ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র ‘আর কত কান্না থামাব, কত চোখের পানি ফেলবে মানুষ’: রাজু মোল্যার জানাজায় রিজভী দেশে গৃহযুদ্ধ শুরুর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের হিসাবে অসংগতি ১৯ নভেম্বর উদ্বোধন, ২০ নভেম্বর থেকে চলবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন ‘বিশ্বের অন্য কোনো দেশ এত দালাল উৎপাদন করতে পারেনি’: সংসদে শফিকুর রহমান প্রথমবার বাবা হলেন ব্রাজিলের এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক ববিতে পাঁচ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর অফিসে নেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিয়ের খবর ঘিরে রহস্য তৈরির কারণ জানালেন আসাদ নূর

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:০৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৩৩ সময় দেখুন

সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর সঙ্গে বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন আলোচিত প্রবাসী ব্লগার আসাদ নূর। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় নিজের ইউটিউব চ্যানেলে লাইভে এসে বিয়ের খবর নিশ্চিত করেন তিনি।

লাইভে আসাদ নূর জানান, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে যে পাত্রকে দেখা গেছে, তিনি নিজেই। এ সময় নিজের বিয়ের পাঞ্জাবি ও পারশার বিয়ের শাড়ি দেখিয়ে তিনি বলেন, “হ্যাঁ, আমি ও পারশা বিয়ে করেছি। এই সেই পাঞ্জাবি এবং এই সেই বিয়ের শাড়ি।”

তবে বিয়ের বিষয়টি সরাসরি প্রকাশ না করে রহস্য তৈরির পেছনে পরিকল্পিত উদ্দেশ্য ছিল বলে জানান আসাদ নূর। তার ভাষ্য, সমাজের প্রচলিত কিছু ট্যাবু ভাঙা এবং মানুষের মনস্তত্ত্ব বোঝার লক্ষ্যেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে পুরো আয়োজন করা হয়েছিল।

তিনি বলেন, গত কয়েক দিন ধরে তাদের বিয়ের ছবি নিয়ে নেটিজেনরা যেসব আলোচনা ও বিশ্লেষণ করেছেন, সেগুলোর মধ্যে ইচ্ছাকৃতভাবে নানা সূত্র বা ‘ক্লু’ রাখা হয়েছিল। পাঞ্জাবির নকশা, শাড়ির আঁচল, ছবির পটভূমি কিংবা ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করার মতো বিষয়গুলো নিয়ে মানুষের অনুসন্ধান তাদের কাছে কৌতুকপূর্ণ মনে হয়েছে। তার দাবি, এসব সূত্র গোয়েন্দাদেরও ধাঁধায় ফেলেছিল।

আরও পড়ুনঃ  সরকারি চাকরিতে থেকেও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কি না, তদারকি করছে সরকার

ব্যক্তিজীবন ও অন্যের বিয়ে নিয়ে অতিরিক্ত কৌতূহল দেখানো মানুষের আচরণের সমালোচনা করেন আসাদ নূর। তিনি বলেন, সমাজের একটি অংশ এ বিষয়ে অন্ধত্ব ও উগ্র মানসিকতা লালন করে এবং তাদের মন্তব্যের ভাষা অত্যন্ত কদর্য।

এ প্রসঙ্গে তিনি ‘লম্বকর্ণ’ (মন্টু) নামের একটি মাতৃহীন বিড়ালছানার কথা উল্লেখ করেন। তাদের উদ্ধার করা বিড়ালছানাটির ভিডিও পারশার প্রোফাইলে প্রকাশের পর সেখানে নেটিজেনদের আপত্তিকর মন্তব্যের কথা স্মরণ করেন তিনি। আসাদ নূরের ভাষ্য, এ ধরনের মানুষের প্রতিক্রিয়া দেখতেই একের পর এক ধাঁধা তৈরি করা হয়েছিল।

নিজের মুখ ফুল দিয়ে ঢেকে ছবি প্রকাশের কারণও ব্যাখ্যা করেন তিনি। আসাদ নূর বলেন, শুরুতেই সরাসরি মুখ প্রকাশ করলে মানুষের মধ্যে এত কৌতূহল ও বিশ্লেষণের সুযোগ তৈরি হতো না। পারশা বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ হওয়ায় পাত্রের পরিচয় নিয়ে মানুষের অনুসন্ধান তৈরি করাই ছিল উদ্দেশ্য।

আরও পড়ুনঃ  মালয়েশিয়াগামী কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা, মেডিকেল তালিকা প্রকাশ সোমবার

তিনি আরও জানান, পারশার জন্মদিনে আঁকা একটি ছবিতে শুধু চোখের অংশ দেখা যাচ্ছিল। নেটিজেনরা ছবিটি খুঁজে বের করার পর তিনি সেটি আড়াল করে দেন। মানুষ যখন শার্লক হোমসের মতো বিভিন্ন তথ্য খুঁজে বের করার চেষ্টা করছিল, তখন কিছু পোস্ট ইচ্ছাকৃতভাবে আড়াল করে রহস্য আরও বাড়ানো হয়েছিল বলে জানান তিনি।

সামাজিক মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পারশার সঙ্গে বিভিন্ন পুরুষের ছবি জুড়ে ব্যঙ্গ করার ঘটনাগুলোরও সমালোচনা করেন আসাদ নূর। তার দাবি, পুরো আয়োজন ছিল পুরুষতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে একটি জবাব। সাধারণ বিয়েতে নারীদের আড়ালে রাখা বা নিয়ন্ত্রণ করার যে সামাজিক প্রবণতা রয়েছে, তার বিপরীতে তিনি নিজে মুখ ঢেকে একধরনের ‘রোল প্লে’ করেছেন।

