ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার বিভাগে ১৮ পদে নিয়োগ তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি, নারীদের জন্য বরাদ্দ ৫০টি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক শেখ হাসিনার জন্য ভারত প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা: রিজভী প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ শেখ হাসিনা, জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলায় হেলাল খানের বিরুদ্ধে স্ত্রীর প্রতিবাদ পোশাক খাত অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ তৎপর: শামা ওবায়েদ দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার: শামা ওবায়েদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইরানের সঙ্গে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুথিরাও

ইয়েমেনের ইরানপন্থী হুথি বিদ্রোহীরা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছে, লোহিত সাগরে ইসরায়েল-সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলো আবারও তাদের আক্রমণের লক্ষ্যবস্তু হবে।

সোমবার (৮ জুন) হুথিদের আল-মাসিরাহ টেলিভিশনে দেওয়া এক ভিডিও বার্তায় সংগঠনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে এই ঘোষণা দেন। চলমান ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যেই তাদের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

আরও পড়ুনঃ  হরমুজ প্রণালিতে এক সপ্তাহে ৭ ট্যাংকারে হামলা, জাহাজ চলাচল কমেছে ৬৫ শতাংশ

হুথিরা দাবি করেছে, তারা ইসরায়েলের জাফা শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাশাপাশি লোহিত সাগরে ইসরায়েলি নৌযান চলাচলকে “সম্পূর্ণ নিষিদ্ধ” ঘোষণা করেছে সংগঠনটি। তাদের বক্তব্য অনুযায়ী, যেকোনো চলাচল এখন থেকে সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুনঃ  নগ্ন ছবির বিনিময়ে সামরিক গোপনীয়তা পাচার, অভিযুক্ত ভারতীয় উইং কমান্ডার

এর আগে গাজা যুদ্ধের সময় লোহিত সাগরে একাধিক হামলা চালিয়ে বৈশ্বিক নৌপথে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করেছিল হুথিরা। ফলে এই অঞ্চলে আন্তর্জাতিক বাণিজ্য ও জাহাজ চলাচল মারাত্মকভাবে প্রভাবিত হয়েছিল।

আরও পড়ুনঃ  সৌদিতে দুই শিয়া তরুণের মৃত্যুদণ্ড কার্যকর

বিশ্লেষকদের মতে, নতুন করে এই উত্তেজনা লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব আল-মানদাব প্রণালির নিরাপত্তা পরিস্থিতিকে আবারও ঝুঁকির মুখে ফেলেছে। এতে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা

ইরানের সঙ্গে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুথিরাও

আপডেটের সময়: ০১:১০:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬

ইয়েমেনের ইরানপন্থী হুথি বিদ্রোহীরা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছে, লোহিত সাগরে ইসরায়েল-সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলো আবারও তাদের আক্রমণের লক্ষ্যবস্তু হবে।

সোমবার (৮ জুন) হুথিদের আল-মাসিরাহ টেলিভিশনে দেওয়া এক ভিডিও বার্তায় সংগঠনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে এই ঘোষণা দেন। চলমান ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যেই তাদের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

আরও পড়ুনঃ  চার দিনের যুদ্ধের পর প্রথমবার, ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী

হুথিরা দাবি করেছে, তারা ইসরায়েলের জাফা শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাশাপাশি লোহিত সাগরে ইসরায়েলি নৌযান চলাচলকে “সম্পূর্ণ নিষিদ্ধ” ঘোষণা করেছে সংগঠনটি। তাদের বক্তব্য অনুযায়ী, যেকোনো চলাচল এখন থেকে সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুনঃ  নগ্ন ছবির বিনিময়ে সামরিক গোপনীয়তা পাচার, অভিযুক্ত ভারতীয় উইং কমান্ডার

এর আগে গাজা যুদ্ধের সময় লোহিত সাগরে একাধিক হামলা চালিয়ে বৈশ্বিক নৌপথে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করেছিল হুথিরা। ফলে এই অঞ্চলে আন্তর্জাতিক বাণিজ্য ও জাহাজ চলাচল মারাত্মকভাবে প্রভাবিত হয়েছিল।

আরও পড়ুনঃ  ইরানের হাতে ২ হাজার ৫০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, মাসে তৈরি হচ্ছে আরও ৫০টি