ঢাকা ১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমল হজের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরাও ‘সিনেমা সফল করতে শুধু আমার নামই যথেষ্ট নয়’: দুলকার সালমান ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতার জন্য অধিদপ্তর গঠনের পরিকল্পনা ১৫ বছরে পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়তে ডিএনসিসির পরিকল্পনা অযৌক্তিক শুল্কে যুক্তরাষ্ট্রের কাছে ছাড় চাইবে বাংলাদেশ হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে, দাবি কোসারির চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় কারিগরসহ গ্রেফতার ৩ সয়াবিন তেলের দাম বাড়ল, নতুন দর কার্যকর জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই নরসিংদীতে জেল পলাতক আসামির মৃত্যু, গণপিটুনির অভিযোগ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নারীর উচ্চাকাঙ্ক্ষা নিয়ে প্রশ্ন কেন, সমাজের দ্বিমুখী মানসিকতার সমালোচনায় লারা দত্ত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:৫৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১৬ সময় দেখুন

নারীর উচ্চাকাঙ্ক্ষা ও কর্মজীবনে সফল হওয়ার আকাঙ্ক্ষাকে নেতিবাচকভাবে দেখার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী লারা দত্ত। তার মতে, একজন নারীও নিজের স্বপ্ন পূরণ, ক্যারিয়ারে উন্নতি এবং জীবনে বড় কিছু অর্জনের লক্ষ্য রাখতে পারেন। এতে সমস্যা কোথায়, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

সম্প্রতি নিজের অভিনীত নতুন সিনেমা ‘রামায়ণ’ এবং সেখানে কৈকেয়ীর চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে নারীর সামাজিক অবস্থান ও উচ্চাকাঙ্ক্ষা প্রসঙ্গে এসব মন্তব্য করেন লারা দত্ত।

অভিনেত্রী বলেন, প্রায় তিন দশক ধরে তিনি বিনোদনজগতে একজন উচ্চাকাঙ্ক্ষী নারী হিসেবে কাজ করছেন। এ কারণে কখনো নিজেকে নেতিবাচক দৃষ্টিভঙ্গির শিকার হয়েছেন বলে মনে করেন না। তবে একজন নারী নিজের লক্ষ্য অর্জনের পথে কতজনকে অসন্তুষ্ট করছেন, সেটি অনেকাংশে তার নিজের ওপর নির্ভর করে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন, শুনানি ১৪ ডিসেম্বর

লারা দত্তের মতে, উচ্চাকাঙ্ক্ষী হওয়া মানেই নিজের দায়িত্ব থেকে সরে যাওয়া নয়। অথচ ইতিহাস ও সমাজে উচ্চাকাঙ্ক্ষী নারীদের অনেক সময় এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেন তারা সন্তান ও সংসারের দায়িত্ব পালনে আগ্রহী নন। সমাজ এখনো অনেক ক্ষেত্রে একজন নারীর প্রধান দায়িত্ব হিসেবে সংসার ও সন্তান প্রতিপালনকেই বিবেচনা করে।

সমাজের এই দ্বিমুখী মানসিকতার সমালোচনা করে তিনি বলেন, কর্মজীবী ও সফল নারীদের প্রায়ই প্রশ্ন করা হয়, তারা কীভাবে সংসার এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখেন। কিন্তু একই প্রশ্ন সাধারণত পুরুষদের করা হয় না।

আরও পড়ুনঃ  ভুল সম্পর্কে থাকার চেয়ে সরে আসাই ভালো, বিয়ে নিয়ে সারার ভাবনা

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে অনেক নারী নিজেদের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলছেন এবং অন্য নারীদের জন্যও কর্মসংস্থান ও এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করছেন। তবে এসব নারীর সাফল্যের পেছনেও কোনো না কোনো পুরুষের ভূমিকা থাকে বলে মন্তব্য করেন তিনি।

কৈকেয়ীর চরিত্রে নতুন অভিজ্ঞতা

নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমায় কৈকেয়ীর চরিত্রে অভিনয় করেছেন লারা দত্ত। চরিত্রটি নিয়ে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, একজন মা হয়েও নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে উচ্চাকাঙ্ক্ষী হওয়ার বিষয়টি পর্দায় তুলে ধরা বেশ কঠিন ছিল।

