ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণে আবেদনের নতুন রেকর্ড

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য এবার রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র সাত দিনে ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি খাতা পুনরায় দেখার আবেদন করেছেন শিক্ষার্থীরা। বিগত কয়েক বছরের মধ্যে এটিই সর্বোচ্চ আবেদন।

শনিবার (৭ নভেম্বর) রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নির্ধারিত সময়ে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। একজন শিক্ষার্থী একাধিক বিষয় ও পত্রের জন্য আবেদন করায় মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টিতে।

আরও পড়ুনঃ  ভ্যাট নিবন্ধন আছে, কর দিচ্ছে না ৮৯ শতাংশ প্রতিষ্ঠান

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ১১টি শিক্ষা বোর্ডের ২ লাখ ২৬ হাজার ৫৬১ জন পরীক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার ৪৫৮টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন। এর আগের বছর, ২০২৪ সালে ১১টি শিক্ষা বোর্ডে মোট আবেদন জমা পড়েছিল ৫ লাখ ৮ হাজার ১১৬টি।

আবেদনের সময় বাড়ানোর সম্ভাবনা

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, গত ১ নভেম্বর সকাল থেকে ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। শনিবার (৭ নভেম্বর) ছিল আবেদনের শেষ দিন। তবে শেষ তিন থেকে চার ঘণ্টায় অনলাইন ত্রুটির কারণে কিছু শিক্ষার্থী আবেদন করতে সমস্যায় পড়েন।

আরও পড়ুনঃ  সৌদিতে মর্মান্তিক দুর্ঘটনা, নারী-শিশুসহ নিহত ৭ বাংলাদেশি

বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদনের সময় কিছুটা বাড়ানো হতে পারে বলে জানান তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, সময় তিন থেকে চার ঘণ্টা, সর্বোচ্চ পাঁচ ঘণ্টা পর্যন্ত বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

সময় বাড়ানোর সিদ্ধান্ত হলে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হবে।

আরও পড়ুনঃ  “ষাট গম্বুজ মসজিদ: বাংলাদেশের গর্ব, বিশ্বের অমূল্য সম্পদ”

এ বছর পাসের হার ৫২.১২ শতাংশ

গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২২ বছরের মধ্যে এটিই সর্বনিম্ন ফল।

ফল প্রকাশের পরদিন ১ নভেম্বর সকাল ৮টা থেকে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। নির্ধারিত সময় অনুযায়ী, শনিবার (৭ নভেম্বর) রাত ৮টায় এ প্রক্রিয়া শেষ হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণে আবেদনের নতুন রেকর্ড

আপডেটের সময়: ০৯:২৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য এবার রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র সাত দিনে ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি খাতা পুনরায় দেখার আবেদন করেছেন শিক্ষার্থীরা। বিগত কয়েক বছরের মধ্যে এটিই সর্বোচ্চ আবেদন।

শনিবার (৭ নভেম্বর) রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নির্ধারিত সময়ে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। একজন শিক্ষার্থী একাধিক বিষয় ও পত্রের জন্য আবেদন করায় মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টিতে।

আরও পড়ুনঃ  বিশেষ ভোটেই নির্ধারিত হবে নিউজিল্যান্ডের পরবর্তী সরকার

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ১১টি শিক্ষা বোর্ডের ২ লাখ ২৬ হাজার ৫৬১ জন পরীক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার ৪৫৮টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন। এর আগের বছর, ২০২৪ সালে ১১টি শিক্ষা বোর্ডে মোট আবেদন জমা পড়েছিল ৫ লাখ ৮ হাজার ১১৬টি।

আবেদনের সময় বাড়ানোর সম্ভাবনা

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, গত ১ নভেম্বর সকাল থেকে ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। শনিবার (৭ নভেম্বর) ছিল আবেদনের শেষ দিন। তবে শেষ তিন থেকে চার ঘণ্টায় অনলাইন ত্রুটির কারণে কিছু শিক্ষার্থী আবেদন করতে সমস্যায় পড়েন।

আরও পড়ুনঃ  ৪০ পেরিয়েও তরুণী পূর্ণিমা

বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদনের সময় কিছুটা বাড়ানো হতে পারে বলে জানান তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, সময় তিন থেকে চার ঘণ্টা, সর্বোচ্চ পাঁচ ঘণ্টা পর্যন্ত বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

সময় বাড়ানোর সিদ্ধান্ত হলে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হবে।

আরও পড়ুনঃ  “প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কে: কপ-৩১-এ বাংলাদেশের জলবায়ু ক্ষতির জোরালো দাবি”