ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শেয়ারবাজারে পতন ও ইরানের হামলা বাড়ার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ আট জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন রুনা লায়লার সঙ্গে একই মঞ্চে, নাচও শিখলেন তারিক আনাম খান নেত্রকোণায় টোল আদায় নিয়ে সংঘর্ষ থামাতে গিয়ে জুলাই যোদ্ধার মৃত্যু, আটক অভিযুক্ত ল্যান্ডফোনে লুকিয়ে কথা বলা আর প্রেমের আনন্দই ছিল আলাদা: কোয়েল মল্লিক সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ১০ হাজারের বেশি, ফেরত পাঠানো হলো প্রায় ১২ হাজার প্রবাসী ‘এখানে’ বলতে পুরো বিচারিক প্রক্রিয়া বুঝিয়েছি, ট্রাইব্যুনাল নয়: ফুয়াদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল ১৬ ডিসেম্বর চার ফ্লাইট দিয়ে চালু হতে পারে শাহজালালের তৃতীয় টার্মিনাল তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন, শুনানি ১৪ ডিসেম্বর
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘এখানে’ বলতে পুরো বিচারিক প্রক্রিয়া বুঝিয়েছি, ট্রাইব্যুনাল নয়: ফুয়াদ

আদালত অবমাননার বিষয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেছেন, বক্তব্যে ‘এখানে’ বলতে ট্রাইব্যুনাল নয়, বরং পুরো বিচারিক প্রক্রিয়াকে বুঝিয়েছেন। ওই প্রক্রিয়ার সঙ্গে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান জড়িত।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজির হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ফুয়াদ জানান, বিচার বিভাগ নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে শব্দচয়নে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ট্রাইব্যুনালের বিচারকরা। এ বিষয়ে কথা বলতে গিয়ে জনমনে অনাস্থা তৈরি হয় কিংবা কোনো প্রতিষ্ঠানকে ঢালাওভাবে দুর্নীতিগ্রস্ত বলা হয়—এমন বক্তব্য এড়িয়ে চলতে বলেছেন তাঁরা।

এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, বিচারিক প্রক্রিয়া নিয়ে যেন জনমনে বিতর্ক বা প্রশ্ন তৈরি না হয়, সে বিষয়ে ট্রাইব্যুনাল আহ্বান জানিয়েছেন। তিনি এ বিষয়ে একমত হয়েছেন। বিচার বিভাগের প্রতি তাঁর অত্যন্ত সম্মান রয়েছে এবং নিজেও একজন আইনজীবী হওয়ায় ভবিষ্যতে এ ধরনের বিষয়ে কথা বলার ক্ষেত্রে আরও সতর্ক থাকবেন।

আরও পড়ুনঃ  রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু, দুপুরে বৈঠক এনসিপির

বিচার বিভাগকে সামগ্রিকভাবে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে উপস্থাপনের বিষয়ে ট্রাইব্যুনাল আপত্তি জানিয়েছেন বলেও জানান ফুয়াদ। তাঁর ভাষ্য, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতির সাক্ষাৎকার ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনের প্রসঙ্গ টেনে ট্রাইব্যুনাল বলেছেন, এ ধরনের উপস্থাপন সঠিক নয়। কোনো প্রতিষ্ঠানকে সাধারণভাবে দুর্নীতিগ্রস্ত বলা প্রতিষ্ঠানটির মানহানির শামিল হতে পারে বলেও তাঁরা মনে করেন।

গত ২৮ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে দেওয়া বক্তব্যের একটি অংশের ব্যাখ্যা দিতে তাঁকে ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছিল বলে জানান ফুয়াদ। তিনি বলেন, গত ১ নভেম্বর চিঠি দিয়ে এ নির্দেশ দেওয়া হয়। অসুস্থতার কারণে ৪ নভেম্বর হাজির হতে পারেননি। পরে তাঁর আইনজীবীরা সময় নেন।

আরও পড়ুনঃ  এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল বিকেল ৩টায়, ঢাবিতে আবেদনের সময় বাড়ছে

ফুয়াদের দাবি, ওই বক্তব্যের মূল বিষয় ছিল সংস্কার। জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার কোন কোন ক্ষেত্রে সংস্কার থেকে পিছিয়ে আসছে, তা বিভিন্ন খাত ধরে তুলে ধরেছিলেন তিনি। বিশেষ করে সুপ্রিম কোর্টের সচিবালয় প্রতিষ্ঠা ও হাইকোর্টের বিচারক নিয়োগের নীতিমালা নিয়ে কথা বলেছিলেন। কিন্তু বক্তব্যের একটি অংশ নিয়ে গণমাধ্যমে ‘ট্রাইব্যুনালে বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

তিনি বলেন, বিভিন্ন পর্যায়ে অর্থ লেনদেনের খবর সংবাদমাধ্যমে এসেছে। একজন প্রসিকিউটরকেও ইতোমধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে। এসব ঘটনায় হতাশা থেকেই পুরো বিচারিক প্রক্রিয়ায় লেনদেনের কথা বলেছিলেন তিনি। ট্রাইব্যুনালের বিচারক বা কোর্টরুমকে নির্দিষ্ট করে কোনো অভিযোগ করেননি।

