ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও ‘পুশইন’ রোধে বিজিবি সতর্ক: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ এবং ‘পুশইন’ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি নিয়মিতভাবে দায়িত্ব পালন করছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ রোধে তারা প্রস্তুত রয়েছে।

আরও পড়ুনঃ  বেগমগঞ্জে গুলিবিদ্ধ জামায়াত কর্মী, ঢাকায় পাঠানো হয়েছে

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ প্রসঙ্গে তিনি জানান, এ ধরনের বিষয় দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়। তবে ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব বা বাস্তব পদক্ষেপ দেখা যায়নি বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  জাতিসংঘে শান্তিরক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

তিনি আরও বলেন, বাংলাদেশ সবসময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সার্বভৌম সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখে এবং সীমান্ত সংক্রান্ত যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান করা হয়।

এ সময় তিনি স্পষ্ট করে বলেন, সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ যাতে না ঘটে, সে বিষয়ে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  নাটোরে মাদক কারবারিদের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার র‍্যাবের ৫ সদস্য

ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, যানবাহনের ফিটনেস, মহাসড়ক সংস্কার এবং পশুর হাট ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, সরকারের এসব উদ্যোগের ফলে আসন্ন ঈদ উৎসব নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হবে।

T ag
জনপ্রিয় পোস্ট

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও ‘পুশইন’ রোধে বিজিবি সতর্ক: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময়: ০৮:৩৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ এবং ‘পুশইন’ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি নিয়মিতভাবে দায়িত্ব পালন করছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ রোধে তারা প্রস্তুত রয়েছে।

আরও পড়ুনঃ  উচ্চশিক্ষা রূপান্তরে তিন দিনের জাতীয় কর্মশালা শুরু হচ্ছে ঢাকায়

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ প্রসঙ্গে তিনি জানান, এ ধরনের বিষয় দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়। তবে ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব বা বাস্তব পদক্ষেপ দেখা যায়নি বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  কিউবার আকাশে বাড়ছে মার্কিন নজরদারি বিমান, নতুন উত্তেজনার আশঙ্কা