ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার বিভাগে ১৮ পদে নিয়োগ তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি, নারীদের জন্য বরাদ্দ ৫০টি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক শেখ হাসিনার জন্য ভারত প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা: রিজভী প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ শেখ হাসিনা, জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলায় হেলাল খানের বিরুদ্ধে স্ত্রীর প্রতিবাদ পোশাক খাত অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ তৎপর: শামা ওবায়েদ দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার: শামা ওবায়েদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার অভিযোগ, সেই ইকরামকে প্রকাশ্যে গুলি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৩৭ সময় দেখুন

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ফরেস্ট গেট এলাকায় নিজ বাসার সামনে ইমতিয়াজ সুলতান ইকরাম (একরামুল হক) নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) দুপুরে শিক্ষা বোর্ডের পাশের এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইকরামকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইকরামের স্ত্রী রুমা আক্তার সূচির অভিযোগ, শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘বড় সাজ্জাদ’ ওরফে সাজ্জাদ আলী খানের অনুসারীরা পরিকল্পিতভাবে তাঁর স্বামীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এ ঘটনায় বড় সাজ্জাদের সরাসরি নির্দেশনা বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুনঃ  বোনের স্মৃতি বুকে ধরে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি!

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নগরীর মুরাদপুর ফরেস্ট গেট এলাকার বাসিন্দা ইকরাম একসময় বিদেশে পলাতক বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে অপরাধজগতে সক্রিয় ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, চট্টগ্রামের অপরাধজগতে পরিচিত মুখ ইকরামের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। নগরীতে ‘রিচ কিডস’ নামে একটি কিশোর গ্যাং পরিচালনার পেছনেও তাঁর ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে।

২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন নয়াহাট এলাকায় এক ব্যবসায়ীর বাসভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় করা মামলার অভিযোগপত্রেও বড় সাজ্জাদের পাশাপাশি ইকরামের নাম ছিল।

আরও পড়ুনঃ  সীমান্তে নজরদারিতে নতুন প্রযুক্তি, যুক্ত হলো এটিভি ও ড্রোন

এর আগে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি বায়েজিদ বোস্তামী লিংক রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইকরামকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সে সময় তাঁর কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন ও ৫৬টি গুলি উদ্ধারের কথা জানানো হয়েছিল।

পরে জামিনে মুক্ত হওয়ার পর ইকরাম প্রাণনাশের আশঙ্কায় ছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। ২০ মার্চ তাঁর স্ত্রী পাঁচলাইশ থানায় জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেখানে তিনি অভিযোগ করেন, সন্ত্রাসী ছোট সাজ্জাদকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরিয়ে দিতে পুলিশকে সহায়তা করায় তাঁদের পরিবারকে ধারাবাহিকভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল।

আরও পড়ুনঃ  খুলনায় নারীর কাছ থেকে দুই বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার

তবে ইকরামের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ অস্বীকার করেছে তাঁর পরিবার। তাদের দাবি, ইকরাম একজন সাধারণ ব্যবসায়ী। পূর্বশত্রুতা ও ষড়যন্ত্রের অংশ হিসেবে অতীতে অস্ত্র দিয়ে তাঁকে বিভিন্ন মামলায় ফাঁসানো হয়েছে। একই ধারাবাহিকতায় এবার তাঁকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে বলেও পরিবারের অভিযোগ।

পুলিশ জানিয়েছে, হামলার পেছনে অপরাধজগতের অভ্যন্তরীণ কোন্দল রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া হচ্ছে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা

ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার অভিযোগ, সেই ইকরামকে প্রকাশ্যে গুলি

আপডেটের সময়: ০৮:৩০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ফরেস্ট গেট এলাকায় নিজ বাসার সামনে ইমতিয়াজ সুলতান ইকরাম (একরামুল হক) নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) দুপুরে শিক্ষা বোর্ডের পাশের এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইকরামকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইকরামের স্ত্রী রুমা আক্তার সূচির অভিযোগ, শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘বড় সাজ্জাদ’ ওরফে সাজ্জাদ আলী খানের অনুসারীরা পরিকল্পিতভাবে তাঁর স্বামীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এ ঘটনায় বড় সাজ্জাদের সরাসরি নির্দেশনা বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুনঃ  বোনের স্মৃতি বুকে ধরে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি!

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নগরীর মুরাদপুর ফরেস্ট গেট এলাকার বাসিন্দা ইকরাম একসময় বিদেশে পলাতক বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে অপরাধজগতে সক্রিয় ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, চট্টগ্রামের অপরাধজগতে পরিচিত মুখ ইকরামের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। নগরীতে ‘রিচ কিডস’ নামে একটি কিশোর গ্যাং পরিচালনার পেছনেও তাঁর ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে।

২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন নয়াহাট এলাকায় এক ব্যবসায়ীর বাসভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় করা মামলার অভিযোগপত্রেও বড় সাজ্জাদের পাশাপাশি ইকরামের নাম ছিল।

আরও পড়ুনঃ  পাঁচ দিন ধরে সীমান্তের শূন্যরেখায় আশ্রয়হীন নারী, মানবিক সমাধানের অপেক্ষা

এর আগে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি বায়েজিদ বোস্তামী লিংক রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইকরামকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সে সময় তাঁর কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন ও ৫৬টি গুলি উদ্ধারের কথা জানানো হয়েছিল।

পরে জামিনে মুক্ত হওয়ার পর ইকরাম প্রাণনাশের আশঙ্কায় ছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। ২০ মার্চ তাঁর স্ত্রী পাঁচলাইশ থানায় জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেখানে তিনি অভিযোগ করেন, সন্ত্রাসী ছোট সাজ্জাদকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরিয়ে দিতে পুলিশকে সহায়তা করায় তাঁদের পরিবারকে ধারাবাহিকভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল।

আরও পড়ুনঃ  শিশুসন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে যুবককে কুপিয়ে হত্যা