ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা পূর্বাচল প্লট দুর্নীতি: ১৪ বছরের দণ্ডপ্রাপ্ত আশফাক আজিজ কারাগারে আইসিজের রায় বাংলাদেশের জন্য ইতিবাচক: শামা ওবায়েদ টানা সাত দফা কমল স্বর্ণের দাম, ভরিতে এখন ২ লাখ ১২ হাজার ১১০ টাকা বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ‘হাত ধোয়া’ বাবলু গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে চার লাখ টাকার অবৈধ মালামাল জব্দ গোপালগঞ্জে সহিংসতা: পদ্মা সেতু দিয়ে ১৭ জেলার যান চলাচল বন্ধ, স্থবির মোংলা বন্দরের পণ্য পরিবহন প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ইউরোপের বাজারে প্রবেশের সুযোগ কাজে লাগাতে কসোভোর সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা ও কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ, সবচেয়ে বেশি গোপালগঞ্জে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এ বছর সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছি: কেয়া পায়েল

অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ও সাফল্যের মুখ দেখছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। চলতি বছর অভিনয়ের জন্য বিভিন্ন পুরস্কার ও স্বীকৃতি পাওয়ার পাশাপাশি নিজের মেকআপ প্রতিষ্ঠান ‘বাই পায়েল’-এর জন্যও অর্জন করেছেন বিশেষ সম্মাননা। এ কারণে বছরটি তার কাছে হয়ে উঠেছে আনন্দ ও সাফল্যের স্মরণীয় সময়।

গত ১৪ নভেম্বর রাতে আয়োজিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিজের প্রতিষ্ঠান ‘বাই পায়েল’-এর জন্য দ্বিতীয়বারের মতো পুরস্কার পেয়েছেন তিনি। প্রতিষ্ঠানটি ‘বেস্ট বিউটি স্যালন অব দ্য ইয়ার’ বিভাগে এই স্বীকৃতি অর্জন করে।

পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে কেয়া পায়েল বলেন, ‘এ বছর আমার মনে হয় সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছি। তাই বছরটি আমার জন্য অনেক বিশেষ ও স্মরণীয় হয়ে থাকবে। সব মিলিয়ে খুব ভালো লাগছে। কিছুটা নার্ভাসও ছিলাম। তবে দর্শক যখন প্রশংসা করেন, তখন সত্যিই ভালো লাগে। মঞ্চ থেকে নামার পর অনেকেই আমার কাজের প্রশংসা করেছেন। মানুষের এই ভালোবাসা ও স্বীকৃতি আমাকে আনন্দিত করেছে।’

আরও পড়ুনঃ  শাকিবের ‘মোহাব্বাত’-এ নায়িকা হতে পারেন কিয়ারা আদভানি!

নিজের ব্যবসার অর্জন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেত্রী বলেন, অভিনেত্রী হিসেবে নিয়মিত পুরস্কার পেলেও এবারের সম্মাননা তার কাছে অনেক বেশি বিশেষ। এটি তাকে ব্যবসায় আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।

আরও পড়ুনঃ  এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ির সংখ্যা কম দেখিয়ে টোলের অর্থ আত্মসাতের অভিযোগ

উত্তরায় অবস্থিত নিজের মেকআপ প্রতিষ্ঠান ‘বাই পায়েল’ সম্পর্কে তিনি বলেন, খুব অল্প সময় আগে প্রতিষ্ঠানটি শুরু করেছেন। সাজগোজের প্রতি ছোটবেলা থেকেই তার আলাদা আগ্রহ রয়েছে। মেয়েদের সাজসজ্জার বিষয়টি তিনি উপভোগ করেন। নিজের ভালো লাগা ও আগ্রহের জায়গা থেকেই এই ব্যবসা শুরু করেছেন।

এদিকে অভিনয়েও নিয়মিত ব্যস্ত সময় পার করছেন কেয়া পায়েল। ভালো গল্প ও ভিন্নধর্মী চরিত্রে কাজ করার আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, পর্দায় বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে তার ভালো লাগে। একজন শিল্পী হিসেবে ভালো গল্প ও চরিত্রে কাজ করতে পারাটাই তার কাছে সবচেয়ে বড় তৃপ্তির বিষয়।