আরও পড়ুনঃ  জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলায় হেলাল খানের বিরুদ্ধে স্ত্রীর প্রতিবাদ

আসাদ নূর প্রশ্ন তোলেন, বিয়ের বিষয়টি গোপন রাখার ইচ্ছা থাকলে তারা বিয়ের তথ্য বা ছবি জনসমক্ষে প্রকাশ করতেন না।

নিজেদের সম্পর্কের বৈচিত্র্য তুলে ধরে তিনি বলেন, তারা দুজন ভিন্ন মেরুর মানুষ। কাজের ক্ষেত্র, চিন্তা ও অবস্থান আলাদা হলেও মনের মিল থাকলে ভূগোল, ভাষা, বর্ণ কিংবা পেশা বাধা হয়ে দাঁড়ায় না। এই পদক্ষেপের মাধ্যমে সমাজের দীর্ঘদিনের কিছু ট্যাবু ভাঙতে তারা সফল হয়েছেন বলেও দাবি করেন তিনি।

নেটিজেনদের সমালোচনা, কটূক্তি ও ছবি বিশ্লেষণ করে পরিচয় খোঁজার প্রবণতা নিয়েও ব্যঙ্গ করেন আসাদ নূর। তার দাবি, তাদের ঘিরে যত বেশি ক্ষোভ ও হুমকি এসেছে, বিষয়টি তত বেশি মানুষের আলোচনায় এসেছে।

শেষে তিনি বলেন, বিপুল অর্থ ব্যয় করেও একটি বিয়ের এমন প্রচার চালানো সম্ভব হতো না। মানুষের ব্যক্তিগত কৌতূহল ও বিতর্কের কারণেই বিষয়টি স্বতঃস্ফূর্তভাবে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

বিয়ের খবর ঘিরে রহস্য তৈরির কারণ জানালেন আসাদ নূর

আপডেটের সময়: ০৮:০৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর সঙ্গে বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন আলোচিত প্রবাসী ব্লগার আসাদ নূর। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় নিজের ইউটিউব চ্যানেলে লাইভে এসে বিয়ের খবর নিশ্চিত করেন তিনি।

লাইভে আসাদ নূর জানান, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে যে পাত্রকে দেখা গেছে, তিনি নিজেই। এ সময় নিজের বিয়ের পাঞ্জাবি ও পারশার বিয়ের শাড়ি দেখিয়ে তিনি বলেন, “হ্যাঁ, আমি ও পারশা বিয়ে করেছি। এই সেই পাঞ্জাবি এবং এই সেই বিয়ের শাড়ি।”

তবে বিয়ের বিষয়টি সরাসরি প্রকাশ না করে রহস্য তৈরির পেছনে পরিকল্পিত উদ্দেশ্য ছিল বলে জানান আসাদ নূর। তার ভাষ্য, সমাজের প্রচলিত কিছু ট্যাবু ভাঙা এবং মানুষের মনস্তত্ত্ব বোঝার লক্ষ্যেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে পুরো আয়োজন করা হয়েছিল।

তিনি বলেন, গত কয়েক দিন ধরে তাদের বিয়ের ছবি নিয়ে নেটিজেনরা যেসব আলোচনা ও বিশ্লেষণ করেছেন, সেগুলোর মধ্যে ইচ্ছাকৃতভাবে নানা সূত্র বা ‘ক্লু’ রাখা হয়েছিল। পাঞ্জাবির নকশা, শাড়ির আঁচল, ছবির পটভূমি কিংবা ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করার মতো বিষয়গুলো নিয়ে মানুষের অনুসন্ধান তাদের কাছে কৌতুকপূর্ণ মনে হয়েছে। তার দাবি, এসব সূত্র গোয়েন্দাদেরও ধাঁধায় ফেলেছিল।

আরও পড়ুনঃ  টানা পঞ্চম দফায় কমল সোনার দাম, ভরি এখন ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা

ব্যক্তিজীবন ও অন্যের বিয়ে নিয়ে অতিরিক্ত কৌতূহল দেখানো মানুষের আচরণের সমালোচনা করেন আসাদ নূর। তিনি বলেন, সমাজের একটি অংশ এ বিষয়ে অন্ধত্ব ও উগ্র মানসিকতা লালন করে এবং তাদের মন্তব্যের ভাষা অত্যন্ত কদর্য।

এ প্রসঙ্গে তিনি ‘লম্বকর্ণ’ (মন্টু) নামের একটি মাতৃহীন বিড়ালছানার কথা উল্লেখ করেন। তাদের উদ্ধার করা বিড়ালছানাটির ভিডিও পারশার প্রোফাইলে প্রকাশের পর সেখানে নেটিজেনদের আপত্তিকর মন্তব্যের কথা স্মরণ করেন তিনি। আসাদ নূরের ভাষ্য, এ ধরনের মানুষের প্রতিক্রিয়া দেখতেই একের পর এক ধাঁধা তৈরি করা হয়েছিল।

নিজের মুখ ফুল দিয়ে ঢেকে ছবি প্রকাশের কারণও ব্যাখ্যা করেন তিনি। আসাদ নূর বলেন, শুরুতেই সরাসরি মুখ প্রকাশ করলে মানুষের মধ্যে এত কৌতূহল ও বিশ্লেষণের সুযোগ তৈরি হতো না। পারশা বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ হওয়ায় পাত্রের পরিচয় নিয়ে মানুষের অনুসন্ধান তৈরি করাই ছিল উদ্দেশ্য।

আরও পড়ুনঃ  অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের