ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জামিনে মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান, কারাফটকে নেতাকর্মীদের ভিড়

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:৪৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৪১ সময় দেখুন

বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। তার মুক্তির খবর পেয়ে তাকে একনজর দেখতে ও শুভেচ্ছা জানাতে কারাফটকে জড়ো হন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সেখানে দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা, জমা দিতে হবে অঙ্গীকারনামা

কারাগার থেকে বের হওয়ার পর নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দীর্ঘদিন কারাগারে থাকার পর তার মুক্তিতে নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ দেখা যায়।

তবে মুক্তির সময় উপস্থিত নেতাদের বক্তব্য কিংবা আখতারুজ্জামানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার বিস্তারিত জানা যায়নি।

উল্লেখ্য, গত ১ অক্টোবর সকালে মদিনা থেকে জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। লাগেজ সংগ্রহের সময় ট্রলির সংকট এবং জমজমের পানি পেতে দেরি হওয়াকে কেন্দ্র করে যাত্রীদের সঙ্গে বিমানবন্দরের কর্মকর্তাদের বাক্‌বিতণ্ডা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  ১৫ বছর পর দামেস্কের ঐতিহাসিক মসজিদে ফিরল জুমার জামাত

এ ঘটনায় সরকারি কাজে বাধা এবং এক নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে আখতারুজ্জামানসহ কয়েকজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব।

আরও পড়ুনঃ  শাহজালালে ৩২ লাখ টাকার পণ্য জব্দ, রয়েছে ৯০টি ভেপ

পরদিন ২ অক্টোবর বিকেলে রাজধানীর সেনানিবাস এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রিমান্ড শেষে ৪ অক্টোবর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরে দায়রা আদালতেও জামিন আবেদন নাকচ হলে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। অবশেষে জামিন পেয়ে মঙ্গলবার কারামুক্ত হলেন এই জামায়াত নেতা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

জামিনে মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান, কারাফটকে নেতাকর্মীদের ভিড়

আপডেটের সময়: ০১:৪৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। তার মুক্তির খবর পেয়ে তাকে একনজর দেখতে ও শুভেচ্ছা জানাতে কারাফটকে জড়ো হন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সেখানে দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী

কারাগার থেকে বের হওয়ার পর নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দীর্ঘদিন কারাগারে থাকার পর তার মুক্তিতে নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ দেখা যায়।

তবে মুক্তির সময় উপস্থিত নেতাদের বক্তব্য কিংবা আখতারুজ্জামানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার বিস্তারিত জানা যায়নি।

উল্লেখ্য, গত ১ অক্টোবর সকালে মদিনা থেকে জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। লাগেজ সংগ্রহের সময় ট্রলির সংকট এবং জমজমের পানি পেতে দেরি হওয়াকে কেন্দ্র করে যাত্রীদের সঙ্গে বিমানবন্দরের কর্মকর্তাদের বাক্‌বিতণ্ডা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা, জমা দিতে হবে অঙ্গীকারনামা

এ ঘটনায় সরকারি কাজে বাধা এবং এক নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে আখতারুজ্জামানসহ কয়েকজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব।

আরও পড়ুনঃ  ট্রাম্পকে হত্যার হুমকির অভিযোগ, হোয়াইট হাউসের কাছে অস্ত্রসহ আটক