আরও পড়ুনঃ  এনআইডি সংশোধনের নামে প্রতারণা, নাগরিকদের সতর্ক করল নির্বাচন কমিশন

ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’ নিয়েও কথা বলেছেন অভিনেত্রী। দর্শক কাজটি দেখলে সেখানে তার চরিত্রের বর্তমান অবস্থান সম্পর্কে জানতে পারবেন বলে জানান তিনি।

শুটিংয়ের অভিজ্ঞতা তুলে ধরে কেয়া পায়েল বলেন, অভিনয়ের কাজ বাইরে থেকে যতটা সহজ মনে হয়, বাস্তবে তা ততটা নয়। অল্প সময়ের মধ্যে একটি চরিত্রকে পর্দায় বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে হয়। এ কারণে শুটিং বেশ পরিশ্রমের এবং অনেক সময় কষ্টকরও হয়ে ওঠে।

অভিনয় ও ব্যবসা—দুই ক্ষেত্রেই নিজের কাজের পরিধি বাড়ানোর স্বপ্ন দেখছেন কেয়া পায়েল। নতুন অর্জনকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবেই দেখছেন এই অভিনেত্রী।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা

এ বছর সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছি: কেয়া পায়েল

আপডেটের সময়: ০৫:১৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ও সাফল্যের মুখ দেখছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। চলতি বছর অভিনয়ের জন্য বিভিন্ন পুরস্কার ও স্বীকৃতি পাওয়ার পাশাপাশি নিজের মেকআপ প্রতিষ্ঠান ‘বাই পায়েল’-এর জন্যও অর্জন করেছেন বিশেষ সম্মাননা। এ কারণে বছরটি তার কাছে হয়ে উঠেছে আনন্দ ও সাফল্যের স্মরণীয় সময়।

গত ১৪ নভেম্বর রাতে আয়োজিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিজের প্রতিষ্ঠান ‘বাই পায়েল’-এর জন্য দ্বিতীয়বারের মতো পুরস্কার পেয়েছেন তিনি। প্রতিষ্ঠানটি ‘বেস্ট বিউটি স্যালন অব দ্য ইয়ার’ বিভাগে এই স্বীকৃতি অর্জন করে।

পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে কেয়া পায়েল বলেন, ‘এ বছর আমার মনে হয় সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছি। তাই বছরটি আমার জন্য অনেক বিশেষ ও স্মরণীয় হয়ে থাকবে। সব মিলিয়ে খুব ভালো লাগছে। কিছুটা নার্ভাসও ছিলাম। তবে দর্শক যখন প্রশংসা করেন, তখন সত্যিই ভালো লাগে। মঞ্চ থেকে নামার পর অনেকেই আমার কাজের প্রশংসা করেছেন। মানুষের এই ভালোবাসা ও স্বীকৃতি আমাকে আনন্দিত করেছে।’

আরও পড়ুনঃ  ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

নিজের ব্যবসার অর্জন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেত্রী বলেন, অভিনেত্রী হিসেবে নিয়মিত পুরস্কার পেলেও এবারের সম্মাননা তার কাছে অনেক বেশি বিশেষ। এটি তাকে ব্যবসায় আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।

আরও পড়ুনঃ  এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ির সংখ্যা কম দেখিয়ে টোলের অর্থ আত্মসাতের অভিযোগ

উত্তরায় অবস্থিত নিজের মেকআপ প্রতিষ্ঠান ‘বাই পায়েল’ সম্পর্কে তিনি বলেন, খুব অল্প সময় আগে প্রতিষ্ঠানটি শুরু করেছেন। সাজগোজের প্রতি ছোটবেলা থেকেই তার আলাদা আগ্রহ রয়েছে। মেয়েদের সাজসজ্জার বিষয়টি তিনি উপভোগ করেন। নিজের ভালো লাগা ও আগ্রহের জায়গা থেকেই এই ব্যবসা শুরু করেছেন।

এদিকে অভিনয়েও নিয়মিত ব্যস্ত সময় পার করছেন কেয়া পায়েল। ভালো গল্প ও ভিন্নধর্মী চরিত্রে কাজ করার আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, পর্দায় বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে তার ভালো লাগে। একজন শিল্পী হিসেবে ভালো গল্প ও চরিত্রে কাজ করতে পারাটাই তার কাছে সবচেয়ে বড় তৃপ্তির বিষয়।

আরও পড়ুনঃ  সরকারি চাকরিতে থেকেও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কি না, তদারকি করছে সরকার