ঢাকা ১২:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার সিলেটে সাবেক এমপি রনজিত ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর ডেমরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১৮ বছরের যুবক প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জুবাইদা রহমানের দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কুমিল্লায় বাস–অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত

  • Arif
  • আপডেটের সময়: ১১:৫৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ৪৯ সময় দেখুন

সোমবার (১৮ মে) দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: চৌদ্দগ্রাম পৌর এলাকার বালুজুড়ি গ্রামের নূর ইসলাম মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৪২) ও তার মেয়ে নুসরাত জাহান (৪)। আহতদের মধ্যে রয়েছেন নাটাপাড়া গ্রামের জাফর আহম্মেদের স্ত্রী মমতাজ বেগম, একই গ্রামের ফুল মিয়ার স্ত্রী সাফিয়া বেগম, এতিম আলীর স্ত্রী কহিনুর বেগম এবং অটোরিকশাচালক নিজাম উদ্দিন।

আরও পড়ুনঃ  মেসি আছেন ফিফপ্রোর বিশ্ব একাদশে, নেই ব্যালন ডি’অরজয়ী কেইন

মিয়াবাজার হাইওয়ে পুলিশের সার্জেন্ট আবদুল জাব্বার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে চৌদ্দগ্রাম বাজারে পারিবারিক কেনাকাটা শেষে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন যাত্রীরা। এ সময় নবগ্রাম এলাকায় উল্টো পথে চলার সময় কে কে ট্রাভেলসের একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই যাত্রী জেসমিন আক্তারের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের কুমিল্লায় পাঠানো হয়। গুরুতর আহত নুসরাত জাহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  দুইবার দুই গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন ম্যানইউর

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রবিউল হাসান জানান, জেসমিন আক্তারকে হাসপাতালে আনার আগেই মারা যান। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ

মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, এ দুর্ঘটনায় বাসের চালক শাফায়েত হোসেন আশিককে আটক করা হয়েছে। আটক চালকের বাড়ি নোয়াখালীর কবিরহাট এলাকায়। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

কুমিল্লায় বাস–অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত

আপডেটের সময়: ১১:৫৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

সোমবার (১৮ মে) দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: চৌদ্দগ্রাম পৌর এলাকার বালুজুড়ি গ্রামের নূর ইসলাম মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৪২) ও তার মেয়ে নুসরাত জাহান (৪)। আহতদের মধ্যে রয়েছেন নাটাপাড়া গ্রামের জাফর আহম্মেদের স্ত্রী মমতাজ বেগম, একই গ্রামের ফুল মিয়ার স্ত্রী সাফিয়া বেগম, এতিম আলীর স্ত্রী কহিনুর বেগম এবং অটোরিকশাচালক নিজাম উদ্দিন।

আরও পড়ুনঃ  মিসরে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৭

মিয়াবাজার হাইওয়ে পুলিশের সার্জেন্ট আবদুল জাব্বার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে চৌদ্দগ্রাম বাজারে পারিবারিক কেনাকাটা শেষে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন যাত্রীরা। এ সময় নবগ্রাম এলাকায় উল্টো পথে চলার সময় কে কে ট্রাভেলসের একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই যাত্রী জেসমিন আক্তারের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের কুমিল্লায় পাঠানো হয়। গুরুতর আহত নুসরাত জাহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  জেনেভায় সেরা সিরিজের স্বীকৃতি পেল আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘অ্যানি’

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রবিউল হাসান জানান, জেসমিন আক্তারকে হাসপাতালে আনার আগেই মারা যান। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ-সড়ক অবরোধ, বন্ধ দুই রুটের ট্রেন চলাচল