ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার বিভাগে ১৮ পদে নিয়োগ তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি, নারীদের জন্য বরাদ্দ ৫০টি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক শেখ হাসিনার জন্য ভারত প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা: রিজভী প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ শেখ হাসিনা, জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলায় হেলাল খানের বিরুদ্ধে স্ত্রীর প্রতিবাদ পোশাক খাত অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ তৎপর: শামা ওবায়েদ দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার: শামা ওবায়েদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

১৪ শিক্ষক, পরীক্ষার্থী মাত্র ৬; আলিমে কেউ পাস করেনি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাড় ইউনিয়নের আইটপাড়া আজিজিয়া আলিম মাদ্রাসায় এ বছর আলিম পরীক্ষায় অংশ নেওয়া ছয় শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। প্রতিষ্ঠানটিতে শিক্ষক রয়েছেন ১৪ জন।

শনিবার (৩১ অক্টোবর) মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে ছয়জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নিলেও সবাই অকৃতকার্য হয়েছে।

আরও পড়ুনঃ  বাগমারায় ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মহিলা আ.লীগ নেত্রী বেবি গ্রেফতার

এ বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুজ্জামান বলেন, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অমনোযোগিতা, ছাত্রীদের বিয়ে হয়ে যাওয়া এবং মাদ্রাসায় আইসিটি শিক্ষক না থাকাকে খারাপ ফলের কারণ হিসেবে মনে করছেন তিনি।

আরও পড়ুনঃ  ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’—মোহনপুর থানার ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর হুমকি

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুস বলেন, এর আগেও প্রতিষ্ঠানটিতে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছিল। তখন এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ  মাস্টার আটকের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট, বন্ধ শরীয়তপুর-চাঁদপুর ফেরি চলাচল

তিনি জানান, বর্তমানে মাদ্রাসার ভাইস প্রিন্সিপালকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। এরপরও ফলাফলের এমন বিপর্যয় দুঃখজনক। বিষয়টি নিয়ে আবারও প্রতিষ্ঠানের কাছে জবাব চাওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা

১৪ শিক্ষক, পরীক্ষার্থী মাত্র ৬; আলিমে কেউ পাস করেনি

আপডেটের সময়: ০৭:৪৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাড় ইউনিয়নের আইটপাড়া আজিজিয়া আলিম মাদ্রাসায় এ বছর আলিম পরীক্ষায় অংশ নেওয়া ছয় শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। প্রতিষ্ঠানটিতে শিক্ষক রয়েছেন ১৪ জন।

শনিবার (৩১ অক্টোবর) মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে ছয়জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নিলেও সবাই অকৃতকার্য হয়েছে।

আরও পড়ুনঃ  তিন বছরে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের