারেক রহমানের বক্তব্য তুলে ধরে চিফ হুইপ বলেন, রাজনৈতিক প্রতিহিংসার পরিবর্তে দেশ গঠনে মনোযোগ দেওয়ার কথা বলেছেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, তারেক রহমানের বক্তব্য অনুযায়ী, প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকলেও তাঁর মা খালেদা জিয়া দেশ গঠনের কাজকে অগ্রাধিকার দিতে বলতেন। একই প্রশ্ন ভাইকে করলেও একই উত্তর পেতেন বলে তারেক রহমান উল্লেখ করেছেন।

আরও পড়ুনঃ  মাত্র পাঁচ দিনেই দায়িত্ব শেষ, ট্রাম্পের প্রেস সেক্রেটারি পদ থেকে সরানো হলো জাকারিয়াকে

নূরুল ইসলাম মণি বলেন, তারেক রহমানের বক্তব্যে মানুষের আস্থা ও ভোটের মাধ্যমে দায়িত্ব পাওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। মানুষ তাঁকে যোগ্য মনে করলে, পাশে থাকার বিষয়ে বিশ্বাস করলে এবং ভোট দিলে তিনি দায়িত্ব পালন করবেন—এমন অবস্থানের কথাও তুলে ধরেন চিফ হুইপ।

কৃষিঋণ মওকুফ ও ফ্যামিলি কার্ডের প্রশংসা

তারেক রহমানকে কর্মঠ ও মানবদরদি ব্যক্তি হিসেবে বর্ণনা করেন নূরুল ইসলাম মণি। তাঁর ভাষ্য, তারেক রহমান রাত জেগে কাজ করেন এবং একদিন সকালে তাঁর সঙ্গে দেখা করতে গিয়ে দেখেন, তিনি এরই মধ্যে গাড়িতে বসে অফিসের উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

সরকারের কৃষিঋণ মওকুফের উদ্যোগের কথা উল্লেখ করে চিফ হুইপ বলেন, কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণের সুদসহ মওকুফের সিদ্ধান্ত কৃষকদের জন্য উপকারী। কৃষকের কথা বিবেচনায় নেওয়াকে তিনি সরকারের গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে তুলে ধরেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশের পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী জাপানি বিনিয়োগকারীরা

ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, দরিদ্র ও অসহায় নারীদের সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, স্বামী পরিত্যক্ত হয়ে সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করা নারীদেরও এ কর্মসূচির আওতায় আনার কথা বলা হয়েছে। প্রায় ৫০ লাখ মানুষকে মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়ার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

এ ছাড়া শিশুদের জন্য মিড-ডে মিল, বিনা মূল্যে বই বিতরণ, শিক্ষক নিয়োগ, ইংরেজি দক্ষতা বাড়ানোর কর্মসূচি এবং শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষ করে তোলার উদ্যোগের প্রশংসা করেন চিফ হুইপ।

জিয়াউর রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের উল্লেখ

বক্তব্যে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন নূরুল ইসলাম মণি।

তিনি বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষের পর জিয়াউর রহমানের নেতৃত্বে তিন বছরের মধ্যে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। এ সময় খাল খনন, কৃষিকাজ, পোশাকশিল্পের বিকাশ এবং হাঁস-মুরগি পালনের মতো উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলার দাবি সৌদি জোটের

‘সব নাগরিকের অধিকার সমান’

শারদীয় দুর্গোৎসব প্রসঙ্গে চিফ হুইপ বলেন, বাংলাদেশের সব নাগরিকের মৌলিক অধিকার সমান। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।

নূরুল ইসলাম মণি বলেন, মুক্তিযুদ্ধে হিন্দু-মুসলমানসহ বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে অংশ নিয়েছেন। ভবিষ্যতেও সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে বসবাস করতে হবে।

দুর্গাপূজা উপলক্ষে সহায়তা ও ছুটির প্রসঙ্গ তুলে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে চার কোটি টাকা চাওয়া হলেও তারেক রহমান এক কোটি টাকা বাড়িয়ে পাঁচ কোটি টাকা দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি এ বছর দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটি দেওয়ার কথাও বলেন চিফ হুইপ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভারতের প্রধান নির্বাচক প্রজ্ঞান ওঝা, নিয়োগ ঘিরে বিতর্ক

