ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা পূর্বাচল প্লট দুর্নীতি: ১৪ বছরের দণ্ডপ্রাপ্ত আশফাক আজিজ কারাগারে আইসিজের রায় বাংলাদেশের জন্য ইতিবাচক: শামা ওবায়েদ টানা সাত দফা কমল স্বর্ণের দাম, ভরিতে এখন ২ লাখ ১২ হাজার ১১০ টাকা বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ‘হাত ধোয়া’ বাবলু গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে চার লাখ টাকার অবৈধ মালামাল জব্দ গোপালগঞ্জে সহিংসতা: পদ্মা সেতু দিয়ে ১৭ জেলার যান চলাচল বন্ধ, স্থবির মোংলা বন্দরের পণ্য পরিবহন প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ইউরোপের বাজারে প্রবেশের সুযোগ কাজে লাগাতে কসোভোর সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা ও কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ, সবচেয়ে বেশি গোপালগঞ্জে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, ব্যাহত ২.৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৩৯ সময় দেখুন

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র খোর মোরে ড্রোন হামলার পর উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। হামলায় গ্যাসক্ষেত্রটির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সংরক্ষণ ট্যাংকে আগুন ধরে যায়। এর প্রভাবে অঞ্চলটির বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সুলাইমানিয়া প্রদেশে অবস্থিত গ্যাসক্ষেত্রটিতে এ হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, একটি ড্রোন গ্যাসক্ষেত্রটির এলপিজি সংরক্ষণ ট্যাংকে আঘাত হানে।

আরও পড়ুনঃ  দুই দশকের বেশি সময় পর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুর্দিস্তান অঞ্চলের বিদ্যুৎ মন্ত্রণালয়ের দুটি সূত্র রয়টার্সকে জানায়, হামলার পর গ্যাসক্ষেত্রটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। ট্যাংকে সৃষ্ট আগুন তখনো জ্বলছিল।

নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র জানিয়েছে, হামলার পর গ্যাসক্ষেত্রটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। এ সময় কর্মীদের স্থাপনার ভেতরে থাকা নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়।

ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ আলী আল-জায়েদি জানিয়েছেন, প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  এডেনের দিকে অগ্রসর হুথি যোদ্ধারা, শহর রক্ষায় পরিখা খনন ও দুর্গ নির্মাণ

কুর্দিস্তান অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, হামলার প্রভাব যতটা সম্ভব কমিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি।

খোর মোর গ্যাসক্ষেত্র থেকে কুর্দিস্তান অঞ্চলের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে গ্যাস সরবরাহ করা হয়। অঞ্চলটির বিদ্যুৎ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার কারণে প্রায় ২ দশমিক ৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে।

আরও পড়ুনঃ  গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ৫৬ কারখানা বন্ধ

গ্যাসক্ষেত্রটির যৌথ পরিচালনাকারী প্রতিষ্ঠান ডানা গ্যাস গত জুলাইয়ে নিরাপত্তা হুমকি ও আঞ্চলিক উত্তেজনার কারণে এর প্রধান উৎপাদন স্থাপনাগুলোর কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। কিছুদিন পর আবার উৎপাদন শুরু হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা

ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, ব্যাহত ২.৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

আপডেটের সময়: ০৮:১৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র খোর মোরে ড্রোন হামলার পর উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। হামলায় গ্যাসক্ষেত্রটির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সংরক্ষণ ট্যাংকে আগুন ধরে যায়। এর প্রভাবে অঞ্চলটির বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সুলাইমানিয়া প্রদেশে অবস্থিত গ্যাসক্ষেত্রটিতে এ হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, একটি ড্রোন গ্যাসক্ষেত্রটির এলপিজি সংরক্ষণ ট্যাংকে আঘাত হানে।

আরও পড়ুনঃ  মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

কুর্দিস্তান অঞ্চলের বিদ্যুৎ মন্ত্রণালয়ের দুটি সূত্র রয়টার্সকে জানায়, হামলার পর গ্যাসক্ষেত্রটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। ট্যাংকে সৃষ্ট আগুন তখনো জ্বলছিল।

নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র জানিয়েছে, হামলার পর গ্যাসক্ষেত্রটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। এ সময় কর্মীদের স্থাপনার ভেতরে থাকা নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়।

ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ আলী আল-জায়েদি জানিয়েছেন, প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  এডেনের দিকে অগ্রসর হুথি যোদ্ধারা, শহর রক্ষায় পরিখা খনন ও দুর্গ নির্মাণ

কুর্দিস্তান অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, হামলার প্রভাব যতটা সম্ভব কমিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি।

খোর মোর গ্যাসক্ষেত্র থেকে কুর্দিস্তান অঞ্চলের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে গ্যাস সরবরাহ করা হয়। অঞ্চলটির বিদ্যুৎ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার কারণে প্রায় ২ দশমিক ৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে।

আরও পড়ুনঃ  লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে হামলার অভিযোগ, আ. লীগ কর্মীদের দায়ী