ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাদক সেবনের ভিডিও তোলার ‘অপরাধে’ বিএনপি নেতার মামলায় কারাগারে ৪ সাংবাদিক সীমান্তে নজরদারিতে নতুন প্রযুক্তি, যুক্ত হলো এটিভি ও ড্রোন পরিচ্ছন্ন রাজনীতির পাশাপাশি সামাজিক মূল্যবোধ ফেরাতে কাজ করছেন প্রধানমন্ত্রী নিরাপত্তা না মিললে ১৫ নভেম্বর থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা অশ্রুসিক্ত বিদায় পচেত্তিনোর, ম্যানইউর প্রস্তাব ফেরানো কঠিন ছিল দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মাঝ আকাশে ৯ হাজার ফুট থেকে ৪৫০০ ফুটে নামল বিমান, আতঙ্কে যাত্রীরা দান, বিবাহবিচ্ছেদ ও নতুন ধনকুবেরদের উত্থান: শীর্ষ ধনীর তালিকায় পিছিয়ে বিল গেটস হরমুজ প্রণালিতে এক সপ্তাহে ৭ ট্যাংকারে হামলা, জাহাজ চলাচল কমেছে ৬৫ শতাংশ সাফ সেমিফাইনালে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন, রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

তিন বছরে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

আগামী তিন বছরের মধ্যে দেশে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

তিনি বলেন, সরকারি বিভিন্ন স্থাপনায় সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানো গেলে জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে। পাশাপাশি বিদ্যুৎ সংকট ও লোডশেডিং মোকাবিলায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ভবনে স্থাপিত ৩৬০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

বিদ্যুৎ খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় সৌরবিদ্যুৎ

প্রতিমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর বিদ্যুৎ খাতে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। আগের সরকারের আমলে বিদ্যুৎ উৎপাদনের যে হিসাব দেখানো হয়েছিল, বাস্তবে তার সঙ্গে উৎপাদন সক্ষমতার অসংগতি পাওয়া গেছে। কয়েকটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হলেও প্রয়োজনীয় গ্যাস সংযোগ না থাকায় সেগুলো থেকে প্রত্যাশিত বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়নি।

তিনি বলেন, বর্তমানে দেশের বিদ্যুৎ পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। তবে এ পরিস্থিতি দীর্ঘমেয়াদে স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে সৌরবিদ্যুৎ উৎপাদন অন্যতম।

আরও পড়ুনঃ  সীমান্তে নজরদারিতে নতুন প্রযুক্তি, যুক্ত হলো এটিভি ও ড্রোন

প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের জেলা প্রশাসকের কার্যালয়, মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি স্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী তিন বছরের মধ্যে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে সরকার এগোচ্ছে।

জাতীয় গ্রিডে যুক্ত হবে অতিরিক্ত বিদ্যুৎ

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সৌরবিদ্যুৎ প্রকল্পের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এখানে ৩৬০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। কার্যালয়ের নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণের পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

এভাবে দেশের সরকারি স্থাপনাগুলোতে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানো গেলে জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে এবং বিদ্যুৎ সংকট মোকাবিলা সহজ হবে।

সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগে প্রণোদনা

সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ বাড়াতে সরকারের বিভিন্ন প্রণোদনার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বড় প্রকল্পের জন্য সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়া সৌরবিদ্যুৎ-সংশ্লিষ্ট যন্ত্রাংশ ও কাঁচামাল আমদানিতে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।

কোনো কোনো ক্ষেত্রে মাত্র এক শতাংশ সুদে ঋণ এবং বিশেষ ক্ষেত্রে বিনা সুদে আমদানির সুযোগ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  শিলাবৃষ্টিতে নুয়ে পড়েছে নালিতাবাড়ীর আমন ধান, ক্ষয়ক্ষতির শঙ্কায় কৃষকরা

কৃষিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা

কৃষি খাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুতের চাহিদা বিভিন্ন সময়ে বিভিন্ন খাতে বেশি থাকে। সার উৎপাদনের মৌসুমে সার কারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হয়। আবার সেচ মৌসুমে কৃষকদের সেচযন্ত্র চালু রাখতে বিদ্যুতের প্রয়োজন হয়। ঈদসহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে মার্কেট ও বিপণিবিতানেও বিদ্যুতের চাহিদা বেড়ে যায়।

বিদ্যুতের সীমাবদ্ধতার কারণে অনেক সময় খাতভিত্তিক সরবরাহ সমন্বয় করতে হয়।

কিশোরগঞ্জে আমন মৌসুমে কৃষকদের বিদ্যুতের চাহিদা বাড়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কৃষিনির্ভর এলাকায় ফসল উৎপাদন নির্বিঘ্ন রাখতে সেচকাজে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে জাতীয় গ্রিডে সরবরাহ বৃদ্ধি করা গেলে লোডশেডিং অনেকটাই কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

হাওরাঞ্চলে চালু হবে নৌ-অ্যাম্বুলেন্স

এদিকে হাওরাঞ্চলের মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে কিশোরগঞ্জে একটি নৌ-অ্যাম্বুলেন্স চালুর পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলীসহ হাওরাঞ্চলের প্রত্যন্ত এলাকার মুমূর্ষু রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  মানিকগঞ্জে রাতভর ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, আটক ১০

নৌ-অ্যাম্বুলেন্সটি স্বাস্থ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসন নাকি অন্য কোনো দপ্তরের অধীনে পরিচালিত হবে, তা সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করে নির্ধারণ করা হবে। তবে দ্রুত সময়ের মধ্যে কিশোরগঞ্জে একটি নৌ-অ্যাম্বুলেন্স আনার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

বিদ্যুৎ বিল সাশ্রয় হবে মাসে ৩ লাখ টাকা

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে ৩৬০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন আধুনিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, দেশের জেলা প্রশাসকের কার্যালয়গুলোর মধ্যে এটিই সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থা।

প্রকল্পটি চালু হওয়ায় কার্যালয়ের বিদ্যুৎ ব্যয় আগের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশে নেমে এসেছে। এতে প্রতি মাসে গড়ে প্রায় ৩ লাখ টাকা বিদ্যুৎ বিল সাশ্রয় হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মাদক সেবনের ভিডিও তোলার ‘অপরাধে’ বিএনপি নেতার মামলায় কারাগারে ৪ সাংবাদিক

তিন বছরে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

আপডেটের সময়: ০৫:৫৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

আগামী তিন বছরের মধ্যে দেশে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

তিনি বলেন, সরকারি বিভিন্ন স্থাপনায় সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানো গেলে জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে। পাশাপাশি বিদ্যুৎ সংকট ও লোডশেডিং মোকাবিলায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ভবনে স্থাপিত ৩৬০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

বিদ্যুৎ খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় সৌরবিদ্যুৎ

প্রতিমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর বিদ্যুৎ খাতে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। আগের সরকারের আমলে বিদ্যুৎ উৎপাদনের যে হিসাব দেখানো হয়েছিল, বাস্তবে তার সঙ্গে উৎপাদন সক্ষমতার অসংগতি পাওয়া গেছে। কয়েকটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হলেও প্রয়োজনীয় গ্যাস সংযোগ না থাকায় সেগুলো থেকে প্রত্যাশিত বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়নি।

তিনি বলেন, বর্তমানে দেশের বিদ্যুৎ পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। তবে এ পরিস্থিতি দীর্ঘমেয়াদে স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে সৌরবিদ্যুৎ উৎপাদন অন্যতম।

আরও পড়ুনঃ  দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের

প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের জেলা প্রশাসকের কার্যালয়, মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি স্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী তিন বছরের মধ্যে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে সরকার এগোচ্ছে।

জাতীয় গ্রিডে যুক্ত হবে অতিরিক্ত বিদ্যুৎ

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সৌরবিদ্যুৎ প্রকল্পের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এখানে ৩৬০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। কার্যালয়ের নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণের পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

এভাবে দেশের সরকারি স্থাপনাগুলোতে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানো গেলে জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে এবং বিদ্যুৎ সংকট মোকাবিলা সহজ হবে।

সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগে প্রণোদনা

সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ বাড়াতে সরকারের বিভিন্ন প্রণোদনার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বড় প্রকল্পের জন্য সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়া সৌরবিদ্যুৎ-সংশ্লিষ্ট যন্ত্রাংশ ও কাঁচামাল আমদানিতে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।

কোনো কোনো ক্ষেত্রে মাত্র এক শতাংশ সুদে ঋণ এবং বিশেষ ক্ষেত্রে বিনা সুদে আমদানির সুযোগ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  কলাতলীতে হোটেলসংলগ্ন বসতঘরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট