ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সারা দেশে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে শান্তিপূর্ণ দুর্গোৎসব উদ্‌যাপন: মীর শাহে আলম আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার নিরাপত্তাঝুঁকিতে সাময়িক বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট অফিস কক্ষে জাতীয় পতাকা প্রদর্শনে বিধিমালা মানার নির্দেশ জামায়াত-আওয়ামী লীগের পাশাপাশি বিএনপিতেও বট ও গুপ্ত আছে: মীর শাহে আলম হজযাত্রীদের কোরবানির অর্থে অনিয়ম, আল মুলতাজিমকে লাখ টাকা জরিমানা সাজেকে সংঘর্ষের প্রতিবাদে রাঙামাটি-খাগড়াছড়িতে শনিবার সড়ক-নৌপথ অবরোধ মোদি সরকারের বিরুদ্ধে তরুণদের আন্দোলনে নতুন মুখ নেহা বোরা, কতটা চ্যালেঞ্জ? সুনামগঞ্জ সীমান্তে মানবপাচারকারীসহ আটক ৩, পালালেন দুই দালাল ‘৯৬ সালের মতো আ. লীগ-জামায়াত আবারও এক হয়েছে’, অভিযোগ রাশেদ খাঁনের
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো মোহাম্মদ আক্কাস মিয়ার যমজ ছেলে মো. হুজাইফা ও মো. আকরাম। তাঁদের বাবা সৌদি আরবপ্রবাসী।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,৩৭৩ রোগী

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে দুই ভাই বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল। এ সময় তাদের একটি বল পুকুরের পানিতে পড়ে যায়। বলটি তুলতে গিয়ে এক ভাই পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে অপর ভাইও পানিতে নামে। পরে সাঁতার না জানায় দুজনই পুকুরের পানিতে ডুবে যায়।

আরও পড়ুনঃ  ইশরাকের হাতে অস্ত্র না থাকলেই ভালো হতো, অভিযানের উদ্দেশ্য নিয়ে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির

দীর্ঘক্ষণ শিশুদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুরের দিকে পুকুর থেকে দুই ভাইকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  অতিরিক্ত ডিআইজির বাড়িতে রেভ পার্টি, আটক ৮৪

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় যথাযথ প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সারা দেশে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে শান্তিপূর্ণ দুর্গোৎসব উদ্‌যাপন: মীর শাহে আলম

নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু

আপডেটের সময়: ০৭:০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো মোহাম্মদ আক্কাস মিয়ার যমজ ছেলে মো. হুজাইফা ও মো. আকরাম। তাঁদের বাবা সৌদি আরবপ্রবাসী।

আরও পড়ুনঃ  অতিরিক্ত ডিআইজির বাড়িতে রেভ পার্টি, আটক ৮৪

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে দুই ভাই বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল। এ সময় তাদের একটি বল পুকুরের পানিতে পড়ে যায়। বলটি তুলতে গিয়ে এক ভাই পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে অপর ভাইও পানিতে নামে। পরে সাঁতার না জানায় দুজনই পুকুরের পানিতে ডুবে যায়।

আরও পড়ুনঃ  ভুটান যাওয়ার পথে ঢাকায় ইনফান্তিনো, বিমানবন্দরে বাফুফে সভাপতির সঙ্গে সাক্ষাৎ

দীর্ঘক্ষণ শিশুদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুরের দিকে পুকুর থেকে দুই ভাইকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  টোকিওতে ২৭ অক্টোবর তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন জাপানের প্রধানমন্ত্রী