লারা মনে করেন, কৈকেয়ীকে সব সময় রামায়ণের অন্যতম প্রধান খলনায়ক হিসেবে দেখা হয়েছে। কারণ, তিনিই রামকে বনবাসে পাঠানোর ব্যবস্থা করেছিলেন। তবে বৃহত্তর প্রেক্ষাপট থেকে বিবেচনা করলে কখনো কখনো কোনো চরিত্রকে কঠিন কিংবা নেতিবাচক ভূমিকা পালন করতে হয় বলেও মন্তব্য করেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ  অ্যালেন স্বপনের নতুন সঙ্গী প্রভা, থাকছেন না মিথিলা

তারকাবহুল ‘রামায়ণ’

বাল্মীকির মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। বিশাল বাজেট ও তারকাবহুল আয়োজনের এই চলচ্চিত্রে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় রয়েছেন যশ।

প্রতিবেদন অনুযায়ী, ৫ নভেম্বর মুক্তির পর সিনেমাটি বিশ্বব্যাপী ১ হাজার ৭০০ কোটি রুপিরও বেশি আয় করেছে।

নারীর উচ্চাকাঙ্ক্ষা, আত্মনির্ভরতা এবং কর্মজীবনে সফল হওয়ার অধিকার নিয়ে লারা দত্তের বক্তব্য নতুন করে সামাজিক আলোচনার জন্ম দিয়েছে। তার মতে, একজন নারী নিজের পরিবার সামলানোর পাশাপাশি নিজের স্বপ্ন পূরণেও সমানভাবে এগিয়ে যেতে পারেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমল হজের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরাও

নারীর উচ্চাকাঙ্ক্ষা নিয়ে প্রশ্ন কেন, সমাজের দ্বিমুখী মানসিকতার সমালোচনায় লারা দত্ত

আপডেটের সময়: ১২:৫৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

নারীর উচ্চাকাঙ্ক্ষা ও কর্মজীবনে সফল হওয়ার আকাঙ্ক্ষাকে নেতিবাচকভাবে দেখার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী লারা দত্ত। তার মতে, একজন নারীও নিজের স্বপ্ন পূরণ, ক্যারিয়ারে উন্নতি এবং জীবনে বড় কিছু অর্জনের লক্ষ্য রাখতে পারেন। এতে সমস্যা কোথায়, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

সম্প্রতি নিজের অভিনীত নতুন সিনেমা ‘রামায়ণ’ এবং সেখানে কৈকেয়ীর চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে নারীর সামাজিক অবস্থান ও উচ্চাকাঙ্ক্ষা প্রসঙ্গে এসব মন্তব্য করেন লারা দত্ত।

অভিনেত্রী বলেন, প্রায় তিন দশক ধরে তিনি বিনোদনজগতে একজন উচ্চাকাঙ্ক্ষী নারী হিসেবে কাজ করছেন। এ কারণে কখনো নিজেকে নেতিবাচক দৃষ্টিভঙ্গির শিকার হয়েছেন বলে মনে করেন না। তবে একজন নারী নিজের লক্ষ্য অর্জনের পথে কতজনকে অসন্তুষ্ট করছেন, সেটি অনেকাংশে তার নিজের ওপর নির্ভর করে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  রুনা লায়লার সঙ্গে একই মঞ্চে, নাচও শিখলেন তারিক আনাম খান

লারা দত্তের মতে, উচ্চাকাঙ্ক্ষী হওয়া মানেই নিজের দায়িত্ব থেকে সরে যাওয়া নয়। অথচ ইতিহাস ও সমাজে উচ্চাকাঙ্ক্ষী নারীদের অনেক সময় এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেন তারা সন্তান ও সংসারের দায়িত্ব পালনে আগ্রহী নন। সমাজ এখনো অনেক ক্ষেত্রে একজন নারীর প্রধান দায়িত্ব হিসেবে সংসার ও সন্তান প্রতিপালনকেই বিবেচনা করে।

সমাজের এই দ্বিমুখী মানসিকতার সমালোচনা করে তিনি বলেন, কর্মজীবী ও সফল নারীদের প্রায়ই প্রশ্ন করা হয়, তারা কীভাবে সংসার এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখেন। কিন্তু একই প্রশ্ন সাধারণত পুরুষদের করা হয় না।

আরও পড়ুনঃ  ‘সিনেমা সফল করতে শুধু আমার নামই যথেষ্ট নয়’: দুলকার সালমান