ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা পূর্বাচল প্লট দুর্নীতি: ১৪ বছরের দণ্ডপ্রাপ্ত আশফাক আজিজ কারাগারে আইসিজের রায় বাংলাদেশের জন্য ইতিবাচক: শামা ওবায়েদ টানা সাত দফা কমল স্বর্ণের দাম, ভরিতে এখন ২ লাখ ১২ হাজার ১১০ টাকা বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ‘হাত ধোয়া’ বাবলু গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে চার লাখ টাকার অবৈধ মালামাল জব্দ গোপালগঞ্জে সহিংসতা: পদ্মা সেতু দিয়ে ১৭ জেলার যান চলাচল বন্ধ, স্থবির মোংলা বন্দরের পণ্য পরিবহন প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ইউরোপের বাজারে প্রবেশের সুযোগ কাজে লাগাতে কসোভোর সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা ও কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ, সবচেয়ে বেশি গোপালগঞ্জে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

তেহরানের সঙ্গে নতুন সংঘাতের শঙ্কা, যুদ্ধের প্রস্তুতি জোরদার করল ইসরায়েল

ইরানের সঙ্গে নতুন করে সামরিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে ইসরায়েল। সম্ভাব্য হামলা মোকাবিলায় দেশটির বিমান বাহিনী, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক গোয়েন্দা বিভাগকে বিশেষ প্রস্তুতিতে রাখা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গেও সামরিক ও নিরাপত্তা সমন্বয় বাড়িয়েছে তেল আবিব।

সোমবার (২ নভেম্বর) ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে রয়া নিউজ।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়ালার এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের সঙ্গে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় দেশটির সামরিক বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। বিশেষ করে বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার প্রস্তুতি জোরদার করা হয়েছে।

আরও পড়ুনঃ  গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে হাসপাতালে যায়নি পরিবার

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পেন্টাগনের মধ্যে নিরাপত্তা ও সামরিক কার্যক্রম নিয়ে নজিরবিহীন সমন্বয় তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বিমান বা ক্ষেপণাস্ত্র হামলার সিদ্ধান্ত নিলে ওয়াশিংটন আগেভাগেই তেল আবিবকে বিষয়টি জানাবে বলে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। এতে সম্ভাব্য ইরানি পাল্টা হামলা মোকাবিলায় নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত করার সুযোগ পাবে ইসরায়েল।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু হতে পারে—এমন সম্ভাবনা ঘিরে ওয়াশিংটন ও তেল আবিবের প্রস্তুতি বাড়ানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

আরও পড়ুনঃ  সংসদ অধিবেশনের শেষ দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক

জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ পেলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক অভিযানে অংশ নিতে প্রস্তুত রয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি ও মার্কিন সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, আগের সপ্তাহে ইসরায়েলের নেভাতিম ও উভদা বিমানঘাঁটিতে ১০টির বেশি মার্কিন সামরিক পরিবহন বিমান পৌঁছেছে। পাশাপাশি অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে জেরুজালেম পোস্টের পৃথক এক প্রতিবেদনে ওয়ালা ও মার্কিন সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের ওপর নতুন করে হামলা চালানোর জন্য ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুনঃ  তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক, সহিংসতা মোকাবিলায় ঐক্যের অঙ্গীকার

প্রতিবেদন অনুযায়ী, ইরানি সরকারের পতনের লক্ষ্য সামনে রেখে যৌথ সামরিক অভিযানের প্রস্তাব দিয়েছেন নেতানিয়াহু। এ ছাড়া নতুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুর একটি হালনাগাদ তালিকা মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে তুলে ধরেছেন ইসরায়েলি কর্মকর্তারা।

সব মিলিয়ে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত নতুন কোনো হামলার বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।

সূত্র: রয়া নিউজ, জেরুজালেম পোস্ট।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা

তেহরানের সঙ্গে নতুন সংঘাতের শঙ্কা, যুদ্ধের প্রস্তুতি জোরদার করল ইসরায়েল

আপডেটের সময়: ০১:২৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬

ইরানের সঙ্গে নতুন করে সামরিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে ইসরায়েল। সম্ভাব্য হামলা মোকাবিলায় দেশটির বিমান বাহিনী, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক গোয়েন্দা বিভাগকে বিশেষ প্রস্তুতিতে রাখা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গেও সামরিক ও নিরাপত্তা সমন্বয় বাড়িয়েছে তেল আবিব।

সোমবার (২ নভেম্বর) ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে রয়া নিউজ।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়ালার এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের সঙ্গে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় দেশটির সামরিক বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। বিশেষ করে বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার প্রস্তুতি জোরদার করা হয়েছে।

আরও পড়ুনঃ  তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক, সহিংসতা মোকাবিলায় ঐক্যের অঙ্গীকার

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পেন্টাগনের মধ্যে নিরাপত্তা ও সামরিক কার্যক্রম নিয়ে নজিরবিহীন সমন্বয় তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বিমান বা ক্ষেপণাস্ত্র হামলার সিদ্ধান্ত নিলে ওয়াশিংটন আগেভাগেই তেল আবিবকে বিষয়টি জানাবে বলে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। এতে সম্ভাব্য ইরানি পাল্টা হামলা মোকাবিলায় নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত করার সুযোগ পাবে ইসরায়েল।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু হতে পারে—এমন সম্ভাবনা ঘিরে ওয়াশিংটন ও তেল আবিবের প্রস্তুতি বাড়ানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও প্রাণীর প্রতি সদয় হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ পেলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক অভিযানে অংশ নিতে প্রস্তুত রয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি ও মার্কিন সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, আগের সপ্তাহে ইসরায়েলের নেভাতিম ও উভদা বিমানঘাঁটিতে ১০টির বেশি মার্কিন সামরিক পরিবহন বিমান পৌঁছেছে। পাশাপাশি অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে জেরুজালেম পোস্টের পৃথক এক প্রতিবেদনে ওয়ালা ও মার্কিন সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের ওপর নতুন করে হামলা চালানোর জন্য ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুনঃ  দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদারের নির্দেশ