ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির ইরানের হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র ঢাবি এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুই বিস্ফোরণ, আহত ২ ইরান সীমান্তে শিব ক্রসিং খুলছে ইরাক, বন্ধ হচ্ছে মানদালি রেলের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ, খিলগাঁও লোকো শেডে দুদকের অভিযান ৯-১০ ঘণ্টার উৎকণ্ঠার অবসান, বাবাকে ফিরে পেলেন মেঘলা মুক্তা শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে নিশ্চিত নন প্রতিমন্ত্রী নুর ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা বিনা মূল্যে রামেক পরিচালকের সঙ্গে বৈঠক করতে গিয়ে পুলিশ হেফাজতে ছাত্রলীগের সাবেক দুই নেতা সিরাজগঞ্জে রেললাইনে আগুনের ঘটনায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চট্টগ্রাম বন্দরে চাঞ্চল্যকর ঘটনা কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার গায়েব, দুই কর্মচারী গ্রেফতার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ১৬২ সময় দেখুন

চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে কোটি টাকার গার্মেন্টস কাপড়ভর্তি একটি ৪০ ফুটের কনটেইনার রহস্যজনকভাবে গায়েব হওয়ার ঘটনায় দুই বন্দরের কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২০ মে) অভিযান চালিয়ে বন্দর থানার পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন মিজানুর রহমান (৩৫) এবং আবু সুফিয়ান (৪০)।

আরও পড়ুনঃ  ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার অভিযোগ, সেই ইকরামকে প্রকাশ্যে গুলি

পুলিশ জানায়, তদন্তে প্রাথমিকভাবে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পরই অভিযান চালানো হয়। ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বন্দর সূত্রে জানা যায়, চীন থেকে আমদানি করা ওই কনটেইনারটি (নম্বর: TCLU-8557304) গত বছরের ৪ আগস্ট থেকে চলতি বছরের ২ এপ্রিলের মধ্যে কোনো একসময় বন্দরের জে আর ইয়ার্ড থেকে সরিয়ে ফেলা হয়। কনটেইনারে কয়েক কোটি টাকার গার্মেন্টস কাপড় ছিল।

আরও পড়ুনঃ  বিরামপুরে যুবকের মৃত্যু, নববধূসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ

শুল্ককর পরিশোধের পর কনটেইনারটি খালাস নিতে গেলে সেটি আর খুঁজে পাওয়া যায়নি। পরে এ ঘটনায় বন্দর থানায় মামলা করা হয়।

আরও পড়ুনঃ  ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সরকারের

এদিকে এ ঘটনার পর বন্দরের নিরাপত্তা ব্যবস্থা ও কনটেইনার ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ব্যবহারকারীদের মতে, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থাপনায় এমন ঘটনা উদ্বেগজনক এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রাম বন্দরে চাঞ্চল্যকর ঘটনা কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার গায়েব, দুই কর্মচারী গ্রেফতার

আপডেটের সময়: ০৯:০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে কোটি টাকার গার্মেন্টস কাপড়ভর্তি একটি ৪০ ফুটের কনটেইনার রহস্যজনকভাবে গায়েব হওয়ার ঘটনায় দুই বন্দরের কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২০ মে) অভিযান চালিয়ে বন্দর থানার পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন মিজানুর রহমান (৩৫) এবং আবু সুফিয়ান (৪০)।

আরও পড়ুনঃ  বিরামপুরে যুবকের মৃত্যু, নববধূসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ

পুলিশ জানায়, তদন্তে প্রাথমিকভাবে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পরই অভিযান চালানো হয়। ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বন্দর সূত্রে জানা যায়, চীন থেকে আমদানি করা ওই কনটেইনারটি (নম্বর: TCLU-8557304) গত বছরের ৪ আগস্ট থেকে চলতি বছরের ২ এপ্রিলের মধ্যে কোনো একসময় বন্দরের জে আর ইয়ার্ড থেকে সরিয়ে ফেলা হয়। কনটেইনারে কয়েক কোটি টাকার গার্মেন্টস কাপড় ছিল।

আরও পড়ুনঃ  নামের বিভ্রান্তিতে ১০ মাস কারাভোগ, আলমাসকে মুক্তির নির্দেশ হাইকোর্টের

শুল্ককর পরিশোধের পর কনটেইনারটি খালাস নিতে গেলে সেটি আর খুঁজে পাওয়া যায়নি। পরে এ ঘটনায় বন্দর থানায় মামলা করা হয়।

আরও পড়ুনঃ  “প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কে: কপ-৩১-এ বাংলাদেশের জলবায়ু ক্ষতির জোরালো দাবি”