আরও পড়ুনঃ  মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ফুয়াদের ভাষ্য, গণমাধ্যম তাঁর বক্তব্যের একটি অংশ উদ্ধৃত করে এমন শিরোনাম দিয়েছে, যেন পুরো কথাটি তিনি এক বাক্যে বলেছেন। অথচ বক্তব্যের ধারাবাহিকতা ও প্রেক্ষাপট বিবেচনায় ‘এখানে’ বলতে তিনি পুরো বিচারিক প্রক্রিয়াকে বুঝিয়েছেন। বিষয়টি ট্রাইব্যুনালে ব্যাখ্যা করেছেন এবং বিচারকরা তাঁর ব্যাখ্যায় সন্তুষ্ট হয়েছেন। একই সঙ্গে বিষয়টির নিষ্পত্তি হয়েছে।

গণমাধ্যম তাঁর বক্তব্য কীভাবে প্রকাশ করবে বা কী শিরোনাম দেবে, সে বিষয়ে তিনি দায় নিতে পারবেন না বলেও মন্তব্য করেন ফুয়াদ। তাঁর মতে, এ বিষয়েও তিনি ট্রাইব্যুনালে ব্যাখ্যা দিয়েছেন। বিচারকরা তাঁর সঙ্গে সম্মানজনক আচরণ করেছেন এবং তাঁদের বক্তব্য ছিল পরামর্শ ও উপদেশমূলক।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শেয়ারবাজারে পতন ও ইরানের হামলা বাড়ার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প

‘এখানে’ বলতে পুরো বিচারিক প্রক্রিয়া বুঝিয়েছি, ট্রাইব্যুনাল নয়: ফুয়াদ

আপডেটের সময়: ০৩:১৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

আদালত অবমাননার বিষয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেছেন, বক্তব্যে ‘এখানে’ বলতে ট্রাইব্যুনাল নয়, বরং পুরো বিচারিক প্রক্রিয়াকে বুঝিয়েছেন। ওই প্রক্রিয়ার সঙ্গে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান জড়িত।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজির হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ফুয়াদ জানান, বিচার বিভাগ নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে শব্দচয়নে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ট্রাইব্যুনালের বিচারকরা। এ বিষয়ে কথা বলতে গিয়ে জনমনে অনাস্থা তৈরি হয় কিংবা কোনো প্রতিষ্ঠানকে ঢালাওভাবে দুর্নীতিগ্রস্ত বলা হয়—এমন বক্তব্য এড়িয়ে চলতে বলেছেন তাঁরা।

এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, বিচারিক প্রক্রিয়া নিয়ে যেন জনমনে বিতর্ক বা প্রশ্ন তৈরি না হয়, সে বিষয়ে ট্রাইব্যুনাল আহ্বান জানিয়েছেন। তিনি এ বিষয়ে একমত হয়েছেন। বিচার বিভাগের প্রতি তাঁর অত্যন্ত সম্মান রয়েছে এবং নিজেও একজন আইনজীবী হওয়ায় ভবিষ্যতে এ ধরনের বিষয়ে কথা বলার ক্ষেত্রে আরও সতর্ক থাকবেন।

আরও পড়ুনঃ  মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের

বিচার বিভাগকে সামগ্রিকভাবে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে উপস্থাপনের বিষয়ে ট্রাইব্যুনাল আপত্তি জানিয়েছেন বলেও জানান ফুয়াদ। তাঁর ভাষ্য, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতির সাক্ষাৎকার ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনের প্রসঙ্গ টেনে ট্রাইব্যুনাল বলেছেন, এ ধরনের উপস্থাপন সঠিক নয়। কোনো প্রতিষ্ঠানকে সাধারণভাবে দুর্নীতিগ্রস্ত বলা প্রতিষ্ঠানটির মানহানির শামিল হতে পারে বলেও তাঁরা মনে করেন।

গত ২৮ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে দেওয়া বক্তব্যের একটি অংশের ব্যাখ্যা দিতে তাঁকে ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছিল বলে জানান ফুয়াদ। তিনি বলেন, গত ১ নভেম্বর চিঠি দিয়ে এ নির্দেশ দেওয়া হয়। অসুস্থতার কারণে ৪ নভেম্বর হাজির হতে পারেননি। পরে তাঁর আইনজীবীরা সময় নেন।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫৮তম জন্মদিন আজ

ফুয়াদের দাবি, ওই বক্তব্যের মূল বিষয় ছিল সংস্কার। জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার কোন কোন ক্ষেত্রে সংস্কার থেকে পিছিয়ে আসছে, তা বিভিন্ন খাত ধরে তুলে ধরেছিলেন তিনি। বিশেষ করে সুপ্রিম কোর্টের সচিবালয় প্রতিষ্ঠা ও হাইকোর্টের বিচারক নিয়োগের নীতিমালা নিয়ে কথা বলেছিলেন। কিন্তু বক্তব্যের একটি অংশ নিয়ে গণমাধ্যমে ‘ট্রাইব্যুনালে বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

তিনি বলেন, বিভিন্ন পর্যায়ে অর্থ লেনদেনের খবর সংবাদমাধ্যমে এসেছে। একজন প্রসিকিউটরকেও ইতোমধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে। এসব ঘটনায় হতাশা থেকেই পুরো বিচারিক প্রক্রিয়ায় লেনদেনের কথা বলেছিলেন তিনি। ট্রাইব্যুনালের বিচারক বা কোর্টরুমকে নির্দিষ্ট করে কোনো অভিযোগ করেননি।

আরও পড়ুনঃ  কপ-৩১ সম্মেলনে ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