ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমল হজের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরাও ‘সিনেমা সফল করতে শুধু আমার নামই যথেষ্ট নয়’: দুলকার সালমান ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতার জন্য অধিদপ্তর গঠনের পরিকল্পনা ১৫ বছরে পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়তে ডিএনসিসির পরিকল্পনা অযৌক্তিক শুল্কে যুক্তরাষ্ট্রের কাছে ছাড় চাইবে বাংলাদেশ হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে, দাবি কোসারির চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় কারিগরসহ গ্রেফতার ৩ সয়াবিন তেলের দাম বাড়ল, নতুন দর কার্যকর জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই নরসিংদীতে জেল পলাতক আসামির মৃত্যু, গণপিটুনির অভিযোগ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘সিনেমা সফল করতে শুধু আমার নামই যথেষ্ট নয়’: দুলকার সালমান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১৫ সময় দেখুন

সিনেমার ব্যবসায়িক সাফল্যের জন্য তারকাখ্যাতি গুরুত্বপূর্ণ হলেও শুধু জনপ্রিয়তার ওপর নির্ভর করে একটি সিনেমাকে সফল করা যায় না। ভালো গল্প, বিষয়বস্তু ও নির্মাণের মানও সমান জরুরি বলে মনে করেন দক্ষিণ ভারতীয় অভিনেতা দুলকার সালমান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের তারকাখ্যাতি নিয়ে কথা বলতে গিয়ে বলিউড অভিনেতা সালমান খানের উদাহরণ টানেন তিনি। দুলকারের মতে, একটি সিনেমাকে ব্যবসাসফল করার জন্য তিনি নিজেকে যথেষ্ট মনে করেন না।

আরও পড়ুনঃ  দীপিকার ৮ ঘণ্টার শিফট নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়, অভিনেত্রীর পাশে করণ জোহর

তার ভাষায়, ‘আমি মনে করি না, একটি সিনেমাকে ব্যবসাসফল করার জন্য আমিই যথেষ্ট। এর জন্য আরও অনেক কিছু প্রয়োজন। ভালো বিষয়বস্তু এবং গল্পের সত্যতা ও সততাও গুরুত্বপূর্ণ।’

সাক্ষাৎকারে সালমান খানের জনপ্রিয়তা প্রসঙ্গে দুলকার বলেন, তাঁর সিনেমা মুক্তির প্রথম দিন থেকেই বড় পরিসরে দর্শক পায়। শুধু তা-ই নয়, প্রেক্ষাগৃহে দীর্ঘ সময় ধরে চলে তাঁর সিনেমা। দীর্ঘদিনের কাজের মাধ্যমে দর্শকের মধ্যে এমন গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে মনে করেন তিনি।

আরও পড়ুনঃ  ল্যান্ডফোনে লুকিয়ে কথা বলা আর প্রেমের আনন্দই ছিল আলাদা: কোয়েল মল্লিক

দুলকারের ভাষায়, সালমানের সিনেমা মুক্তির পর বড় উদ্বোধনী ব্যবসা করে এবং দীর্ঘ সময় প্রেক্ষাগৃহে চলে। তাঁর এমন জনপ্রিয়তা খুবই বিরল। বহু বছর ও দশকের পরিশ্রমের মাধ্যমে সালমান এই অবস্থান তৈরি করেছেন।

মালয়ালম চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা মামুট্টির ছেলে দুলকার সালমান। বাবার পরিচিতি থাকলেও অভিনয়জগতে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন তিনি। মালয়ালমের পাশাপাশি তামিল, তেলেগু ও হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেতা।

আরও পড়ুনঃ  ভুল সম্পর্কে থাকার চেয়ে সরে আসাই ভালো, বিয়ে নিয়ে সারার ভাবনা

বক্স অফিসেও সাফল্য পেয়েছে তাঁর কয়েকটি সিনেমা। দুলকার অভিনীত ‘লাকি ভাস্কর’ বিশ্বজুড়ে প্রায় ১১৩ কোটি ৬৪ লাখ রুপি আয় করেছে। অন্যদিকে, তাঁর প্রযোজিত ‘লোকাহ: চ্যাপ্টার ১—চন্দ্র’ আয় করেছে প্রায় ৩০১ কোটি রুপি।

বিভিন্ন ভাষার চলচ্চিত্রে অভিনয় এবং বক্স অফিসে সাফল্য পাওয়ার পরও দুলকার মনে করেন, একটি সিনেমার ব্যবসায়িক সাফল্যের একমাত্র ভিত্তি তারকার জনপ্রিয়তা নয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমল হজের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরাও

‘সিনেমা সফল করতে শুধু আমার নামই যথেষ্ট নয়’: দুলকার সালমান

আপডেটের সময়: ০৮:৪৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

সিনেমার ব্যবসায়িক সাফল্যের জন্য তারকাখ্যাতি গুরুত্বপূর্ণ হলেও শুধু জনপ্রিয়তার ওপর নির্ভর করে একটি সিনেমাকে সফল করা যায় না। ভালো গল্প, বিষয়বস্তু ও নির্মাণের মানও সমান জরুরি বলে মনে করেন দক্ষিণ ভারতীয় অভিনেতা দুলকার সালমান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের তারকাখ্যাতি নিয়ে কথা বলতে গিয়ে বলিউড অভিনেতা সালমান খানের উদাহরণ টানেন তিনি। দুলকারের মতে, একটি সিনেমাকে ব্যবসাসফল করার জন্য তিনি নিজেকে যথেষ্ট মনে করেন না।

আরও পড়ুনঃ  হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুকাঘাত

তার ভাষায়, ‘আমি মনে করি না, একটি সিনেমাকে ব্যবসাসফল করার জন্য আমিই যথেষ্ট। এর জন্য আরও অনেক কিছু প্রয়োজন। ভালো বিষয়বস্তু এবং গল্পের সত্যতা ও সততাও গুরুত্বপূর্ণ।’

সাক্ষাৎকারে সালমান খানের জনপ্রিয়তা প্রসঙ্গে দুলকার বলেন, তাঁর সিনেমা মুক্তির প্রথম দিন থেকেই বড় পরিসরে দর্শক পায়। শুধু তা-ই নয়, প্রেক্ষাগৃহে দীর্ঘ সময় ধরে চলে তাঁর সিনেমা। দীর্ঘদিনের কাজের মাধ্যমে দর্শকের মধ্যে এমন গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে মনে করেন তিনি।

আরও পড়ুনঃ  র‍্যাম্পে হাঁটার সময় পড়ে পায়ের লিগামেন্টে আঘাত, হাসপাতালে মিষ্টি জান্নাত