‘তারেক জিয়া নন, তিনি আরেক জিয়া’: চিফ হুইপ নূরুল ইসলাম মণি

আপডেটের সময়: ০৮:৪০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

তারেক রহমানের কর্মদক্ষতা, জনকল্যাণমূলক উদ্যোগ ও মানুষের প্রতি দায়িত্ববোধের প্রশংসা করে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি বলেছেন, “উনি তারেক জিয়া না, উনি আরেক জিয়া।”

শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বরগুনা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, তারেক রহমান গ্রামেগঞ্জে ঘোরেন, স্বাভাবিক জীবনযাপন করেন এবং সাধারণ মানুষের কষ্ট বোঝার চেষ্টা করেন। মানুষের স্বাবলম্বী হওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগও তিনি নিচ্ছেন বলে মন্তব্য করেন নূরুল ইসলাম মণি।

‘প্রতিশোধ নয়, দেশ গঠনই অগ্রাধিকার’

তারেক রহমানের বক্তব্য তুলে ধরে চিফ হুইপ বলেন, রাজনৈতিক প্রতিহিংসার পরিবর্তে দেশ গঠনে মনোযোগ দেওয়ার কথা বলেছেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, তারেক রহমানের বক্তব্য অনুযায়ী, প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকলেও তাঁর মা খালেদা জিয়া দেশ গঠনের কাজকে অগ্রাধিকার দিতে বলতেন। একই প্রশ্ন ভাইকে করলেও একই উত্তর পেতেন বলে তারেক রহমান উল্লেখ করেছেন।

আরও পড়ুনঃ  মাত্র পাঁচ দিনেই দায়িত্ব শেষ, ট্রাম্পের প্রেস সেক্রেটারি পদ থেকে সরানো হলো জাকারিয়াকে

নূরুল ইসলাম মণি বলেন, তারেক রহমানের বক্তব্যে মানুষের আস্থা ও ভোটের মাধ্যমে দায়িত্ব পাওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। মানুষ তাঁকে যোগ্য মনে করলে, পাশে থাকার বিষয়ে বিশ্বাস করলে এবং ভোট দিলে তিনি দায়িত্ব পালন করবেন—এমন অবস্থানের কথাও তুলে ধরেন চিফ হুইপ।

কৃষিঋণ মওকুফ ও ফ্যামিলি কার্ডের প্রশংসা

তারেক রহমানকে কর্মঠ ও মানবদরদি ব্যক্তি হিসেবে বর্ণনা করেন নূরুল ইসলাম মণি। তাঁর ভাষ্য, তারেক রহমান রাত জেগে কাজ করেন এবং একদিন সকালে তাঁর সঙ্গে দেখা করতে গিয়ে দেখেন, তিনি এরই মধ্যে গাড়িতে বসে অফিসের উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

সরকারের কৃষিঋণ মওকুফের উদ্যোগের কথা উল্লেখ করে চিফ হুইপ বলেন, কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণের সুদসহ মওকুফের সিদ্ধান্ত কৃষকদের জন্য উপকারী। কৃষকের কথা বিবেচনায় নেওয়াকে তিনি সরকারের গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে তুলে ধরেন।

আরও পড়ুনঃ  ২০ অক্টোবর চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, দরিদ্র ও অসহায় নারীদের সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, স্বামী পরিত্যক্ত হয়ে সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করা নারীদেরও এ কর্মসূচির আওতায় আনার কথা বলা হয়েছে। প্রায় ৫০ লাখ মানুষকে মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়ার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

এ ছাড়া শিশুদের জন্য মিড-ডে মিল, বিনা মূল্যে বই বিতরণ, শিক্ষক নিয়োগ, ইংরেজি দক্ষতা বাড়ানোর কর্মসূচি এবং শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষ করে তোলার উদ্যোগের প্রশংসা করেন চিফ হুইপ।

জিয়াউর রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের উল্লেখ

বক্তব্যে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন নূরুল ইসলাম মণি।

তিনি বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষের পর জিয়াউর রহমানের নেতৃত্বে তিন বছরের মধ্যে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। এ সময় খাল খনন, কৃষিকাজ, পোশাকশিল্পের বিকাশ এবং হাঁস-মুরগি পালনের মতো উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ডিসিকে ‘চুড়ি পরে বসে থাকার’ কটূক্তি জামায়াত নেতার