রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির Shafiqur Rahman।
বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নিষ্পাপ শিশু রামিসার নির্মম হত্যাকাণ্ডে মানবতা আজ লজ্জিত। তিনি নিহত শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই ঘটনার দ্রুত বিচার দাবি করেন।
জামায়াত আমির বলেন, রামিসা ছিল তার পরিবারে ভালোবাসা ও স্বপ্নের প্রতীক। এমন নিষ্ঠুর হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
এর আগে মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাসার বাথরুম থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত সন্দেহে প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানা এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদকের নাম 

























