ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১ হাজার ৪০০ শিশু-কিশোর হত্যার পরও সহিংসতা থামেনি: রিজভী দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলিতে নিহত বাংলাদেশি ব্যবসায়ী আইসিজের রায় রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর পথ তৈরি করবে: শামা ওবায়েদ ‘আমি ছোট্ট বাচ্চা, আমাকে নিয়ে এত আয়োজন কেন’: ফেসবুকে রায়হানের নতুন পোস্ট মহেশখালীতে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির শফিকুর রহমান জামালগঞ্জে যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন রোগীদের ফি আদায়ে অনিয়ম, গোপন কক্ষে ৮ লাখ টাকা উদ্ধারে প্রক্রিয়াগত প্রশ্ন ২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন চুয়ামেনি বাড়ির সামনে পার্ক করা গাড়িতে ম্যাটাডোরের ধাক্কা, ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ঋতুপর্ণা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইরানের সঙ্গে যোগসাজশের অভিযোগে বাহরাইনে ৬৪ আলেমের যাবজ্জীবন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৩৩ সময় দেখুন

ইরানের পক্ষে ষড়যন্ত্র এবং দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে যোগসাজশের অভিযোগে ৬৪ জন শিয়া আলেমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বাহরাইনের একটি আদালত। একই মামলায় আরও পাঁচজনকে ১৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) এ রায় ঘোষণা করা হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও বাহরাইন ইনস্টিটিউট ফর রাইটস অ্যান্ড ডেমোক্রেসির (বার্ড) তথ্য অনুযায়ী, গত মে ও জুন মাসে প্রায় ৭০ জন ধর্মীয় নেতা ও আলেমকে গ্রেপ্তার করে বাহরাইনের পুলিশ। তাদের বিরুদ্ধে আইআরজিসির সহায়তায় দেশে বিদ্রোহ উসকে দেওয়া এবং বিদ্যমান শাসনব্যবস্থা উৎখাতের চেষ্টার অভিযোগ আনা হয়। গত ৫ জুলাই এ মামলার বিচার শুরু হয়।

আরও পড়ুনঃ  এডেনের দিকে অগ্রসর হুথি যোদ্ধারা, শহর রক্ষায় পরিখা খনন ও দুর্গ নির্মাণ

সাজাপ্রাপ্তদের পক্ষে আইনি সহায়তা দিচ্ছে বার্ড। সংস্থাটির এক মুখপাত্র এ রায়কে ‘কল্পনার চেয়েও ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন। তাঁর দাবি, মে ও জুনে গ্রেপ্তার হওয়া সব আলেমকেই সাজা দেওয়া হয়েছে; কেউ খালাস পাননি।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বাহরাইনের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা শেখ ঈসা কাসিম। আশির কোঠার শেষভাগে থাকা এই আলেম ২০১৮ সাল থেকে ইরানে বসবাস করছেন। বার্ডের অ্যাডভোকেসি বিভাগের পরিচালক সায়েদ আহমেদ আল-ওয়াদাই বলেন, আশির দশকের শেষ প্রান্তে থাকা একজন ব্যক্তিকে এমন সাজা দেওয়া, যার বাস্তব প্রয়োগের সম্ভাবনা নেই, তা প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবেই দেখা যায়।

আরও পড়ুনঃ  বাহরাইনে ইরানের ড্রোন হামলার পর কেশম দ্বীপে মার্কিন পাল্টা আঘাত

এর আগে ২০১৬ সালে শেখ ঈসা কাসিমের নাগরিকত্ব বাতিল করে বাহরাইন সরকার। তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িকতা উসকে দেওয়া, বিদেশি স্বার্থ রক্ষা এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য ক্ষুণ্ণ করার অভিযোগ আনা হয়েছিল। ওই সিদ্ধান্তের প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মানবাধিকার সংগঠনগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্রও তখন বাহরাইন সরকারের সমালোচনা করে।

সুন্নি রাজপরিবারের শাসনাধীন বাহরাইনে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী শিয়া মুসলিম। দেশটিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। দীর্ঘদিন ধরেই আঞ্চলিক রাজনীতিতে ইরানের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে বাহরাইন সরকার।

আরও পড়ুনঃ  আইসিজের রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের ঘোষণা যুক্তরাজ্যের

প্রতিবেদনে বলা হয়েছে, চলমান আঞ্চলিক সংঘাতে যুক্তরাষ্ট্রের পক্ষ নেওয়ায় তেহরান বাহরাইনের সমালোচনা করার পর দেশটিতে শিয়া ধর্মীয় নেতা ও আলেমদের বিরুদ্ধে দমন-পীড়ন শুরু হয়েছে। তবে বাহরাইনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে আসছে ইরান।

বাহরাইনের জননিরাপত্তা বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল তারিক আল হাসান বলেছেন, দেশটি এমন একটি আদর্শের মোকাবিলা করছে, যেখানে বাহরাইনের সার্বভৌম কর্তৃপক্ষের চেয়ে ইরানের নেতৃত্বের প্রতি আনুগত্যকে বেশি গুরুত্ব দেওয়া হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১ হাজার ৪০০ শিশু-কিশোর হত্যার পরও সহিংসতা থামেনি: রিজভী

ইরানের সঙ্গে যোগসাজশের অভিযোগে বাহরাইনে ৬৪ আলেমের যাবজ্জীবন

আপডেটের সময়: ০৩:০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ইরানের পক্ষে ষড়যন্ত্র এবং দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে যোগসাজশের অভিযোগে ৬৪ জন শিয়া আলেমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বাহরাইনের একটি আদালত। একই মামলায় আরও পাঁচজনকে ১৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) এ রায় ঘোষণা করা হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও বাহরাইন ইনস্টিটিউট ফর রাইটস অ্যান্ড ডেমোক্রেসির (বার্ড) তথ্য অনুযায়ী, গত মে ও জুন মাসে প্রায় ৭০ জন ধর্মীয় নেতা ও আলেমকে গ্রেপ্তার করে বাহরাইনের পুলিশ। তাদের বিরুদ্ধে আইআরজিসির সহায়তায় দেশে বিদ্রোহ উসকে দেওয়া এবং বিদ্যমান শাসনব্যবস্থা উৎখাতের চেষ্টার অভিযোগ আনা হয়। গত ৫ জুলাই এ মামলার বিচার শুরু হয়।

আরও পড়ুনঃ  ইসরাইলি পার্লামেন্টের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন আহমেদ তিবি

সাজাপ্রাপ্তদের পক্ষে আইনি সহায়তা দিচ্ছে বার্ড। সংস্থাটির এক মুখপাত্র এ রায়কে ‘কল্পনার চেয়েও ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন। তাঁর দাবি, মে ও জুনে গ্রেপ্তার হওয়া সব আলেমকেই সাজা দেওয়া হয়েছে; কেউ খালাস পাননি।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বাহরাইনের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা শেখ ঈসা কাসিম। আশির কোঠার শেষভাগে থাকা এই আলেম ২০১৮ সাল থেকে ইরানে বসবাস করছেন। বার্ডের অ্যাডভোকেসি বিভাগের পরিচালক সায়েদ আহমেদ আল-ওয়াদাই বলেন, আশির দশকের শেষ প্রান্তে থাকা একজন ব্যক্তিকে এমন সাজা দেওয়া, যার বাস্তব প্রয়োগের সম্ভাবনা নেই, তা প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবেই দেখা যায়।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় আজ