ঢাকা ০২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধের হুমকি ট্রাম্পের সফর ঘিরে ম্যানিলায় বিক্ষোভ, পোড়ানো হলো কুশপুত্তলিকা আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার সাইবেরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৯ মেহেরপুরে কৃষকদল নেতার বাড়ি থেকে ৯৪ লাখ টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার ধর্ম অবমাননার অভিযোগে ফেনীতে যুবককে মারধর, পুলিশের গাড়িতে হামলা ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে পার্ক করা স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নেত্রকোনায় পরিত্যক্ত রেল স্টেশনে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

ময়মনসিংহ নগরে মেহেদী হাসান (৩১) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৫ নভেম্বর) রাতে নগরের বাড়েরা মসজিদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে সোমবার ভোরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মেহেদী হাসান বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা। তার বড় ভাই জাহাঙ্গীর আলম কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। নগরে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামান (৩৫) হত্যার ঘটনায় মেহেদীকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ  মাদক সেবনের ভিডিও তোলার ‘অপরাধে’ বিএনপি নেতার মামলায় কারাগারে ৪ সাংবাদিক

রোববার সন্ধ্যায় নগরের ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুরুজ জামানকে হত্যা করা হয়। ওই সময় তার সঙ্গে সাত বছর বয়সী মেয়ে ছিল। মেয়ের সামনেই হত্যাকাণ্ডটি ঘটে।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ পাঁচ শতাধিক, আতঙ্কে এলাকাবাসী

সুরুজ জামানের চাচাতো ভাই সাদেক হোসেন অভিযোগ করেন, জাহাঙ্গীর আলম, তার ছোট ভাই মেহেদী হাসানসহ অন্য ভাইয়েরা মিলে সুরুজ জামানকে ছুরিকাঘাতে হত্যা করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, সুরুজ জামান হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী রোববার রাতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় অবরোধ করেন। একপর্যায়ে তারা হত্যাকাণ্ডে অভিযুক্ত মেহেদীর বাড়িঘর ভাঙচুর করেন। পরে গভীর রাতে স্থানীয় লোকজন মেহেদীকে ধরে মারধর করেন।

আরও পড়ুনঃ  মেহেরপুরে কৃষকদল নেতার বাড়ি থেকে ৯৪ লাখ টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার

গণপিটুনিতে গুরুতর আহত মেহেদীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রাবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধের হুমকি

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

আপডেটের সময়: ১২:৩২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ময়মনসিংহ নগরে মেহেদী হাসান (৩১) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৫ নভেম্বর) রাতে নগরের বাড়েরা মসজিদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে সোমবার ভোরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মেহেদী হাসান বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা। তার বড় ভাই জাহাঙ্গীর আলম কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। নগরে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামান (৩৫) হত্যার ঘটনায় মেহেদীকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ  রাজধানীর বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

রোববার সন্ধ্যায় নগরের ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুরুজ জামানকে হত্যা করা হয়। ওই সময় তার সঙ্গে সাত বছর বয়সী মেয়ে ছিল। মেয়ের সামনেই হত্যাকাণ্ডটি ঘটে।

আরও পড়ুনঃ  বাগমারায় ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মহিলা আ.লীগ নেত্রী বেবি গ্রেফতার

সুরুজ জামানের চাচাতো ভাই সাদেক হোসেন অভিযোগ করেন, জাহাঙ্গীর আলম, তার ছোট ভাই মেহেদী হাসানসহ অন্য ভাইয়েরা মিলে সুরুজ জামানকে ছুরিকাঘাতে হত্যা করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, সুরুজ জামান হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী রোববার রাতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় অবরোধ করেন। একপর্যায়ে তারা হত্যাকাণ্ডে অভিযুক্ত মেহেদীর বাড়িঘর ভাঙচুর করেন। পরে গভীর রাতে স্থানীয় লোকজন মেহেদীকে ধরে মারধর করেন।

আরও পড়ুনঃ  পুলিশের গাড়িতে আগুনের মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম