ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মিরপুরে আপাতত স্বস্তি, স্বাভাবিক সড়কে যান চলাচল; নিরাপত্তায় সতর্ক পুলিশ

পোশাকশ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কয়েক দিনের উত্তেজনার পর রাজধানীর মিরপুর এলাকায় বর্তমানে স্বাভাবিক রয়েছে যান চলাচল। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটেনি।

সোমবার (২ নভেম্বর) মিরপুর-১০ নম্বর গোলচত্বরের পুলিশ বক্সের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার মো. মহিদুল ইসলাম।

তিনি বলেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির বিষয়ে রোববার শ্রমিক মজুরি বোর্ড গঠনের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে আলোচনা চলমান রয়েছে। পুলিশও শ্রমিকদের সঙ্গে কথা বলেছে। বোর্ড গঠনের খবর জানার পর আন্দোলন বন্ধ হওয়ার কথা। সোমবার নতুন করে কোনো শ্রমিককে সেখানে আসতে দেখা যায়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক।

আরও পড়ুনঃ  জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম

ডিএমপির এই কর্মকর্তা আরও বলেন, শ্রমিক আন্দোলনের নামে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি, সড়ক অবরোধ, ভাঙচুর কিংবা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যদের পাশাপাশি টহল দলও এলাকায় দায়িত্ব পালন করছে।

আরও পড়ুনঃ  পুরস্কার গ্রহণে রেজা পাহলভি, জার্মানিতে শুরু বিতর্ক

এদিকে আশপাশের কিছু পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তবে কারখানা বন্ধ থাকলেও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

গত রোববারের ভাঙচুর ও গ্রেপ্তারের বিষয়ে মহিদুল ইসলাম বলেন, মিরপুরের ১২ নম্বর এলাকায় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন অভিযানে মিরপুর বিভাগ থেকে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  ইউরোপজুড়ে যাত্রীবাহী বিমানে বোমা হামলার হুমকি, একাধিক ফ্লাইটের জরুরি অবতরণ

গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা আইন অমান্য করে সড়ক অবরোধ, গাড়ি কিংবা কারখানায় ভাঙচুর এবং সাধারণ মানুষের জানমাল বা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার চেষ্টা করছে, তাদের অপরাধী হিসেবে বিবেচনা করা হচ্ছে। এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, মিরপুর এলাকার নিরাপত্তা নিশ্চিত করা, যান চলাচল স্বাভাবিক রাখা এবং নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে লক্ষ্যেই তাদের সতর্ক অবস্থান অব্যাহত রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

মিরপুরে আপাতত স্বস্তি, স্বাভাবিক সড়কে যান চলাচল; নিরাপত্তায় সতর্ক পুলিশ

আপডেটের সময়: ০১:১৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কয়েক দিনের উত্তেজনার পর রাজধানীর মিরপুর এলাকায় বর্তমানে স্বাভাবিক রয়েছে যান চলাচল। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটেনি।

সোমবার (২ নভেম্বর) মিরপুর-১০ নম্বর গোলচত্বরের পুলিশ বক্সের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার মো. মহিদুল ইসলাম।

তিনি বলেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির বিষয়ে রোববার শ্রমিক মজুরি বোর্ড গঠনের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে আলোচনা চলমান রয়েছে। পুলিশও শ্রমিকদের সঙ্গে কথা বলেছে। বোর্ড গঠনের খবর জানার পর আন্দোলন বন্ধ হওয়ার কথা। সোমবার নতুন করে কোনো শ্রমিককে সেখানে আসতে দেখা যায়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবের আমেজ বাগেরহাটে, উন্নয়ন ও সমস্যা সমাধানের আশায় জেলাবাসী

ডিএমপির এই কর্মকর্তা আরও বলেন, শ্রমিক আন্দোলনের নামে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি, সড়ক অবরোধ, ভাঙচুর কিংবা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যদের পাশাপাশি টহল দলও এলাকায় দায়িত্ব পালন করছে।

আরও পড়ুনঃ  ১৫ বছর পর দামেস্কের ঐতিহাসিক মসজিদে ফিরল জুমার জামাত

এদিকে আশপাশের কিছু পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তবে কারখানা বন্ধ থাকলেও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

গত রোববারের ভাঙচুর ও গ্রেপ্তারের বিষয়ে মহিদুল ইসলাম বলেন, মিরপুরের ১২ নম্বর এলাকায় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন অভিযানে মিরপুর বিভাগ থেকে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজনৈতিক সমর্থন দেখানোর জায়গা ব্যালট বাক্স, সরকারি অফিস নয়: প্রধানমন্ত্রী