ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জামায়াতের কর্মসূচি ঘোষণা মামলার চাপ কমাতে ৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা চালু হবে: আইনমন্ত্রী ইন্দো-প্যাসিফিকে প্রভাব বাড়াতে কোয়াডকে কাজে লাগাতে চান মোদি বায়তুল মোকাররমে হামলার মামলায় মুফতি রুহুল আমিনের ৫ দিনের রিমান্ড শাকিবের ‘মোহাব্বাত’-এ নায়িকা হতে পারেন কিয়ারা আদভানি! রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও যৌন সহিংসতার প্রমাণ পেয়েছে আইসিজে পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে ১০ কিলোমিটার যানজট যশোরে কাভার্ড ভ্যানে পেট্রল বোমা, চালক-হেলপার দগ্ধ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

তারেক রহমানের আমন্ত্রণে ২০২৭ সালের শুরুতে বাংলাদেশ সফরে আসতে চান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে।

বুধবার (১৮ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্র তাঁর হাতে তুলে দেন প্রতিমন্ত্রী। আমন্ত্রণে সানন্দে সম্মতি জানিয়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন দিসানায়েকে।

সাক্ষাৎকালে হুমায়ুন কবির প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান। এ সময় দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার ঐতিহ্য নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে হাসপাতালে যায়নি পরিবার

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা বিশেষভাবে স্মরণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, অতীতের সম্পর্ক ও ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে দুই দেশের বন্ধুত্ব আরও গভীর করতে আগ্রহী প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুনঃ  ঢাকার যানজট কমাতে মনোরেল চালুর পরিকল্পনা সরকারের

উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে আলোচনা

সাক্ষাতে শ্রীলঙ্কার দারিদ্র্য বিমোচন ও জনকল্যাণমূলক উদ্যোগ নিয়েও আলোচনা হয়। দেশটির প্রেসিডেন্টের নেওয়া ‘ক্লিন শ্রীলঙ্কা’ ও ‘প্রজা শক্তি’ কর্মসূচির প্রশংসা করেন হুমায়ুন কবির।

পাশাপাশি বাংলাদেশের জনকল্যাণমুখী উন্নয়ন পরিকল্পনা ও সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে অবহিত করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ হাজার কিলোমিটার খাল খনন এবং ২ কোটি ৫০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির কথা তুলে ধরেন। ২০৩০ সালের মধ্যে দেশের জ্বালানি চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্যমাত্রার কথাও জানান।

আরও পড়ুনঃ  ৩০ বছরের কারাদণ্ড, ৭০ শিশু-কিশোরীকে অনলাইনে ব্ল্যাকমেইল,

এ ছাড়া সাধারণ মানুষের কল্যাণে সরকারের নেওয়া ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ উদ্যোগ সম্পর্কেও শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে অবহিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সৌজন্য সাক্ষাতের জন্য অনুরা কুমারা দিসানায়েককে ধন্যবাদ জানান হুমায়ুন কবির। একই সঙ্গে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়া এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জামায়াতের কর্মসূচি ঘোষণা

তারেক রহমানের আমন্ত্রণে ২০২৭ সালের শুরুতে বাংলাদেশ সফরে আসতে চান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

আপডেটের সময়: ০৩:২৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে।

বুধবার (১৮ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্র তাঁর হাতে তুলে দেন প্রতিমন্ত্রী। আমন্ত্রণে সানন্দে সম্মতি জানিয়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন দিসানায়েকে।

সাক্ষাৎকালে হুমায়ুন কবির প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান। এ সময় দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার ঐতিহ্য নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  ৩০ বছরের কারাদণ্ড, ৭০ শিশু-কিশোরীকে অনলাইনে ব্ল্যাকমেইল,

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা বিশেষভাবে স্মরণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, অতীতের সম্পর্ক ও ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে দুই দেশের বন্ধুত্ব আরও গভীর করতে আগ্রহী প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুনঃ  উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার

উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে আলোচনা

সাক্ষাতে শ্রীলঙ্কার দারিদ্র্য বিমোচন ও জনকল্যাণমূলক উদ্যোগ নিয়েও আলোচনা হয়। দেশটির প্রেসিডেন্টের নেওয়া ‘ক্লিন শ্রীলঙ্কা’ ও ‘প্রজা শক্তি’ কর্মসূচির প্রশংসা করেন হুমায়ুন কবির।

পাশাপাশি বাংলাদেশের জনকল্যাণমুখী উন্নয়ন পরিকল্পনা ও সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে অবহিত করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ হাজার কিলোমিটার খাল খনন এবং ২ কোটি ৫০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির কথা তুলে ধরেন। ২০৩০ সালের মধ্যে দেশের জ্বালানি চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্যমাত্রার কথাও জানান।

আরও পড়ুনঃ  রমজানে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক-কর কমাল সরকার