ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াতে যোগ দিলে বিকিনি ছবিতেও প্রশংসা জুটত, মন্তব্য মেঘনা আলমের তৃতীয় সন্তানের মা হলেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি ইনফান্তিনোর বিপক্ষে ফিফা সভাপতি পদে লড়বেন জাপানের কোজো তাশিমা ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত ২ লাখ স্থায়ী বসবাসের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা সংসদ অধিবেশনের শেষ দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের উদ্যোগ শ্যানন বিমানবন্দরে ৬ কোটি ডলারের মার্কিন সামরিক বিমান ভাঙচুর, আইরিশ নাগরিকের বিরুদ্ধে মামলা ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা বিইউপিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ, আবেদন শুরু ১ ডিসেম্বর
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মিরপুরে ‘আইটি এক্সিকিউটিভ কোর্স’-এর প্রথম ব্যাচ শুরু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:৩৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১৯ সময় দেখুন

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

আইটি খাতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে রাজধানীর মিরপুর-১১-তে ‘আইটি এক্সিকিউটিভ কোর্স’ চালু করছে এক্সচেঞ্জকরি টেক একাডেমি। নভেম্বর মাসে কোর্সটির প্রথম দুটি ব্যাচের কার্যক্রম শুরু হবে। প্রতিষ্ঠানটির মাঠপর্যায়ে ১৭ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে প্রশিক্ষণ কর্মসূচিটি তৈরি করা হয়েছে বলে মঙ্গলবার (১৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আয়োজকদের মতে, বড় প্রতিষ্ঠানে আলাদা আইটি বিভাগ থাকলেও ছোট ও মাঝারি প্রতিষ্ঠানে কম্পিউটার মেরামত, নেটওয়ার্ক ব্যবস্থাপনা, প্রিন্টার ও সিসিটিভিসহ বিভিন্ন প্রযুক্তিগত কাজ একজন কর্মীকেই সামলাতে হয়। এসব কাজের জন্য বহুমুখী কারিগরি দক্ষতাসম্পন্ন কর্মী তৈরি করাই কোর্সটির উদ্দেশ্য। সব ক্লাস হবে সরাসরি শ্রেণিকক্ষে, বিভিন্ন ধরনের প্রযুক্তিপণ্য ও যন্ত্রপাতি ব্যবহার করে।

আরও পড়ুনঃ  সংসদে আবেগের বিস্ফোরণ, সাত দিন ধরে হত্যার হুমকির অভিযোগ মাহমুদা মিতুর

কোর্সের পাঠ্যসূচিতে রয়েছে বিদ্যুৎ নিরাপত্তা, ডেস্কটপ কম্পিউটার সংযোজন, ল্যাপটপ মেরামত এবং মাদারবোর্ডের ত্রুটি নির্ণয়। পাশাপাশি শেখানো হবে উইন্ডোজ ও ম্যাকওএস পরিচালনা, তথ্য পুনরুদ্ধার, ল্যান কেব্‌লিং, রাউটার ও ওয়াইফাই কনফিগারেশন, নেটওয়ার্ক প্রিন্টার স্থাপন, ইউপিএস ও আইপিএস ব্যবস্থাপনা, সিসিটিভি, হাজিরা মেশিন এবং স্মার্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডিভাইস স্থাপন।

আরও পড়ুনঃ  পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে প্রেমের গল্পে শাকিব খান

কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ, দূরবর্তী প্রযুক্তিগত সহায়তা, ব্যক্তিগত ব্র্যান্ডিং, ডিজিটাল বিপণন এবং এআই টুল ব্যবহারের বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।

এক্সচেঞ্জকরি টেক একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, “বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে বিভিন্ন খাতে চাকরির ধরনে পরিবর্তন আসছে। এ পরিস্থিতিতে এমন ব্যবহারিক দক্ষতা অর্জন করা প্রয়োজন, যা সহজে স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে প্রতিস্থাপন করা সম্ভব নয়। একই সঙ্গে এআই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার অবকাঠামো তৈরি ও রক্ষণাবেক্ষণেও কারিগরি দক্ষতাসম্পন্ন কর্মীর প্রয়োজন হবে। কোর্সটিতে এসব বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।”

আরও পড়ুনঃ  মাস্টার আটকের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট, বন্ধ শরীয়তপুর-চাঁদপুর ফেরি চলাচল

প্রথম পর্যায়ে দুটি ব্যাচে প্রশিক্ষণ দেওয়া হবে। এর একটি ব্যাচের ক্লাস হবে সপ্তাহের কর্মদিবসগুলোতে। অন্য ব্যাচের ক্লাস হবে শুধু শুক্র ও শনিবার, যা চাকরিজীবী ও শিক্ষার্থীদের জন্য নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ব্যাচে আসনসংখ্যা ২০টি। কোর্স সম্পর্কে বিস্তারিত জানা ও ভর্তির তথ্য পাওয়া যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট [www.ektabd.com](http://www.ektabd.com/) থেকে

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াতে যোগ দিলে বিকিনি ছবিতেও প্রশংসা জুটত, মন্তব্য মেঘনা আলমের

মিরপুরে ‘আইটি এক্সিকিউটিভ কোর্স’-এর প্রথম ব্যাচ শুরু

আপডেটের সময়: ০২:৩৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

আইটি খাতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে রাজধানীর মিরপুর-১১-তে ‘আইটি এক্সিকিউটিভ কোর্স’ চালু করছে এক্সচেঞ্জকরি টেক একাডেমি। নভেম্বর মাসে কোর্সটির প্রথম দুটি ব্যাচের কার্যক্রম শুরু হবে। প্রতিষ্ঠানটির মাঠপর্যায়ে ১৭ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে প্রশিক্ষণ কর্মসূচিটি তৈরি করা হয়েছে বলে মঙ্গলবার (১৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আয়োজকদের মতে, বড় প্রতিষ্ঠানে আলাদা আইটি বিভাগ থাকলেও ছোট ও মাঝারি প্রতিষ্ঠানে কম্পিউটার মেরামত, নেটওয়ার্ক ব্যবস্থাপনা, প্রিন্টার ও সিসিটিভিসহ বিভিন্ন প্রযুক্তিগত কাজ একজন কর্মীকেই সামলাতে হয়। এসব কাজের জন্য বহুমুখী কারিগরি দক্ষতাসম্পন্ন কর্মী তৈরি করাই কোর্সটির উদ্দেশ্য। সব ক্লাস হবে সরাসরি শ্রেণিকক্ষে, বিভিন্ন ধরনের প্রযুক্তিপণ্য ও যন্ত্রপাতি ব্যবহার করে।

আরও পড়ুনঃ  ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সময়সূচি নির্ধারণ, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত

কোর্সের পাঠ্যসূচিতে রয়েছে বিদ্যুৎ নিরাপত্তা, ডেস্কটপ কম্পিউটার সংযোজন, ল্যাপটপ মেরামত এবং মাদারবোর্ডের ত্রুটি নির্ণয়। পাশাপাশি শেখানো হবে উইন্ডোজ ও ম্যাকওএস পরিচালনা, তথ্য পুনরুদ্ধার, ল্যান কেব্‌লিং, রাউটার ও ওয়াইফাই কনফিগারেশন, নেটওয়ার্ক প্রিন্টার স্থাপন, ইউপিএস ও আইপিএস ব্যবস্থাপনা, সিসিটিভি, হাজিরা মেশিন এবং স্মার্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডিভাইস স্থাপন।

আরও পড়ুনঃ  পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ, দূরবর্তী প্রযুক্তিগত সহায়তা, ব্যক্তিগত ব্র্যান্ডিং, ডিজিটাল বিপণন এবং এআই টুল ব্যবহারের বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।

এক্সচেঞ্জকরি টেক একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, “বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে বিভিন্ন খাতে চাকরির ধরনে পরিবর্তন আসছে। এ পরিস্থিতিতে এমন ব্যবহারিক দক্ষতা অর্জন করা প্রয়োজন, যা সহজে স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে প্রতিস্থাপন করা সম্ভব নয়। একই সঙ্গে এআই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার অবকাঠামো তৈরি ও রক্ষণাবেক্ষণেও কারিগরি দক্ষতাসম্পন্ন কর্মীর প্রয়োজন হবে। কোর্সটিতে এসব বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।”

আরও পড়ুনঃ  শ্রমিকদের ন্যায্য আন্দোলনে সরকারের পূর্ণ সমর্থন রয়েছে: শামা ওবায়েদ