রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারটি বিভাগে সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব পদে মোট ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে ১ ডিসেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।
বিভাগ ও পদসংখ্যা
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী—
১. আইন বিভাগ: প্রভাষক পদে ৩ জন।
২. অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগ: প্রভাষক পদে ৩ জন।
৩. সমাজবিজ্ঞান বিভাগ: সহকারী অধ্যাপক/প্রভাষক পদে ৭ জন এবং প্রভাষক পদে ১ জন।
৪. মনোবিজ্ঞান বিভাগ: সহকারী অধ্যাপক/প্রভাষক পদে ৩ জন এবং প্রভাষক পদে ১ জন।
বেতন স্কেল
- সহকারী অধ্যাপক: ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা।
- প্রভাষক: ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।
আবেদনের নিয়ম
প্রথমে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন সম্পন্ন করার পর ছয় সেট দরখাস্ত ‘এ এইচ এম আসলাম হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)’ বরাবর পৌঁছাতে হবে।
আবেদনের শেষ সময়
১ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা।
বিশেষ নির্দেশনা
১৬ আগস্ট ২০২৩ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যাঁরা ইতোমধ্যে আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তবে আগের আবেদনকারীদের কেউ অতিরিক্ত যোগ্যতার তথ্য যুক্ত করতে চাইলে নতুনভাবে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ও অনলাইন আবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: https://job.ru.ac.bd/
প্রতিবেদকের নাম 

























