ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

যাত্রাবাড়ীর হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান চৌধুরী, জানাল ডিবি

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময়: ০৮:০৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৩৫ সময় দেখুন

যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখায়।

আরও পড়ুনঃ  দ্বিতীয় পদ্মা সেতু হবে ‘ওয়াই’ আকৃতির, দ্রুত কাজ শুরুর নির্দেশ

বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, যাত্রাবাড়ী থানার মামলা নম্বর ২৩-এ ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ২০২৪ সালের ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় মামলাটি দায়ের করা হয়।

এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিবিসি নিউজের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ  খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসে প্রধানমন্ত্রীর উপস্থিতি

এদিকে ডিবিসি নিউজের আরেক সাংবাদিক রাজিব ঘোষকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, রাজিব ঘোষকে ডিবি কার্যালয়ে আনা হয়নি।

আরও পড়ুনঃ  জেনেভায় সেরা সিরিজের স্বীকৃতি পেল আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘অ্যানি’

তবে ডিবি সূত্রে জানা গেছে, মুচলেকা দিয়ে কিছুক্ষণের মধ্যে ছাড়া পেতে পারেন রাজিব ঘোষ।

ইকবাল সোবহান চৌধুরীকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর ঘটনায় সংশ্লিষ্ট মহলে আলোচনা তৈরি হয়েছে। মামলার পরবর্তী আইনি কার্যক্রমের দিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

যাত্রাবাড়ীর হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান চৌধুরী, জানাল ডিবি

আপডেটের সময়: ০৮:০৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখায়।

আরও পড়ুনঃ  কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, যাত্রাবাড়ী থানার মামলা নম্বর ২৩-এ ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ২০২৪ সালের ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় মামলাটি দায়ের করা হয়।

এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিবিসি নিউজের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ  ভ্যাট নিবন্ধন আছে, কর দিচ্ছে না ৮৯ শতাংশ প্রতিষ্ঠান

এদিকে ডিবিসি নিউজের আরেক সাংবাদিক রাজিব ঘোষকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, রাজিব ঘোষকে ডিবি কার্যালয়ে আনা হয়নি।

আরও পড়ুনঃ  নর্থ ক্যারোলাইনায় সিনেট আসন পুনরুদ্ধার করলেন ডেমোক্র্যাট রয় কুপার